...
শিরোনাম
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান ⁜ মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান! ⁜ বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা বাঁধা মরদেহ ⁜ ''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে'' ⁜ অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে অব্যাহতি ⁜ কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যাল এইডের ⁜ কুমিল্লায় জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত ⁜ কুমিল্লায় ‘মেড ইন ইউএসএ’ লেখা পিস্তল উদ্ধার, ছয় রাউন্ড গুলি জব্দ ⁜ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান ⁜ কুবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে দুই পক্ষের মারামারি, আহত ১০ জন ⁜ কুবিতে তিন শিক্ষকের শাস্তি শিথিলের সিদ্ধান্ত বাতিলে মানববন্ধন ⁜ যৌন নিপীড়ন ও প্রশ্নফাঁস কাণ্ডে শাস্তিপ্রাপ্ত কুবির তিন শিক্ষকের বিষয়ে নতুন সিদ্ধান্ত ⁜ যে স্থাপনাগুলো একদিন গড়েছিলেন, সেগুলোর সামনে দাঁড়ালেন ওয়াদুদ ভূঁইয়া ⁜ ব্রাহ্মণপাড়া-বুড়িচং সীমান্তে ৩৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ ⁜ ঝলম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ⁜ কুমিল্লায় বাংলা সংস্কৃতি বলয়ের ‘শরতের বৈঠকি আড্ডা’ ⁜ কুমিল্লার উত্তর দূর্গাপুরে ওয়ারিশ সনদ নিয়ে জালিয়াতির অভিযোগ, ⁜ বিশ্ব পর্যটন দিবস ⁜ মামলা তুলে নিতে বিভিন্ন ভাবে হুমকি ⁜ দিস ইজ নরমাল ইন বাংলাদেশ : সালমান মুক্তাদির ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Sep 2026, 8:31 AM

...
কুমিল্লার উত্তর দূর্গাপুরে ওয়ারিশ সনদ নিয়ে জালিয়াতির অভিযোগ, News Image

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার আদর্শ সদর উপজেলার দুর্গাপুরে মৃত এক ব্যক্তির সম্পত্তি নিয়ে বিরোধে একের পর এক নথি সামনে আসছে। পুরোনো ওয়ারিশ সনদে যে ব্যক্তিদের নাম নেই, পরবর্তী সময়ে তাঁদেরই ওয়ারিশ হিসেবে দেখিয়ে নতুন সনদ দেওয়ার অভিযোগ উঠেছে। শুধু তা-ই নয়, অভিযুক্ত জাহাঙ্গীর আলমের পিতার নাম ও জন্মতারিখ নিয়েও বিভিন্ন সময়ের ভোটার তালিকা, কাবিননামা ও অন্যান্য নথিতে অসঙ্গতি থাকার দাবি করেছেন সম্পত্তির দাবিদার নূরুল আমিন ভূঁইয়া।

অভিযোগকারীর দাবি, এর আগে একই দাবির ভিত্তিতে সেকান্দর আলী ভূঁইয়ার সম্পত্তির একটি অংশের নামজারি করে ১৫৮১ নম্বর খারিজি খতিয়ান সৃষ্টি করা হয়েছিল। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), কুমিল্লার আদালতে করা নামজারি আপিলের পর ওই খারিজি খতিয়ান বাতিল হয়। সেই প্রশাসনিক সিদ্ধান্তের পরও ২০২৬ সালে একই ব্যক্তিকে সেকান্দর আলী ভূঁইয়ার ছেলে দেখিয়ে নতুন ওয়ারিশ সনদ দেওয়ায় এখন প্রশ্ন উঠেছে—পুরোনো সিদ্ধান্ত ও নথি যাচাই না করেই কি নতুন সনদ দেওয়া হয়েছে?

ঘটনার প্রতিকার চেয়ে কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন সেকান্দর আলী ভূঁইয়ার ছেলে মো. নূরুল আমিন ভূঁইয়া। তাঁর অভিযোগ, সম্পত্তির মালিকানা দাবি করার উদ্দেশ্যে জাহাঙ্গীর আলমকে সেকান্দর আলী ভূঁইয়ার ছেলে এবং জমিলা খাতুনকে তাঁর স্ত্রী হিসেবে দেখিয়ে নতুন ওয়ারিশ সনদ নেওয়া হয়েছে।

নূরুল আমিন ভূঁইয়া বলেন, তাঁর বাবা মরহুম হাজী সেকান্দর আলী ভূঁইয়া ১৯৯৩ সালের ২০ সেপ্টেম্বর মারা যান। মৃত্যুকালে তাঁর স্ত্রী রাহেলা খাতুন, দুই ছেলে হাজী আব্দুল বারী ভূঁইয়া ও নূরুল আমিন ভূঁইয়া এবং চার মেয়ে ছিলেন। সেকান্দর আলী ভূঁইয়ার জীবদ্দশায় বা মৃত্যুর পর কোনো পর্যায়েই জমিলা খাতুন নামে কোন দ্বিতীয় কোন স্ত্রী ছিলেন না এবং দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিবারের ওয়ারিশ তালিকায় অন্তর্ভুক্ত ছিলো না।

নূরুল আমিনের দাবি, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের বিভিন্ন সময়ের চেয়ারম্যানের কাছ থেকে সেকান্দর আলী ভূঁইয়ার প্রকৃত ওয়ারিশদের নামে একাধিক ওয়ারিশ সনদ দেওয়া হয়। ১৯৯৮ সালের ১৪ মার্চ, ২০১১ সালের ২১ জুন এবং ২০১৭ সালের ২৭ ফেব্রুয়ারির সনদগুলোর কোথাও জমিলা খাতুনকে সেকান্দর আলী ভূঁইয়ার স্ত্রী কিংবা জাহাঙ্গীর আলমকে তাঁর ছেলে হিসেবে উল্লেখ করা হয়নি।

এরপর ২০২২ সালের ২৩ জানুয়ারিও একই ইউনিয়ন পরিষদ থেকে সেকান্দর আলী ভূঁইয়ার ওয়ারিশদের নামে আরেকটি সনদ দেওয়া হয়। ওই সনদের নম্বর ২০২২১৯১৬৭৯৪০০০৮০৪। সেখানেও নূরুল আমিনসহ আগের ওয়ারিশদের নাম রয়েছে।

কিন্তু ২০২৬ সালের ১৭ মে দেওয়া নতুন ওয়ারিশ সনদে দৃশ্যপট বদলে যায়। ২৪১৯১৬৭৯৪১৭০০৪৩৯৮ নম্বরের ওই সনদে জমিলা খাতুনকে সেকান্দর আলী ভূঁইয়ার স্ত্রী এবং জাহাঙ্গীর আলমকে তাঁর ছেলে হিসেবে দেখানো হয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

নূরুল আমিনের অভিযোগ, জাহাঙ্গীর আলম ও জমিলা খাতুনকে সেকান্দর আলী ভূঁইয়ার স্ত্রী ও ছেলে দেখিয়ে এর আগেও একটি ভূয়া ওয়ারিশ সনদ নেওয়া হয়েছিল। ওই সনদের ভিত্তিতে সেকান্দর আলী ভূঁইয়ার সম্পত্তির একটি অংশের জন্য ১৫৮১ নম্বর খারিজি খতিয়ান সৃষ্টি করা হয়।

এর বিরুদ্ধে নূরুল আমিন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), কুমিল্লার আদালতে ২৯৮/১৬-১৭ নম্বর নামজারি আপিল মামলা করেন। তাঁর আবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্ট নথি ও কাগজপত্র পর্যালোচনার পর ২০১৮ সালের ১ জুলাই অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আদেশ দেন এবং ১৫৮১ নম্বর খারিজি খতিয়ান বাতিল করা হয়।

নূরুল আমিনের দাবি, ওই সিদ্ধান্তের মাধ্যমে জমিলা খাতুন ও জাহাঙ্গীর আলমের সেকান্দর আলী ভূঁইয়ার স্ত্রী ও ছেলে হিসেবে দাবি করার বিষয়টি প্রশাসনিকভাবে গ্রহণযোগ্যতা পায়নি।

তবে ২০২৬ সালে আবারও একই পরিচয়ে ওয়ারিশ সনদ দেওয়ায় আগের প্রশাসনিক সিদ্ধান্তের সঙ্গে নতুন সনদের সামঞ্জস্য নিয়েই এখন বড় প্রশ্ন দেখা দিয়েছে।ভোটার তালিকায় বদলে গেছে পিতার নাম?

অনুসন্ধানের দাবি তুলে নূরুল আমিন আরও কিছু নথির কথা উল্লেখ করেছেন। তাঁর দাবি, ১৯৯৫ সালের ভোটার তালিকায় জাহাঙ্গীর আলমের পিতার নাম হাজী সেকান্দর আলী ভূঁইয়া লেখেন, পরবর্ত্তীতে তা আইনগত ভিত্তি না পাওয়ায় ২০০০সালের ভোটার তালিকায় (ভোটার নং ২০০) জাহাঙ্গীর আলমের পিতার নাম ‘একরাম আলী’ হিসেবে লিখেন। পরবর্তী সময়ে আবারো প্রতারনার জন্য সর্বশেষ স্মার্ট ভোটার আইডি কার্ডে তাঁর পিতার নাম হাজী সেকান্দর আলী ভূঁইয়া হিসেবে উল্লেখ করেছেন। কিন্তু তার মা জমিলা খাতুনের আইডিতে তার স্বামী একরামুল হক রয়েছে।

নূরুল আমিন বলেন, ১৯৯৫ সালের ভোটার তালিকায় জাহাঙ্গীর আলমের বয়স ২৩ বছর দেখানো হয়েছিল। অন্যদিকে পরবর্তী সময়ের ভোটার তালিকায় তাঁর জন্মতারিখ হিসেবে ১ জানুয়ারি ১৯৭১ উল্লেখ করা হয়। এসব তথ্যের মধ্যে অসঙ্গতি রয়েছে বলে দাবি তাঁর।

তিনি আরও বলেন, ১৯৭৫ সালের ভোটার তালিকায় জমিলা খাতুনের আরেক ছেলে মো. সেলিমের জন্মতারিখ ১ ফেব্রুয়ারি ১৯৭৫ এবং জাহাঙ্গীর আলমের জন্মতারিখ অন্য একটি নথিতে ১ জানুয়ারি ১৯৭৫ হিসেবে দেখানো হয়েছে। একই মায়ের ক্ষেত্রে জন্মতারিখের এমন ব্যবধান নিয়েও প্রশ্ন তোলেন তিনি।তবে এসব তথ্যের সত্যতা এবং বিভিন্ন নথিতে একই ব্যক্তির জন্মতারিখ বা পিতার নাম পরিবর্তনের কারণের বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন অভিযোগকারী।

নূরুল আমিন আরও দাবি করেন, জমিলা খাতুন অতীতে সেকান্দর আলী ভূঁইয়াকে স্বামী দাবি করে তাঁর বিরুদ্ধে মামলা করেছিলেন। তদন্ত শেষে ওই মামলায় ফাইনাল রিপোর্ট দেওয়া হয়। পরবর্তী সময়ে মামলাটি খারিজ হয়।জাহাঙ্গীর আলমের পরিচয় নিয়ে প্রশ্ন তুলতে নূরুল আমিন ১৯৮৮ সালের ১ নভেম্বরের একটি কাবিননামার তথ্যও সামনে এনেছেন। তাঁর দাবি, ওই কাবিননামায় জাহাঙ্গীর আলমের বয়স ২৪ বছর উল্লেখ রয়েছে।

নূরুল আমিনের বক্তব্য, কাবিননামায় উল্লেখিত বয়সের সঙ্গে পরবর্তী ভোটার তালিকা ও অন্যান্য নথিতে থাকা জন্মতারিখের হিসাব মিলিয়ে দেখলে অসঙ্গতি পাওয়া যায়।তিনি বলেন, ‘একই ব্যক্তির পিতার নাম, জন্মতারিখ ও বয়স বিভিন্ন নথিতে ভিন্ন হলে বিষয়টি সাধারণ ভুল হিসেবে দেখার সুযোগ নেই। কোন নথিটি সঠিক, কোনটি পরে তৈরি বা সংশোধিত হয়েছে—প্রশাসনের উচিত তা তদন্ত করে বের করা।’অন্যদিকে, অভিযোগের বিষয়ে জাহাঙ্গীর আলম এর সাথে একাধিকবার মুটোফোনসহ বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

অভিযোগের বিষয়ে ২ নম্বর দুর্গাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোনিয়া আক্তার বলেন, ‘আগের মামলার বিষয়ে আমার জানা ছিল না। জাহাঙ্গীর আলম আমাকে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের কপি দেখিয়েছেন। সেগুলো অনুযায়ী আমি ওয়ারিশ সনদ দিয়েছি।’তিনি আরও বলেন, ‘এ বিষয়ে কোনো অভিযোগ থাকলে বিষয়টি তদন্ত করা হবে। তদন্তে ভুয়া প্রমাণিত হলে সনদটি বাতিল করা হবে।এ বিষয়ে কুমিল্লা আদর্শ সদর উপজেলার ইউএনও এর দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার ভূমি  মসাশিয়াত আক্তার বলেন, ‘দুর্গাপুরে ভুয়া ওয়ারিশ সনদের অভিযোগ পেয়েছি। অভিযোগের পরিপ্রেক্ষিতে আমার কার্যালয় থেকে লোক পাঠিয়ে তদন্ত করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

নূরুল আমিনের মূল প্রশ্ন হলো—১৯৯৮, ২০১১, ২০১৭ ও ২০২২ সালের ওয়ারিশ সনদে যাঁদের নাম ছিল না, ২০২৬ সালের সনদে তাঁদের নাম কীভাবে এলো; ২০১৮ সালের প্রশাসনিক আদেশে বাতিল হওয়া খারিজি খতিয়ানের সঙ্গে নতুন ওয়ারিশ সনদের সম্পর্ক কী; এবং বিভিন্ন সময়ের ভোটার তালিকা, কাবিননামা, জাতীয় পরিচয়পত্র ও অন্যান্য নথিতে থাকা পরিচয়গত তথ্যের মধ্যে জালিয়াতি ও অনিয়ম হয়েছে ।

তিনি দাবী করেন, এসব প্রশ্নের উত্তর মিলবে পুরোনো ওয়ারিশ সনদ, ১৯৬৯ সালের মামলার সম্পূর্ণ নথি, ২০১৮ সালের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)-এর আদেশ, সংশ্লিষ্ট খারিজি খতিয়ান, ভোটার তালিকা এবং ২০২৬ সালের নতুন ওয়ারিশ সনদ সরেজমিনে ও নথিভিত্তিকভাবে যাচাই হলে।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান

আয়েশা আক্তারকুমিল্লায় আবারও কিশোর গ্যাং ও কিশোর অপরাধবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও গোয়...

মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান!
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদ...

হোমনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনায় মেঘনা নদীতে মর্মান্তিক ট্রলারডুবির ঘটনায় নিহত পাঁচজনের পর...

বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা বাঁধা মরদেহ
বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা...

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬ দিন পর তিতাস নদী থেকে...

''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''
''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''

কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় আয়োজিত উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণে বক্তারা বলেন, দেশ...

অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে অব্যাহতি
অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে...

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজ...

কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যাল এইডের
কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যা...

কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রমের আওতায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ দেওয়া...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান
➤ মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান!
➤ বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা বাঁধা মরদেহ
➤ ''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''
➤ অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে অব্যাহতি
➤ কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যাল এইডের
➤ কুমিল্লায় জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত
➤ কুমিল্লায় ‘মেড ইন ইউএসএ’ লেখা পিস্তল উদ্ধার, ছয় রাউন্ড গুলি জব্দ
➤ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান
➤ কুবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে দুই পক্ষের মারামারি, আহত ১০ জন
➤ কুবিতে তিন শিক্ষকের শাস্তি শিথিলের সিদ্ধান্ত বাতিলে মানববন্ধন
➤ যৌন নিপীড়ন ও প্রশ্নফাঁস কাণ্ডে শাস্তিপ্রাপ্ত কুবির তিন শিক্ষকের বিষয়ে নতুন সিদ্ধান্ত
➤ যে স্থাপনাগুলো একদিন গড়েছিলেন, সেগুলোর সামনে দাঁড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
➤ ব্রাহ্মণপাড়া-বুড়িচং সীমান্তে ৩৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ
➤ ঝলম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
➤ কুমিল্লায় বাংলা সংস্কৃতি বলয়ের ‘শরতের বৈঠকি আড্ডা’
➤ কুমিল্লার উত্তর দূর্গাপুরে ওয়ারিশ সনদ নিয়ে জালিয়াতির অভিযোগ,
➤ বিশ্ব পর্যটন দিবস
➤ মামলা তুলে নিতে বিভিন্ন ভাবে হুমকি
➤ দিস ইজ নরমাল ইন বাংলাদেশ : সালমান মুক্তাদির
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir