প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 27 Sep 2026, 9:53 PM
ফিলিস্তিনের পক্ষে কথা বলতে কখনো ভয় পাইনি : ফ্লোরেন্স পিউ
ফিলিস্তিন ইস্যুতে প্রকাশ্যে কথা বলা থেকে তাকে বিরত থাকতে দলের পক্ষ থেকে কখনো পরামর্শ দেওয়া হয়নি বলে জানিয়েছেন হলিউড অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। বরং ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র শুটিংয়ের সঙ্গে সময়ের সংঘাত থাকা সত্ত্বেও ‘টুগেদার ফর প্যালেস্টাইন’ আয়োজনে অংশ নিতে যারা তাকে সহযোগিতা করেছিলেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। সম্প্রতি ‘ভ্যানিটি ফেয়ার’কে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্লোরেন্স পিউ জানান, ফিলিস্তিনের পক্ষে প্রকাশ্যে কথা বলতে কখনো ভয় পাননি তিনি। হলিউডের অনেক তারকা দীর্ঘ সময় এ বিষয়ে নীরব থাকায় বরং বিস্ময় প্রকাশ করেছেন এই অভিনেত্রী। ফ্লোরেন্স পিউ বলেন, ‘মানুষ কথা বলা শুরু করতে এবং সহানুভূতি দেখাতে এত সময় নিল কেন? আমি জানি না, তবে এ বিষয়ে কথা বলতে আমি কখনো ভয় পাইনি।’ ফিলিস্তিন ইস্যুতে নিজের অবস্থান প্রকাশ করার কারণে গত কয়েক বছরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার কয়েক লাখ অনুসারী কমে থাকতে পারে বলেও জানান পিউ। তবে এ নিয়ে কোনো অনুশোচনা নেই তার। অভিনেত্রী বলেন, ‘এখনো সবকিছু ঘটছে। শিশুরা মারা যাচ্ছে, মায়েরা কষ্ট পাচ্ছেন।’ সামাজিক যোগাযোগমাধ্যমে একদিকে নিজের স্বাভাবিক জীবনের ছবি প্রকাশ করা, অন্যদিকে মানুষের চলমান দুর্ভোগ দেখার বিষয়টি তাকে ভাবায় বলেও জানান তিনি। ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তার বিভিন্ন লিংক নিয়মিত শেয়ার করেন ফ্লোরেন্স পিউ। গত বছর ‘টুগেদার ফর প্যালেস্টাইন’ নামে একটি তহবিল সংগ্রহের আয়োজনে হঠাৎ উপস্থিত হয়ে বক্তব্যও দিয়েছিলেন তিনি। ওই আয়োজন থেকে মানবিক সহায়তার জন্য ২০ লাখ ডলারের বেশি অর্থ সংগ্রহ হয়েছিল।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দিস ইজ নরমাল ইন বাংলাদেশ : সালমান মুক্তাদির
নিজের স্বপ্নের স্টুডিওতে তাণ্ডব ও ব্যাপক ভাঙচুরের শিকার হয়েও দমে যাননি দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েট...
অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভি...
১২ ডিসেম্বর শুরু হচ্ছে বিসিবির নতুন টুর্নামেন্ট
আগামী শনিবার থেকে মাঠে গড়াবে লাল বলের ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল)। এরপর হবে ওয়ানডে এবং সবশেষ টি-টো...
হাসান-খালেদের হাত ধরে প্রথম বিভাগে ফিরল কেন্ট
প্রথমে হাসান মাহমুদ, এরপর তার পথ ধরে কেন্ট কাউন্টি ক্রিকেট ক্লাবে গিয়ে পেস আগুন ঝরিয়েছেন খালেদ আহমেদ...
ইসরায়েল ম্যাচ বয়কট করলো আইরিশ গোলরক্ষক
ফিলিস্তিনে হত্যাযজ্ঞ চালানোর দায়ে অভিযুক্ত ইসরায়েলের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানিয়ে আসছিল আয়ারল্যান্...
৪১ বছর বয়সে গোল করে নতুন ইতিহাস লিখলেন লুকা মদ্রিচ
২০২৬ বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায়ের গুঞ্জন ছিল লুকা মদ্রিচের। তবে ৪১ বছর বয়সী এই ক্রোয়েশি...