প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 27 Sep 2026, 9:21 AM
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার
হোমনা ( কুমিল্লা) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন পর একই পরিবারের তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল আটটার দিকে বৈদ্যেরবাজার এলাকায় মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় তাঁদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ পুলিশ।
এ ঘটনায় ওই তিনজনের বাবা হেলাল উদ্দিন এখনো নিখোঁজ আছেন। এ নিয়ে ট্রলারডুবির ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করা হলো।উদ্ধারকৃতরা হলেন সজীব হোসেন (২৪), সামিয়া আক্তার (১৭) ও সামিন হোসেন (৫)। তাঁরা কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামের বাসিন্দা।
স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারী দলের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা জেলার হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রাম থেকে সোনারগাঁয়ের সোনাময়ী গ্রামে আত্মীয়ের বিয়েতে যোগ দিতে ১৩ জন লোক ট্রলারে করে রওনা হন। তাঁদের সঙ্গে দুটি গরু ও একটি ছাগল ছিল। সোনাময়ী এলাকায় মেঘনা নদীর মাঝখানে পৌঁছালে ঝোড়ো বাতাস ও বড় ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।
এ সময় কাছাকাছি থাকা আমান সিমেন্ট কোম্পানির একটি ট্রলার গিয়ে আটজনকে উদ্ধার করে। রায়েসা বেগম (৪০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। কিন্ত হেলাল উদ্দিন ও তিন সন্তানের সন্ধান পাওয়া যাচ্ছিল না।পরে বৃহস্পতিবার ও শুক্রবার ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড ও নৌ পুলিশের সদস্যরা মেঘনা নদীতে তল্লাশি চালান। নদীতে স্রোত, বাতাস ও গভীরতার কারণে উদ্ধারকাজে বিগ্ন সৃষ্টি হয়।
আজ শনিবার সকালে বৈদ্যেরবাজার এলাকার আল মোস্তফা ফ্যাক্টরির সামনে নদীতে তিনটি মরদেহ ভাসতে দেখে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ পুলিশ সেগুলো উদ্ধার করে। শনিবার সকালে রায়েসা(৫৫)লাশ বাঞ্ছারামপুর কালিকাপুরে এবং দুপুরে শ্রীমদ্দি ঈদগাহ মাঠে জানাজা শেষে চরের গাও কবরস্থানে লাশ দাফন করা হয়। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ওসমান গনি মুঠোফোনে জানান নিখোঁজ হেলাল উদ্দিনের সন্ধানে মেঘনা নদীতে উদ্ধার অভিযান চলছে। উদ্ধারকারী দলের সদস্যরা নদীর বিভিন্ন অংশে তল্লাশি করছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের তাগিদ
আয়েশা আক্তারডেঙ্গু প্রতিরোধে শুধু ওষুধ বা মশকনিধন কার্যক্রমের ওপর নির্ভর না করে মশার প্রজননস্থল ধ্বং...
কুমিল্লায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে জনপ্রশাসন সচিবের মতবিনিম...
কুমিল্লা জেলা সংবাদদাতাজনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী কুমিল্লায় জেলা পর্যায়ের ব...
বাঞ্ছারামপুর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ব্রাহ...
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের গুনী শিক্ষক নির্বাচ...
ফারুক আজমজাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এ জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ের যাচাই বাছাইয়ে কুম...
বাঙ্গরায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২
২৬/০৮/২০২৬ তারিখে বাঙ্গরা বাজার থানা এলাকায় পুলিশের অভিযানে কোরবানপুর সাকিনের কুখ্যাত মাদক ব্যবসায়...
ব্রাহ্মণপাড়ায় প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৪০ প্রাথমিক বিদ্যালয়
মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় দির্ঘদিন ধরে প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৪০টি সরকারি প...