প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 27 Sep 2026, 9:18 AM
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের গুনী শিক্ষক নির্বাচিত হলেন সোনিয়া সরকার নিপা
ফারুক আজম
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এ জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ের যাচাই বাছাইয়ে কুমিল্লা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুনী শিক্ষক নির্বাচিত হলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার মহানগরীর বাগিচাগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোনিয়া সরকার নিপা। গত ২৩ সেপ্টেম্বর কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনছুর আলী চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে সোনিয়া সরকার নিপা কে জেলার শ্রেষ্ঠ গুনী শ্রেনী শিক্ষক হিসেবে মনোনীত করেন।এর আগে তিনি আদর্শ সদর উপজেলার মধ্যে শ্রেষ্ঠ গুনী শিক্ষক নির্বাচিত হন।আদর্শ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন গত ২০ সেপ্টেম্বর তাকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুনী শিক্ষক হিসেবে মনোনীত করেন।
সোনিয়া সরকার নিপা মুরাদনগর উপজেলার আমপাল গ্রামের দেলোয়ার হোসেনের কন্যা।২০১৩ সালে মুরাদনগর উপজেলার আমপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে তার কর্মজীবন শুরু করেন। ২০১৯ সালে স্বামীর ঠিকানা অনুযায়ী নগরীর বাগিচাগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। তিনি একাধারে গুনি শিক্ষক, জেলা ওয়ারেন্ট গাইডার, বিভাগীয় পর্যায়ে
হলদে পাখি গার্লস গাইড প্রশিক্ষক।
শ্রেষ্ঠ গুনী শিক্ষক হওয়ায় সোনিয়া সরকার নিপা তার অনুভূতি ব্যাক্ত করতে গিয়ে জানান - শ্রেষ্ঠ শিক্ষক হতে পেরে মহান রবের দরবারে শোকর আদায় করছি। যে কোন কাজেরই স্বীকৃতি ও সম্মাননা কাজের গতিকে আরো বহুগুণে বাড়িয়ে দেয়। আমার উপর এখন অনেকের প্রত্যাশাই বেড়ে গেছে। আমি আরও বেশি পেশাদারীত্বের সাথে শিক্ষকতাকে উপভোগ করতে চাই।শ্রেষ্ঠ শিক্ষক হতে পেরে সত্যিই আজ খুবই সম্মানিত ও গর্বিত অনুভব করছি। আমার এ প্রতিযোগিতা বিভাগীয় পর্যায় পর্যন্ত। তাই আমার লক্ষ্য এখন কুমিল্লা জেলার প্রতিনিধিত্ব করা। জেলার একজন প্রতিযোগী হিসেবে জেলাকে সম্মান সূচক কিছু যেন এনে দিতে পারি,এজন্য সকলের দোয়া কামনা করছি। আমার প্রিয় কর্মস্থল অর্থাৎ বিদ্যালয় আর প্রিয় শিক্ষার্থীরাই আমাকে জেলার শ্রেষ্ঠ গুনী শিক্ষক হিসেবে পরিচিত করেছে।এজন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নিকট চির কৃতজ্ঞ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের তাগিদ
আয়েশা আক্তারডেঙ্গু প্রতিরোধে শুধু ওষুধ বা মশকনিধন কার্যক্রমের ওপর নির্ভর না করে মশার প্রজননস্থল ধ্বং...
কুমিল্লায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে জনপ্রশাসন সচিবের মতবিনিম...
কুমিল্লা জেলা সংবাদদাতাজনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী কুমিল্লায় জেলা পর্যায়ের ব...
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার
হোমনা ( কুমিল্লা) প্রতিনিধি:নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন প...
বাঞ্ছারামপুর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ব্রাহ...
বাঙ্গরায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২
২৬/০৮/২০২৬ তারিখে বাঙ্গরা বাজার থানা এলাকায় পুলিশের অভিযানে কোরবানপুর সাকিনের কুখ্যাত মাদক ব্যবসায়...
ব্রাহ্মণপাড়ায় প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৪০ প্রাথমিক বিদ্যালয়
মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় দির্ঘদিন ধরে প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৪০টি সরকারি প...