প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 27 Sep 2026, 9:13 AM
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৯ মাদকসেবিসহ গ্রেপ্তার ১১
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত দুজন এবং মাদক সেবনের অভিযোগে সামারি ট্রায়ালের নয়জনসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে আদালতে পাঠানো হলে আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া থানার এসআই ডি.এম.এ মজিদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার মাধবপুর এলাকার মো. মামুন (৪২)কে গ্রেপ্তার করেন। তিনি ওই এলাকার মো. শাহ আলমের ছেলে। তাঁর বিরুদ্ধে জিআর পরোয়ানা ছিল।
অন্যদিকে, এএসআই মো. নাছির উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার ডগ্রাপাড়া এলাকার মো. হক আলী রাসেল (৪২)কে গ্রেপ্তার করেন। তিনি মৃত আলী আজমের ছেলে। তাঁর বিরুদ্ধে সিআর পরোয়ানা রয়েছে।
এ ছাড়া এসআই মো. শামীম হোসেন, এসআই রুপম কুমার সরকার, এএসআই মোহাম্মদ শরীফুল ইসলাম, এএসআই মো. সাইফুল আলম সিদ্দিকী ও এএসআই মো. ইমরান হোসেনের নেতৃত্বে পৃথক অভিযানে মাদক সেবনের অভিযোগে নয়জনকে আটক করা হয়। তাঁদের সামারি ট্রায়ালের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার নয়জন হলেন—ব্রাহ্মণপাড়া উপজেলার রামনগর গ্রামের মো. আবুল কালাম আজাদ (৩৫), সাহেবাবাদ গ্রামের মো. সজিব (১৯), নারায়ণগঞ্জের সোনারগাঁয় উপজেলার ধলদার গ্রামের মো. পলাশ (৩৪), ভৈরবদী গ্রামের মো. আবু বকর ছিদ্দিক (৩৫), মুক্তিমপুর গ্রামের মো. আল আমিন (৩৭), ব্রাহ্মণপাড়া উপজেলার টাটেরা গ্রামের সিয়াম সরকার (১৯), ব্রাহ্মণপাড়া সদর গ্রামের মো. কাইমুল ইসলাম ফাহিম (১৯), দধিখোলা গ্রামের মো. কাজল মিয়া (৩৮) ও ব্রাহ্মণবাড়িয়ার কসবার উপজেলার চারুওরা গ্রামের মো. সাইফুল ইসলাম (২৬)।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, মাদকবিরোধী অভিযান, কিশোর গ্যাং প্রতিরোধ, চুরি-ডাকাতি দমনসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের তাগিদ
আয়েশা আক্তারডেঙ্গু প্রতিরোধে শুধু ওষুধ বা মশকনিধন কার্যক্রমের ওপর নির্ভর না করে মশার প্রজননস্থল ধ্বং...
কুমিল্লায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে জনপ্রশাসন সচিবের মতবিনিম...
কুমিল্লা জেলা সংবাদদাতাজনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী কুমিল্লায় জেলা পর্যায়ের ব...
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার
হোমনা ( কুমিল্লা) প্রতিনিধি:নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন প...
বাঞ্ছারামপুর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ব্রাহ...
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের গুনী শিক্ষক নির্বাচ...
ফারুক আজমজাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এ জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ের যাচাই বাছাইয়ে কুম...
বাঙ্গরায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২
২৬/০৮/২০২৬ তারিখে বাঙ্গরা বাজার থানা এলাকায় পুলিশের অভিযানে কোরবানপুর সাকিনের কুখ্যাত মাদক ব্যবসায়...