...
শিরোনাম
কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের তাগিদ ⁜ কুমিল্লায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে জনপ্রশাসন সচিবের মতবিনিময় ⁜ মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার ⁜ বাঞ্ছারামপুর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ⁜ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের গুনী শিক্ষক নির্বাচিত হলেন সোনিয়া সরকার নিপা ⁜ বাঙ্গরায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২ ⁜ ব্রাহ্মণপাড়ায় প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৪০ প্রাথমিক বিদ্যালয় ⁜ কুমিল্লায় দুই জুলাই শহীদ পরিবারকে গাভী উপহার দিলেন মনিরুল হক চৌধুরী এমপি ⁜ আমি শিক্ষা নয়, সুশিক্ষার পক্ষে”—কুমিল্লায় এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৯ মাদকসেবিসহ গ্রেপ্তার ১১ ⁜ ব্রাহ্মণপাড়ায় জমি দখলচেষ্টার অভিযোগ, নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন ⁜ কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন,রাস্তার কাজে যেন অনিয়ম না হয় - ধর্মমন্ত্রী কায়কোবাদ ⁜ রামগড়ে সনাতন সম্প্রদায়ের নেতাদের সঙ্গে ওয়াদুদ ভূঁইয়ার শুভেচ্ছা বিনিময় ⁜ ১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত ম্যানচেস্টার সিটি; শিরোপাও কেড়ে নেওয়া হতে পারে! ⁜ বেতন কমছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের, স্থগিত দুই ঘরোয়া টুর্নামেন্ট ⁜ অ্যাশেজেও ইংল্যান্ডের ব্যাটারদের সঙ্গে কাজ করতে চান পিটারসেন ⁜ মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো, নিশ্চিত করলেন স্কালোনি ⁜ ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস ⁜ বন্যায় বিপর্যস্ত ব্যাংকক, পুরো শহরকে দুর্যোগ এলাকা ঘোষণা ⁜ আলাবামা অঙ্গরাজ্যকে ১০ কোটি ডলার দেবে টিকটক ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 27 Sep 2026, 9:03 AM

...
রামগড়ে সনাতন সম্প্রদায়ের নেতাদের সঙ্গে ওয়াদুদ ভূঁইয়ার শুভেচ্ছা বিনিময় News Image

শ্যামল রুদ্র 

খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া রামগড়ে সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। শুক্রবার রাতে তিনি রামগড়ের শ্রীশ্রী দক্ষিণেশ্বরী কালীবাড়িতে গিয়ে সনাতন সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

রাত ১০টার দিকে ওয়াদুদ ভূঁইয়া কালীবাড়িতে পৌঁছালে মন্দির কমিটির সভাপতি বাদল চক্রবর্তী, সাধারণ সম্পাদক স্বপন দে, কমিটির নেতৃবৃন্দ ও উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা তাঁকে স্বাগত জানান। পরে তিনি মন্দিরের নেতৃবৃন্দ ও স্থানীয় সনাতন সম্প্রদায়ের ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় ওয়াদুদ ভূঁইয়া বলেন, দক্ষিণেশ্বরী কালীবাড়ির সঙ্গে তাঁর শৈশবের স্মৃতি জড়িয়ে আছে। ছোটবেলায় পূজার সময় তিনি এই মন্দিরে এসে আরতি করেছেন। মন্দিরের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্কের কথাও উল্লেখ করেন তিনি।

মন্দির কমিটির অভ্যন্তরীণ কোনো বিষয়ে মতবিরোধ থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানান ওয়াদুদ ভূঁইয়া। তিনি বলেন, জ্যেষ্ঠ নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সমস্যা সমাধান করা প্রয়োজন।

সনাতন সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, তাঁর দল সব সময় সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে থাকবে। কোনো ব্যক্তি অন্যায় বা হয়রানির শিকার হলে বিষয়টি তাঁকে জানাতে বলেন তিনি। এ ছাড়া দক্ষিণেশ্বরী কালীবাড়ির দশমী ঘাটসহ মন্দিরের বিভিন্ন উন্নয়নকাজে সহযোগিতার আশ্বাস দেন।

মন্দির কমিটির নেতারা এ সময় মন্দিরের বিভিন্ন সমস্যা ও উন্নয়নসংক্রান্ত বিষয় তাঁর কাছে তুলে ধরেন। তাঁরা মন্দিরের উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রম পরিচালনায় সহযোগিতা কামনা করেন।

এর আগে শুক্রবার বিকেলে রামগড়ে পৌঁছে ওয়াদুদ ভূঁইয়া নূরপুর এলাকায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্মিত পরিত্যক্ত আবাসিক বিদ্যালয় ভবন পরিদর্শন করেন। পরে তিনি কেন্দ্রীয় কবরস্থানসংলগ্ন অসমাপ্ত টাউন হল ভবন এবং রামগড় লেক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি এসব প্রকল্পের বর্তমান অবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে তথ্য নেন। প্রকল্পগুলোর বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।




ক্যাটেগরি: জাতীয়
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের তাগিদ
কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের তাগিদ

আয়েশা আক্তারডেঙ্গু প্রতিরোধে শুধু ওষুধ বা মশকনিধন কার্যক্রমের ওপর নির্ভর না করে মশার প্রজননস্থল ধ্বং...

কুমিল্লায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে জনপ্রশাসন সচিবের মতবিনিময়
কুমিল্লায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে জনপ্রশাসন সচিবের মতবিনিম...

কুমিল্লা জেলা সংবাদদাতাজনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী কুমিল্লায় জেলা পর্যায়ের ব...

মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার

হোমনা ( কুমিল্লা) প্রতিনিধি:নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন প...

বাঞ্ছারামপুর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
বাঞ্ছারামপুর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ব্রাহ...

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের গুনী শিক্ষক নির্বাচিত হলেন সোনিয়া সরকার নিপা
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের গুনী শিক্ষক নির্বাচ...

ফারুক আজমজাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এ জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ের যাচাই বাছাইয়ে কুম...

বাঙ্গরায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২
বাঙ্গরায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২

২৬/০৮/২০২৬ তারিখে বাঙ্গরা বাজার থানা এলাকায় পুলিশের অভিযানে কোরবানপুর সাকিনের কুখ্যাত মাদক ব্যবসায়...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের তাগিদ
➤ কুমিল্লায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে জনপ্রশাসন সচিবের মতবিনিময়
➤ মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার
➤ বাঞ্ছারামপুর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
➤ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের গুনী শিক্ষক নির্বাচিত হলেন সোনিয়া সরকার নিপা
➤ বাঙ্গরায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২
➤ ব্রাহ্মণপাড়ায় প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৪০ প্রাথমিক বিদ্যালয়
➤ কুমিল্লায় দুই জুলাই শহীদ পরিবারকে গাভী উপহার দিলেন মনিরুল হক চৌধুরী এমপি
➤ আমি শিক্ষা নয়, সুশিক্ষার পক্ষে”—কুমিল্লায় এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৯ মাদকসেবিসহ গ্রেপ্তার ১১
➤ ব্রাহ্মণপাড়ায় জমি দখলচেষ্টার অভিযোগ, নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন
➤ কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন,রাস্তার কাজে যেন অনিয়ম না হয় - ধর্মমন্ত্রী কায়কোবাদ
➤ রামগড়ে সনাতন সম্প্রদায়ের নেতাদের সঙ্গে ওয়াদুদ ভূঁইয়ার শুভেচ্ছা বিনিময়
➤ ১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত ম্যানচেস্টার সিটি; শিরোপাও কেড়ে নেওয়া হতে পারে!
➤ বেতন কমছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের, স্থগিত দুই ঘরোয়া টুর্নামেন্ট
➤ অ্যাশেজেও ইংল্যান্ডের ব্যাটারদের সঙ্গে কাজ করতে চান পিটারসেন
➤ মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো, নিশ্চিত করলেন স্কালোনি
➤ ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস
➤ বন্যায় বিপর্যস্ত ব্যাংকক, পুরো শহরকে দুর্যোগ এলাকা ঘোষণা
➤ আলাবামা অঙ্গরাজ্যকে ১০ কোটি ডলার দেবে টিকটক
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir