...
শিরোনাম
১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত ম্যানচেস্টার সিটি; শিরোপাও কেড়ে নেওয়া হতে পারে! ⁜ বেতন কমছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের, স্থগিত দুই ঘরোয়া টুর্নামেন্ট ⁜ অ্যাশেজেও ইংল্যান্ডের ব্যাটারদের সঙ্গে কাজ করতে চান পিটারসেন ⁜ মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো, নিশ্চিত করলেন স্কালোনি ⁜ ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস ⁜ বন্যায় বিপর্যস্ত ব্যাংকক, পুরো শহরকে দুর্যোগ এলাকা ঘোষণা ⁜ আলাবামা অঙ্গরাজ্যকে ১০ কোটি ডলার দেবে টিকটক ⁜ রিয়াদের দিকে হুথিদের ছোড়া ২টি ড্রোন ভূপাতিত: সৌদি জোট ⁜ ১০০ কোটির দোরগোড়ায় নানির ‘দ্য প্যারাডাইস’, বন্ধ রেটিং-রিভিউ ⁜ ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক, প্রশংসার পাশাপাশি সমালোচনাও ⁜ সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র? ⁜ বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী ⁜ সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে পানির ফোয়ারা ⁜ কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতারা ⁜ বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য ও অস্তিত্বের সংগ্রাম ⁜ কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছে আতঙ্ক ⁜ ব্রাহ্মণপাড়ায় অটোরিকশার চাপায় ৪ বছরের শিশুর মৃত্যু ⁜ কুমিল্লায় পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১ ⁜ ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাড়িতে হামলা, নারীসহ ৩ জন আহত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 26 Sep 2026, 8:57 PM

...
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো, নিশ্চিত করলেন স্কালোনি News Image

এফএনএস স্পোর্টস:

লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের পর আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব নিতে যাচ্ছেন ক্রিস্টিয়ান রোমেরো। বিশ্বকাপজয়ী দলের কোচ লিওনেল স্কালোনি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন, মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলে রোমেরোর হাতেই উঠবে অধিনায়কের আর্মব্যান্ড।

মেসির বিদায়ের পর আর্জেন্টিনা দলে নেতৃত্বের নতুন অধ্যায় শুরু হবে। সেই পরিবর্তনের অংশ হিসেবেই রোমেরোকে পরবর্তী অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন স্কালোনি। আগামী প্রীতি ম্যাচগুলোর আগে দলের নেতৃত্বের কাঠামোও পরিষ্কার করেছেন তিনি।

দলের ড্রেসিংরুমে নেতৃত্বের ক্রম ব্যাখ্যা করে স্কালোনি বলেন, মেসি ও নিকোলাস ওতামেন্দির পর রোমেরো এমনিতেই তৃতীয় অধিনায়ক ছিলেন। এমিলিয়ানো মার্তিনেজ, রদ্রিগো ডি পল ও লাওতারো মার্তিনেজও প্রয়োজনে অধিনায়কের দায়িত্ব পালন করতে পারেন। তবে স্থায়ীভাবে মেসির পরের অধিনায়ক হিসেবে রোমেরোকেই বেছে নিয়েছেন তিনি।

টিওয়াইসি স্পোর্টসের বরাত দিয়ে স্কালোনি বলেন, “অধিনায়ক হবে কুটি। লিও ও ওতার পর সে এমনিতেই তৃতীয় অধিনায়ক ছিল। এমিলিয়ানোও আর্মব্যান্ড পরতে পারে। রদ্রিগোও পারে, যদিও সে এই দুটি ম্যাচে থাকবে না। লাওতারোও পরতে পারে। কুটিই সঠিক ব্যক্তি।”

আর্জেন্টিনার নতুন অধিনায়ক হিসেবে রোমেরোর দায়িত্ব অবশ্য একেবারে নতুন নয়। নিয়মিত অধিনায়করা না থাকায় এরই মধ্যে তিনবার জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি।

২০২৫ সালে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে ১-০ গোলের জয়ে প্রথমবার অধিনায়কের আর্মব্যান্ড পরেন রোমেরো। একই বছরের অক্টোবরে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচেও দলকে নেতৃত্ব দেন তিনি। ২০২৬ বিশ্বকাপের আগে মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলের জয়েও অধিনায়ক হিসেবে মাঠে ছিলেন এই ডিফেন্ডার।

মেসির পর আর্জেন্টিনার নেতৃত্বে পরিবর্তন এলেও স্কালোনির দলে রোমেরোর ভূমিকা আগে থেকেই গুরুত্বপূর্ণ ছিল। এবার সেই দায়িত্ব আরও আনুষ্ঠানিক রূপ পেল।

এদিকে মেসি-পরবর্তী সময়ের প্রস্তুতির মধ্যেই আর্জেন্টিনা দলে চোটের ধাক্কাও এসেছে। জাতীয় দলের পক্ষ থেকে জানানো হয়েছে, থিয়াগো আলমাদা ও হুয়ান ফয়েথ চোটের কারণে সামনে থাকা তিন ম্যাচের প্রীতি সিরিজে খেলতে পারবেন না।

ফেডারেশনের বিবৃতিতে বলা হয়েছে, “হুয়ান ফয়েথ ও থিয়াগো আলমাদা চোটের কারণে আমাদের দেশে অনুষ্ঠিত হতে যাওয়া তিন ম্যাচের প্রীতি সিরিজে বাইরে থাকবেন।”

আলমাদা ও ফয়েথের পরিবর্তে সরাসরি কাকে নেওয়া হবে, সে বিষয়ে স্কালোনি এখনো নিশ্চিত করেননি। তবে ইকুই ফার্নান্দেজ, সান্তিয়াগো সিমোন ও ভ্যালেন্তিন গোমেজকে প্রাথমিক দলে যোগ করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মেসির বিদায়ের পর রোমেরোর নেতৃত্বে আর্জেন্টিনা নতুন একটি অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে। বিশ্বচ্যাম্পিয়ন দলটির নেতৃত্বে সেই পরিবর্তনের প্রথম আনুষ্ঠানিক ঘোষণা দিলেন স্কালোনি।




ক্যাটেগরি: খেলা
ট্যাগ: আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত ম্যানচেস্টার সিটি; শিরোপাও কেড়ে নেওয়া হতে পারে!
১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত ম্যানচেস্টার সিটি; শিরোপাও কেড়ে...

এফএনএস স্পোর্টস: ইংলিশ প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভঙ্গের অভিযোগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে বড় ধরন...

বেতন কমছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের, স্থগিত দুই ঘরোয়া টুর্নামেন্ট
বেতন কমছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের, স্থগিত দুই ঘরোয়া টুর...

এফএনএস স্পোর্টস: আর্থিক সংকট মোকাবিলায় ওয়েস্ট ইন্ডিজের আন্তর্জাতিক ক্রিকেটারদের রিটেইনার ফি ২৫ শতাংশ...

অ্যাশেজেও ইংল্যান্ডের ব্যাটারদের সঙ্গে কাজ করতে চান পিটারসেন
অ্যাশেজেও ইংল্যান্ডের ব্যাটারদের সঙ্গে কাজ করতে চান পিটারসেন

এফএনএস স্পোর্টস: ইংল্যান্ডের নতুন সাদা বলের পরামর্শক হিসেবে কাজ শুরুর পর এবার টেস্ট দল নিয়েও কাজ করা...

ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস

এফএনএস বিদেশ : নতুন করে সিএনএন-এর প্রবেশাধিকার সীমিত করার পদক্ষেপ হিসেবে গতকাল শনিবার নির্ধারিত সফরে...

বন্যায় বিপর্যস্ত ব্যাংকক, পুরো শহরকে দুর্যোগ এলাকা ঘোষণা
বন্যায় বিপর্যস্ত ব্যাংকক, পুরো শহরকে দুর্যোগ এলাকা ঘোষণা

এফএনএস বিদেশ : টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ৫০টি...

আলাবামা অঙ্গরাজ্যকে ১০ কোটি ডলার দেবে টিকটক
আলাবামা অঙ্গরাজ্যকে ১০ কোটি ডলার দেবে টিকটক

এফএনএস বিদেশ : কিশোরদের নিরাপত্তা নিয়ে দায়ের করা একটি মামলার বিচার এড়াতে যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত ম্যানচেস্টার সিটি; শিরোপাও কেড়ে নেওয়া হতে পারে!
➤ বেতন কমছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের, স্থগিত দুই ঘরোয়া টুর্নামেন্ট
➤ অ্যাশেজেও ইংল্যান্ডের ব্যাটারদের সঙ্গে কাজ করতে চান পিটারসেন
➤ মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো, নিশ্চিত করলেন স্কালোনি
➤ ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস
➤ বন্যায় বিপর্যস্ত ব্যাংকক, পুরো শহরকে দুর্যোগ এলাকা ঘোষণা
➤ আলাবামা অঙ্গরাজ্যকে ১০ কোটি ডলার দেবে টিকটক
➤ রিয়াদের দিকে হুথিদের ছোড়া ২টি ড্রোন ভূপাতিত: সৌদি জোট
➤ ১০০ কোটির দোরগোড়ায় নানির ‘দ্য প্যারাডাইস’, বন্ধ রেটিং-রিভিউ
➤ ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক, প্রশংসার পাশাপাশি সমালোচনাও
➤ সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র?
➤ বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী
➤ সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে পানির ফোয়ারা
➤ কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতারা
➤ বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য ও অস্তিত্বের সংগ্রাম
➤ কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছে আতঙ্ক
➤ ব্রাহ্মণপাড়ায় অটোরিকশার চাপায় ৪ বছরের শিশুর মৃত্যু
➤ কুমিল্লায় পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১
➤ ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাড়িতে হামলা, নারীসহ ৩ জন আহত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir