...
শিরোনাম
এইচএসসিতে শূন্য পাস ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষেকে আজ তলব করেছে কুমিল্লা শিক্ষাবোর্ড ⁜ মাদক ও ইভটিজিং থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে-দাউদকান্দিতে জেলা প্রশাসক ⁜ বার্ড-এ ২১১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত ⁜ হোমনায় মাঠেই শিক্ষার্থীর মৃত্যু! ⁜ কুমিল্লায় তিন দিনের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেফতার ⁜ রাসায়নিক দিয়ে কলা পাকানো, অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি: কুমিল্লায় ৪৫ হাজার টাকা জরিমানা ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ⁜ সড়ক দুর্ঘটনায় আহত সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু ⁜ ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজিতে জাতীয় বিল্পব ও সংহতি দিবস পালন ⁜ চান্দিনায় অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই, ৭ লাখ টাকা ক্ষয়ক্ষতির দাবি ⁜ সৎ ও যোগ্য নেতৃত্ব এগিয়ে এলে সমাজের ইতিবাচক পরিবর্তন সম্ভব-অধ্যাপক এমদাদুল হক মামুন ⁜ ব্রাহ্মণপাড়ায় খাজা দয়াল বাবা বাচ্চু শাহ (রহ.)-এর বার্ষিক ওরশ মোবারক অনুষ্ঠিত ⁜ চাঁদপুরে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা ⁜ কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ পদে যোগ দিলেন প্রকৌশলী মোঃ রকিব উল্লাহ ⁜ কুমিল্লায় রোভার স্কাউটের সংবাদ সংগ্রহ রিপোটিং কর্মশাল অনুষ্ঠিত ⁜ কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন ⁜ কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ: প্রধান অতিথি এমপি জসীম ⁜ কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে সংবর্ধনা দিল কুসিক প্রশাসক ⁜ বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা ⁜ মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Aug 2025, 11:18 AM

...
ফেব্রুয়ারিতে ভোট করতে ইসিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি News Image

নিজস্ব প্রতিবেদক

আগামী বছরের ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজনের ঘোষণা দেওয়ার পরদিন বুধবার তার দপ্তর থেকে এ চিঠি দেওয়া হল। আর এর মধ্য দিয়ে নির্বাচন আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে অনুরোধ জানানোর আনুষ্ঠানিকতা সারা হল।

এখন নির্বাচন কমিশন নির্বাচনের সুনির্দিষ্ট দিনতারিখসহ তফসিল ঘোষণা করবে। ডিসেম্বরের শেষার্ধে এই তফসিল ঘোষণা করা হতে পারে বলে ইতোমধ্যে ইংগিত দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে কথা বলেন।

তিনি বলেন, “আজ এই মহান দিবসে আপনাদের সামনে এ বক্তব্য রাখার পর থেকেই আমরা আমাদের সর্বশেষ এবং সবচাইতে গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করব। আমরা এবার একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব।

“অন্তর্র্বতী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাব, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন।” এরপর বুধবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে নির্বাচন নিয়ে ইসির প্রস্তুতি তুলে ধরে সিইসি নাসির উদ্দিন বলেন, “মাননীয় প্রধান উপদেষ্টা গতকালকে তো একটা ঘোষণা দিয়েছেন। উনি বলেছেন, ফেব্রুয়ারির প্রথম দিকে রমজানের আগে ইলেকশন করার জন্য আমাদেরকে একটা চিঠি দেবেন, আমি প্রত্যাশা করছি দ্রুত চিঠিটা পেয়ে যাব।”

তিনি বলেন, “চিঠি না পেলেও আমাদের তো এটা বিভিন্ন দিন নিয়ে বেশ কয়েকদিন ধরে আলোচনায় ছিল ইলেকশনের তারিখ নিয়ে। আমাদের প্রস্তুতি আমরা অনেক আগের থেকে নিচ্ছি। ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি ইনশআল্লাহ। আমাদের কোন প্রস্তুতিতে ঘাটতি হবে না।” ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের জন্য ডিসেম্বরের শেষার্ধে তফসিল ঘোষণার ইঙ্গিত দেন সিইসি।

তিনি বলেন, “ভোটের তারিখের দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে। যেদিন পোলিং ডেট হবে, তার দুই মাস আগে তফসিল হবে। আগে চিঠিটা পেয়ে নিই। বললাম তো যেদিন আমরা পোলিং ডেট ঠিক করব। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো চিঠিতে মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া ফেব্রুয়ারিতে ‘প্রত্যাশিত মানের অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর’ জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম নিতে ইসি সচিবালয়ের সচিবকে অনুরোধ করেছেন।

জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণের কথা তুলে ধরে চিঠিতে বলা হয়, মুহাম্মদ ইউনূস অবিলম্বে এক্ষেত্রে সকল প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরুর কথা বলেছেন। বিগত পনের বছরে নাগরিকদের ‘ভোট দিতে না পারার’ প্রেক্ষাপটে আগামী নির্বাচন যেন মহা-আনন্দের ভোট উৎসবের দিন হিসেবে স্মরণীয় হয়, তেমন আয়োজনের ওপর জোর দিয়েছেন।

প্রধান উপদেষ্টা তার ভাষণে নির্বাচন আনন্দ-উৎসবে, শান্তি-শৃঙ্খলায়, ভোটার উপস্থিতিতে, সৌহার্দ্য ও আন্তরিকতায় অবিস্মরণীয় হয়ে ওঠার যে প্রত্যাশা রেখেছেন, সে কথা চিঠিতে মনে করিয়ে দেওয়া হয়। সেখানে বলা হয়, নির্বাচন আয়োজনে যথোপযুক্ত প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব আরোপের পাশাপাশি একটি প্রত্যাশিত সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ, উৎসবমুখর নির্বাচন আয়োজনে সরকারের সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় জানিয়েছেন সরকারপ্রধান। শেষে প্রধান উপদেষ্টার ঘোষণার ভিত্তিতে ওই সময়ে জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম নিতে অনুরোধ করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

এইচএসসিতে শূন্য পাস ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষেকে আজ তলব করেছে কুমিল্লা শিক্ষাবোর্ড
এইচএসসিতে শূন্য পাস ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষেকে আজ তলব করেছে...

মাহফুজ নান্টু কুমিল্লা।। ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় একজন শিক্ষার্থীও পাস করেনি—এমন ১...

মাদক ও ইভটিজিং থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে-দাউদকান্দিতে জেলা প্রশাসক
মাদক ও ইভটিজিং থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে-দাউদকান্দিত...

মাদক ও ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্ত...

বার্ড-এ ২১১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
বার্ড-এ ২১১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি-তে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ২১১তম বুনিয়াদি প্রশিক্ষ...

হোমনায় মাঠেই শিক্ষার্থীর মৃত্যু!
হোমনায় মাঠেই শিক্ষার্থীর মৃত্যু!

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতায় খেলা চলাকালে অসুস্থ হয়ে...

কুমিল্লায় তিন দিনের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেফতার
কুমিল্লায় তিন দিনের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ...

আয়েশা আক্তারকুমিল্লায় তিন দিনের বিশেষ সাঁড়াশি অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগ...

রাসায়নিক দিয়ে কলা পাকানো, অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি: কুমিল্লায় ৪৫ হাজার টাকা জরিমানা
রাসায়নিক দিয়ে কলা পাকানো, অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য ত...

আয়েশা আক্তারকুমিল্লায় ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে কলা পাকানো এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈর...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ এইচএসসিতে শূন্য পাস ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষেকে আজ তলব করেছে কুমিল্লা শিক্ষাবোর্ড
➤ মাদক ও ইভটিজিং থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে-দাউদকান্দিতে জেলা প্রশাসক
➤ বার্ড-এ ২১১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
➤ হোমনায় মাঠেই শিক্ষার্থীর মৃত্যু!
➤ কুমিল্লায় তিন দিনের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেফতার
➤ রাসায়নিক দিয়ে কলা পাকানো, অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি: কুমিল্লায় ৪৫ হাজার টাকা জরিমানা
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
➤ সড়ক দুর্ঘটনায় আহত সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু
➤ ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজিতে জাতীয় বিল্পব ও সংহতি দিবস পালন
➤ চান্দিনায় অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই, ৭ লাখ টাকা ক্ষয়ক্ষতির দাবি
➤ সৎ ও যোগ্য নেতৃত্ব এগিয়ে এলে সমাজের ইতিবাচক পরিবর্তন সম্ভব-অধ্যাপক এমদাদুল হক মামুন
➤ ব্রাহ্মণপাড়ায় খাজা দয়াল বাবা বাচ্চু শাহ (রহ.)-এর বার্ষিক ওরশ মোবারক অনুষ্ঠিত
➤ চাঁদপুরে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা
➤ কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ পদে যোগ দিলেন প্রকৌশলী মোঃ রকিব উল্লাহ
➤ কুমিল্লায় রোভার স্কাউটের সংবাদ সংগ্রহ রিপোটিং কর্মশাল অনুষ্ঠিত
➤ কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন
➤ কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ: প্রধান অতিথি এমপি জসীম
➤ কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে সংবর্ধনা দিল কুসিক প্রশাসক
➤ বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা
➤ মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir