প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 Sep 2026, 10:25 AM
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় আমি লজ্জিত মনিরুল হক চৌধুরী এমপি
নিজস্ব প্রতিেিবদক
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় গভীর ক্ষোভ ও শোক প্রকাশ করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। ঘটনাটি নিয়ে তিনি মুঠোফোনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলে বিষয়টি অবহিত করেছেন বলে জানিয়েছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন এমপি মনিরুল হক চৌধুরী। এ সময় আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে লজ্জিত। আমি লজ্জিত, আমি ক্ষমাপ্রার্থী। জাতির একজন মানুষ হিসেবে আমি লজ্জিত, এই এলাকার এমপি হিসেবে আমি লজ্জিত। আমরা এ সমস্ত মাসুম বাচ্চাদের কাউকে রক্ষা করতে পারছি না।
তিনি আরও বলেন, মৃত্যু মানুষের হয়, কিন্তু এরকম করুণ মৃত্যু আমি দেখিনি। নিষ্পাপ ছোট বাচ্চা—এমন ঘটনা অত্যন্ত মর্মান্তিক।
ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, আমি অবিলম্বে অপরাধীদের বের করে বিচারের আওতায় আনার এবং আগামী ৯০ দিনের মধ্যে বিচারকার্য সম্পন্ন করার জন্য প্রধানমন্ত্রী ও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে এমপি বলেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি একটু দেখুন। শিশু-কিশোরদের রক্ষা করুন। আপনি সতর্ক হোন, কিশোরদের রক্ষা করুন। নইলে জাতি বিপদগ্রস্ত হবে।
ঘটনার সুষ্ঠু তদন্ত, দ্রুত অপরাধীদের শনাক্ত এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নিখোঁজের একদিন পর লালমাই পাহাড়ে মিলল লাশ
মাহফুজ নান্টুমায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছরের অপ্রতিম। এরপর আর বাড়ি ফের...
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার তিনজন
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইয়াশাত শাহর...
অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম
কুবি প্রতিনিধিকুমিল্লায় কিশোর অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় বিক্ষোভ মিছিল করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়...
‘আমরা যখন দেখেছি, তখন অপ্রতিমের লাশকে শেয়াল কামড়াচ্ছিল’-প্...
কুবি প্রতিনিধিকুমিল্লায় নিখোঁজ কিশোর অপ্রতিমের মরদেহ উদ্ধারের সময় তার শরীরে একটি শেয়াল কামড়াচ্ছিল ব...
‘আমার ছেলে কী অপরাধ করেছে, জবাব চাই’-এমপিকে অপ্রতিমের মা ড...
আয়েশা আক্তারকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. নাহিদা আক্তারের ছেলে অপ্রতিমের মৃত্যুর...
কুমিল্লায় প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন আটক, একজনের স্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা সদর উপজেলার কালীরবাজার ইউনিয়নের যশপুর গ্রামে প্রবাসী জসিমউদ্দীনের বাড়িতে স্...