প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Nov 2026, 10:33 AM
ডাক্তার জসিম উদ্দিন ভূইয়া দারুচ্ছুন্নাহ মাদরাসার দাতা সদস্যদের পরিচিত সভা অনুষ্ঠিত
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ডাক্তার মো. জসিম উদ্দিন ভূইয়া দারুচ্ছুন্নাহ মাদরাসার আজীবন দাতা সদস্যদের দায়িত্ব হস্তান্তর ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) জুমার নামাজের পর উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর গ্রামে অবস্থিত মাদরাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদরাসার আজীবন দাতা সদস্য ও নবনির্বাচিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ময়নল হোসেন। স্থানীয় ইউপি সদস্য মো. সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন মাদরাসার প্রতিষ্ঠাতা ডাক্তার মো. জসিম উদ্দিন ভূইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুলালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী নুরুল ইসলাম, মাদরাসার আজীবন দাতা সদস্য ও এলজিইডি কর্মকর্তা আবুল বাশার ভূইয়া, মেহেদী হাসান অপু, মো. শাহ পরান, সার্জেন্ট মো. আনোয়ার হোসেন বাবুল (নাইঘর), বিশিষ্ট ব্যবসায়ী মো. মনিরুল হক সরকার, সার্জেন্ট মো. আইয়ুব আলী, উপজেলা সমাজসেবা কার্যালয়ের হাবিবুর রহমান, সার্জেন্ট মিজানুর রহমান, হাজী ফরিদ উদ্দিন, ঠিকাদার কামরুল হাসান, প্রবাসী মো. শাহজাহান, মোহাম্মদ আলী ভূইয়া (দুলালপুর) এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ওসমান ভূইয়া।
এ ছাড়া মাদরাসার অন্যান্য দাতা সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাদরাসার প্রধান হাফেজ মাওলানা মো. ফরহাদ।
প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত সভাপতি ময়নুল হোসেন বলেন, একটি দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা ও এর শিক্ষার মানোন্নয়নে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। মাদরাসার সার্বিক উন্নয়ন, শিক্ষার পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের মানসম্মত দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে তিনি আজীবন দাতা সদস্যসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। পাশাপাশি প্রতিষ্ঠানের উন্নয়ন ও অগ্রগতিতে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন কৃষিমন্ত্রী- কৃষক বাঁচলে ব...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে নিজ হাতে ধান কেটে রোপা আমন ধান কর্তন কার্যক্রমের উদ্বোধন কর...
বাঞ্ছারামপুরে অচেতন অবস্থায় অজ্ঞাত নারী উদ্ধার। স্বজন খুঁজছে...
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অচেতন অবস্থায় অজ্ঞাতনামা এক নার...
বীর মুক্তিযোদ্ধা, কবি ও ছড়াকার জহিরুল হক দুলাল আর নেই
নিজস্ব প্রতিবেদক : কুমিল্লার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট কবি, ছড়াকার...
আমেনা জুনাব আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে একাদশের দরিদ্র শিক্ষার...
নিজস্ব প্রতিবেদকঅর্থনৈতিক সংকট যেন কোনো শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথ আগলে দাঁড়াতে না পারে, সেই মানবিক...
নগরীতে ‘টিএন ক্যাফে অ্যান্ড বিস্ট্রো’র উদ্বোধন
মহিউদ্দিন আকাশ স্বাদের বৈচিত্র্য, আধুনিকতার ছোঁয়া আর নান্দনিক পরিবেশের মেলবন্ধনে কুমিল্লা নগরীর...
পরিসংখ্যান বিভাগে ৩ জন শিক্ষক মিলে ১৬ জনের দায়িত্ব কাঁধে নিয়...
সজিব মাহমুদপরিসংখ্যান বিভাগে ৩ জন শিক্ষক ১৬ জন শিক্ষকের দায়িত্ব কাঁধে নিয়ে বিভাগের সার্বিক কার্যক্রম...