প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 6 Nov 2026, 9:03 AM
ব্রাহ্মণপাড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন, প্রথম ম্যাচে মাধবপুর ইউনিয়নের জয়
মো. আনোয়ারুল ইসলাম
"স্বপ্নের পথে, বিজয়ের সাথে" এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো কুমিল্লার ব্রাহ্মণপাড়ায়ও উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লনতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানটি উপস্থিত অতিথিদের সামনে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রদর্শন করা হয়। পরে বিদ্যালয় মাঠে নতুন কুঁড়ি স্পোর্টস উপলক্ষে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
বেলুন উড়িয়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম। পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইলিয়াস মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল মতিন, ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতিকুর রহমান, সমাজসেবা কর্মকর্তা বিল্লাল চৌধুরী, পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী মো. শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সহসভাপতি মহসিন কবির সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ আহাম্মদ লাভলু।
এ ছাড়া ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ শাহীন আক্তার, শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুমিনুল হক ভূঁইয়া, ব্রাহ্মণপাড়া ওশান হাইস্কুলের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবিরসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ফুটবল ম্যাচে মুখোমুখি হয় ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন ও মাধবপুর ইউনিয়ন। দেড় ঘণ্টার খেলায় দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নকে হারিয়ে জয় তুলে নেয় মাধবপুর ইউনিয়ন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নগরীতে ‘টিএন ক্যাফে অ্যান্ড বিস্ট্রো’র উদ্বোধন
মহিউদ্দিন আকাশ স্বাদের বৈচিত্র্য, আধুনিকতার ছোঁয়া আর নান্দনিক পরিবেশের মেলবন্ধনে কুমিল্লা নগরীর...
পরিসংখ্যান বিভাগে ৩ জন শিক্ষক মিলে ১৬ জনের দায়িত্ব কাঁধে নিয়...
সজিব মাহমুদপরিসংখ্যান বিভাগে ৩ জন শিক্ষক ১৬ জন শিক্ষকের দায়িত্ব কাঁধে নিয়ে বিভাগের সার্বিক কার্যক্রম...
সাক্কুর সমর্থনে দক্ষিণ দুর্গাপুরে নেতাকর্মীদের মিলনমেলা, ঐক্...
আয়েশা আক্তারআসন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর সমর্থনে উৎসবমু...
আমেনা জুনাব আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে একাদশের দরিদ্র শিক্ষার...
নিজস্ব প্রতিবেদকঅর্থনৈতিক সংকট যেন কোনো শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথ আগলে দাঁড়াতে না পারে, সেই মানবিক...
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গাঁজা-স্কাফ সিরাপ উদ্ধার, গ্রে...
মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশের পৃথক অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ স...
বুড়িচং পীরযাত্রাপুর ইউনিয়নকে স্মার্ট ইউনিয়ন হিসেবে গড়তে চা...
নিজস্ব প্রতিবেদকআসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী ৫ নং পী...