...
শিরোনাম
নগরীতে ‘টিএন ক্যাফে অ্যান্ড বিস্ট্রো’র উদ্বোধন ⁜ পরিসংখ্যান বিভাগে ৩ জন শিক্ষক মিলে ১৬ জনের দায়িত্ব কাঁধে নিয়েছে- কলেজ অধ্যক্ষ ⁜ সাক্কুর সমর্থনে দক্ষিণ দুর্গাপুরে নেতাকর্মীদের মিলনমেলা, ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ⁜ আমেনা জুনাব আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে একাদশের দরিদ্র শিক্ষার্থীরা পেল বই ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গাঁজা-স্কাফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ৪ ⁜ বুড়িচং পীরযাত্রাপুর ইউনিয়নকে স্মার্ট ইউনিয়ন হিসেবে গড়তে চান মাসুদ রানা ভূঁইয়া ⁜ ব্রাহ্মণপাড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন, প্রথম ম্যাচে মাধবপুর ইউনিয়নের জয় ⁜ ব্রাহ্মণপাড়ায় ডাকাতি মামলার তিন আসামি গ্রেপ্তার, স্বর্ণালংকার-টাকাসহ মোবাইল উদ্ধার ⁜ মোটরসাইকেল থেকে ছিটকে প্রাইভেট কারে ধাক্কা, যুবক নিহত ⁜ স্থলবন্দর শ্রমিক কল্যাণ জামে মসজিদ ৯ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত ⁜ বুড়িচংয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ⁜ কুবির নতুন শিক্ষাবর্ষে যুক্ত হচ্ছে তিন বিভাগ, বাড়বে আসনসংখ্যাও ⁜ কুকসুর গঠনতন্ত্র অনুমোদন ও দ্রুত নির্বাচনের দাবিতে স্মারকলিপি ⁜ মুরাদনগরে ১৩৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ⁜ নবীনগরে লক্ষ টাকার ভেকুর ইঞ্জিন বিনষ্ট ৫০হাজার টাকা জরিমানা ⁜ কুমিল্লায় মাদক, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী সাঁড়াশি অভিযান, আটক ২৯৯ ⁜ হামের টিকা কেনায় ‘বিলম্ব-ব্যর্থতা’: অন্তর্বর্তী সরকারের ‘দায়’ নিরূপণে তদন্ত কমিশন ⁜ বুড়িচংয়ে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ ⁜ জেলা নির্বাচন অফিসে ঢুকিয়ে সেবাগ্রহীতাকে মারধর, ভিডিও ভাইরাল ⁜ কুমিল্লায় ইলিশ মাছের পিকআপ ডাকাতির ঘটনায় ১৯ মামলার আসামি ডাকাত সর্দার গ্রেপ্তার ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Nov 2026, 8:36 AM

...
কুকসুর গঠনতন্ত্র অনুমোদন ও দ্রুত নির্বাচনের দাবিতে স্মারকলিপি News Image

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (কুকসু)-এর খসড়া গঠনতন্ত্র দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের মাধ্যমে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কুকসু প্রতিষ্ঠা আন্দোলনের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) উপাচার্য বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার, প্রাতিষ্ঠানিক প্রতিনিধিত্ব ও নেতৃত্ব বিকাশের সুযোগ নিশ্চিত করতে দ্রুত কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানানো হয়।

স্মারকলিপিতে বলা হয়, দীর্ঘদিন ধরে নির্বাচিত কেন্দ্রীয় ছাত্র সংসদ না থাকায় শিক্ষার্থীদের স্বতন্ত্র ও প্রাতিষ্ঠানিক প্রতিনিধিত্বের সুযোগ সীমিত রয়েছে। ফলে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি-দাওয়া উত্থাপন, অধিকার সংরক্ষণ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানে প্রতিনিধিত্বশীল ভূমিকা পালনের ক্ষেত্রে শূন্যতা তৈরি হয়েছে।

এতে কুকসুর খসড়া গঠনতন্ত্র দ্রুত পর্যালোচনা ও অনুমোদন, নির্বাচনের পূর্ণাঙ্গ রোডম্যাপ ও সময়সূচি প্রকাশ, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আফসার উদ্দিন ইফতি বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের গণতান্ত্রিক প্রতিনিধিত্বের শূন্যতা দূর করতে আমরা অবিলম্বে কেন্দ্রীয় ছাত্র সংসদ (কুকসু) নির্বাচন দাবি করছি। দ্রুততম সময়ে গঠনতন্ত্র অনুমোদন ও বাস্তবায়ন করে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা হোক।

তিনি আরও বলেন, “কুকসু কোনো ব্যক্তি বা নির্দিষ্ট সংগঠনের স্বার্থ নয়, এটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর গণতান্ত্রিক অধিকার। তাই আর কোনো বিলম্ব না করে দ্রুত কুকসু নির্বাচন আয়োজনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক।”

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মারুফ শেখ বলেন, “ছাত্র সংসদ নির্বাচন দেওয়া শিক্ষার্থীদের যৌক্তিক দাবি। এটি একটি গণতান্ত্রিক অধিকারও। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিনিধিরাই কেবল প্রশাসনকে জবাবদিহির আওতায় আনতে পারেন। আমরা চাই, অবিলম্বে কোনো ধরনের বিলম্ব না করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ছাত্র সংসদ নির্বাচন নিশ্চিত করা হোক।”


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

নগরীতে  ‘টিএন ক্যাফে অ্যান্ড বিস্ট্রো’র উদ্বোধন
নগরীতে ‘টিএন ক্যাফে অ্যান্ড বিস্ট্রো’র উদ্বোধন

মহিউদ্দিন আকাশ স্বাদের বৈচিত্র্য, আধুনিকতার ছোঁয়া আর নান্দনিক পরিবেশের মেলবন্ধনে কুমিল্লা নগরীর...

পরিসংখ্যান বিভাগে ৩ জন শিক্ষক মিলে ১৬ জনের দায়িত্ব কাঁধে নিয়েছে- কলেজ অধ্যক্ষ
পরিসংখ্যান বিভাগে ৩ জন শিক্ষক মিলে ১৬ জনের দায়িত্ব কাঁধে নিয়...

সজিব মাহমুদপরিসংখ্যান বিভাগে ৩ জন শিক্ষক ১৬ জন শিক্ষকের দায়িত্ব কাঁধে নিয়ে বিভাগের সার্বিক কার্যক্রম...

সাক্কুর সমর্থনে দক্ষিণ দুর্গাপুরে নেতাকর্মীদের মিলনমেলা, ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়
সাক্কুর সমর্থনে দক্ষিণ দুর্গাপুরে নেতাকর্মীদের মিলনমেলা, ঐক্...

আয়েশা আক্তারআসন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর সমর্থনে উৎসবমু...

আমেনা জুনাব আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে একাদশের দরিদ্র শিক্ষার্থীরা পেল বই
আমেনা জুনাব আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে একাদশের দরিদ্র শিক্ষার...

নিজস্ব প্রতিবেদকঅর্থনৈতিক সংকট যেন কোনো শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথ আগলে দাঁড়াতে না পারে, সেই মানবিক...

ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গাঁজা-স্কাফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ৪
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গাঁজা-স্কাফ সিরাপ উদ্ধার, গ্রে...

মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশের পৃথক অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ স...

বুড়িচং পীরযাত্রাপুর ইউনিয়নকে  স্মার্ট ইউনিয়ন হিসেবে গড়তে  চান মাসুদ রানা ভূঁইয়া
বুড়িচং পীরযাত্রাপুর ইউনিয়নকে স্মার্ট ইউনিয়ন হিসেবে গড়তে চা...

নিজস্ব প্রতিবেদকআসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী ৫ নং পী...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ নগরীতে ‘টিএন ক্যাফে অ্যান্ড বিস্ট্রো’র উদ্বোধন
➤ পরিসংখ্যান বিভাগে ৩ জন শিক্ষক মিলে ১৬ জনের দায়িত্ব কাঁধে নিয়েছে- কলেজ অধ্যক্ষ
➤ সাক্কুর সমর্থনে দক্ষিণ দুর্গাপুরে নেতাকর্মীদের মিলনমেলা, ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়
➤ আমেনা জুনাব আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে একাদশের দরিদ্র শিক্ষার্থীরা পেল বই
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গাঁজা-স্কাফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ৪
➤ বুড়িচং পীরযাত্রাপুর ইউনিয়নকে স্মার্ট ইউনিয়ন হিসেবে গড়তে চান মাসুদ রানা ভূঁইয়া
➤ ব্রাহ্মণপাড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন, প্রথম ম্যাচে মাধবপুর ইউনিয়নের জয়
➤ ব্রাহ্মণপাড়ায় ডাকাতি মামলার তিন আসামি গ্রেপ্তার, স্বর্ণালংকার-টাকাসহ মোবাইল উদ্ধার
➤ মোটরসাইকেল থেকে ছিটকে প্রাইভেট কারে ধাক্কা, যুবক নিহত
➤ স্থলবন্দর শ্রমিক কল্যাণ জামে মসজিদ ৯ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত
➤ বুড়িচংয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
➤ কুবির নতুন শিক্ষাবর্ষে যুক্ত হচ্ছে তিন বিভাগ, বাড়বে আসনসংখ্যাও
➤ কুকসুর গঠনতন্ত্র অনুমোদন ও দ্রুত নির্বাচনের দাবিতে স্মারকলিপি
➤ মুরাদনগরে ১৩৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
➤ নবীনগরে লক্ষ টাকার ভেকুর ইঞ্জিন বিনষ্ট ৫০হাজার টাকা জরিমানা
➤ কুমিল্লায় মাদক, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী সাঁড়াশি অভিযান, আটক ২৯৯
➤ হামের টিকা কেনায় ‘বিলম্ব-ব্যর্থতা’: অন্তর্বর্তী সরকারের ‘দায়’ নিরূপণে তদন্ত কমিশন
➤ বুড়িচংয়ে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ
➤ জেলা নির্বাচন অফিসে ঢুকিয়ে সেবাগ্রহীতাকে মারধর, ভিডিও ভাইরাল
➤ কুমিল্লায় ইলিশ মাছের পিকআপ ডাকাতির ঘটনায় ১৯ মামলার আসামি ডাকাত সর্দার গ্রেপ্তার
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir