প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Nov 2026, 8:55 AM
ব্রাহ্মণপাড়ায় ডাকাতি মামলার তিন আসামি গ্রেপ্তার, স্বর্ণালংকার-টাকাসহ মোবাইল উদ্ধার
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। এ সময় লুণ্ঠিত স্বর্ণালংকার, নগদ টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের কুরুইন ও চান্দিনা উপজেলার মাধাইয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেনের নেতৃত্বে এসআই মো. মাহতাব হোসাইন, এসআই মো. রফিকুল ইসলামসহ পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাহবুব হাসান প্রকাশ মাহাবুব (৪১), মো. ফারুক প্রকাশ জজ (৩৫) ও হুমায়ুন কবির (২৬) নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে লুণ্ঠিত স্বর্ণালংকার, নগদ টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার মাহবুব হাসানের বাড়ি দেবিদ্বার উপজেলার কুরুইন বেপারী বাড়ি এলাকায়। মো. ফারুক তিতাস উপজেলার মানিককান্দি গ্রামের বাসিন্দা এবং হুমায়ুন কবির মুরাদনগর উপজেলার কাজীয়াতুন গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, ব্রাহ্মণপাড়া থানায় দায়ের করা মামলা নং-১৭, তারিখ ১৬ অক্টোবর ২০২৬, জিআর নং-২৬৯/২৬-এর তদন্তে তাঁদের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। মামলাটি দণ্ডবিধির ৩৯৫ ও ৩৯৭ ধারায় করা হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন জানান, গ্রেপ্তার তিন আসামিকে বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে আদালতে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে মাহবুব হাসান ডাকাতির ঘটনায় জড়িত থাকার বিষয়ে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নগরীতে ‘টিএন ক্যাফে অ্যান্ড বিস্ট্রো’র উদ্বোধন
মহিউদ্দিন আকাশ স্বাদের বৈচিত্র্য, আধুনিকতার ছোঁয়া আর নান্দনিক পরিবেশের মেলবন্ধনে কুমিল্লা নগরীর...
পরিসংখ্যান বিভাগে ৩ জন শিক্ষক মিলে ১৬ জনের দায়িত্ব কাঁধে নিয়...
সজিব মাহমুদপরিসংখ্যান বিভাগে ৩ জন শিক্ষক ১৬ জন শিক্ষকের দায়িত্ব কাঁধে নিয়ে বিভাগের সার্বিক কার্যক্রম...
সাক্কুর সমর্থনে দক্ষিণ দুর্গাপুরে নেতাকর্মীদের মিলনমেলা, ঐক্...
আয়েশা আক্তারআসন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর সমর্থনে উৎসবমু...
আমেনা জুনাব আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে একাদশের দরিদ্র শিক্ষার...
নিজস্ব প্রতিবেদকঅর্থনৈতিক সংকট যেন কোনো শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথ আগলে দাঁড়াতে না পারে, সেই মানবিক...
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গাঁজা-স্কাফ সিরাপ উদ্ধার, গ্রে...
মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশের পৃথক অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ স...
বুড়িচং পীরযাত্রাপুর ইউনিয়নকে স্মার্ট ইউনিয়ন হিসেবে গড়তে চা...
নিজস্ব প্রতিবেদকআসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী ৫ নং পী...