...
শিরোনাম
নগরীতে ‘টিএন ক্যাফে অ্যান্ড বিস্ট্রো’র উদ্বোধন ⁜ পরিসংখ্যান বিভাগে ৩ জন শিক্ষক মিলে ১৬ জনের দায়িত্ব কাঁধে নিয়েছে- কলেজ অধ্যক্ষ ⁜ সাক্কুর সমর্থনে দক্ষিণ দুর্গাপুরে নেতাকর্মীদের মিলনমেলা, ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ⁜ আমেনা জুনাব আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে একাদশের দরিদ্র শিক্ষার্থীরা পেল বই ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গাঁজা-স্কাফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ৪ ⁜ বুড়িচং পীরযাত্রাপুর ইউনিয়নকে স্মার্ট ইউনিয়ন হিসেবে গড়তে চান মাসুদ রানা ভূঁইয়া ⁜ ব্রাহ্মণপাড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন, প্রথম ম্যাচে মাধবপুর ইউনিয়নের জয় ⁜ ব্রাহ্মণপাড়ায় ডাকাতি মামলার তিন আসামি গ্রেপ্তার, স্বর্ণালংকার-টাকাসহ মোবাইল উদ্ধার ⁜ মোটরসাইকেল থেকে ছিটকে প্রাইভেট কারে ধাক্কা, যুবক নিহত ⁜ স্থলবন্দর শ্রমিক কল্যাণ জামে মসজিদ ৯ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত ⁜ বুড়িচংয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ⁜ কুবির নতুন শিক্ষাবর্ষে যুক্ত হচ্ছে তিন বিভাগ, বাড়বে আসনসংখ্যাও ⁜ কুকসুর গঠনতন্ত্র অনুমোদন ও দ্রুত নির্বাচনের দাবিতে স্মারকলিপি ⁜ মুরাদনগরে ১৩৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ⁜ নবীনগরে লক্ষ টাকার ভেকুর ইঞ্জিন বিনষ্ট ৫০হাজার টাকা জরিমানা ⁜ কুমিল্লায় মাদক, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী সাঁড়াশি অভিযান, আটক ২৯৯ ⁜ হামের টিকা কেনায় ‘বিলম্ব-ব্যর্থতা’: অন্তর্বর্তী সরকারের ‘দায়’ নিরূপণে তদন্ত কমিশন ⁜ বুড়িচংয়ে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ ⁜ জেলা নির্বাচন অফিসে ঢুকিয়ে সেবাগ্রহীতাকে মারধর, ভিডিও ভাইরাল ⁜ কুমিল্লায় ইলিশ মাছের পিকআপ ডাকাতির ঘটনায় ১৯ মামলার আসামি ডাকাত সর্দার গ্রেপ্তার ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 6 Nov 2026, 9:13 AM

...
নগরীতে ‘টিএন ক্যাফে অ্যান্ড বিস্ট্রো’র উদ্বোধন News Image

মহিউদ্দিন আকাশ 

স্বাদের বৈচিত্র্য, আধুনিকতার ছোঁয়া আর নান্দনিক পরিবেশের মেলবন্ধনে কুমিল্লা নগরীর খাদ্যপ্রেমীদের জন্য উন্মোচিত হলো নতুন এক স্বাদের দুয়ার। বিদেশি ফ্লেভার, উন্নতমানের খাবার এবং আধুনিক ক্যাফে সংস্কৃতির সমন্বয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘টিএন ক্যাফে অ্যান্ড বিস্ট্রো’। যার মাদার ব্রাঞ্চ কুমিল্লার সুনামধন্য 'পিয়াসা বেকারী এন্ড সুইটস'। যাদের খাবারের মান সম্পর্কে নগরীর সকলে পূর্ব থেকেই অভিজ্ঞ।

নগরীর পুলিশলাইন মোড়ের মেডিসিটি টাওয়ারের প্রথম তলায় বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে পিয়াসা বেকারির মালিক ফয়েজ উল্লাহ পিয়াস ও জাবিউল্লাহ পিয়াল এই প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।

কেবল খাবার পরিবেশন নয়, বরং স্বাদ, গুণগত মান, নান্দনিক পরিবেশ ও সাশ্রয়ী মূল্যের সমন্বয়ে গ্রাহকদের জন্য একটি ভিন্নধর্মী অভিজ্ঞতা তৈরি করাই টিএন ক্যাফে অ্যান্ড বিস্ট্রোর মূল লক্ষ্য। দেশীয় খাবারের পাশাপাশি বিদেশি স্বাদের বৈচিত্র্য নিয়ে সাজানো হয়েছে প্রতিষ্ঠানটির খাবারের আয়োজন। আধুনিক সাজসজ্জা ও মনোরম পরিবেশে পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর জন্য নতুন এই ক্যাফে হয়ে উঠতে পারে নগরবাসীর অন্যতম আকর্ষণীয় গন্তব্য।

উদ্বোধন উপলক্ষে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে রাখা হয় বিশেষ উপহারের আয়োজন। সব খাবারে বিশেষ ছাড়ের পাশাপাশি যেকোনো অর্ডারের সঙ্গে বিনামূল্যে ক্যাপুচিনো কফি পরিবেশনের ঘোষণা দেওয়া হয়। আর উদ্বোধনের প্রথম দিনেই সেই আয়োজন ঘিরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। 

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত খবর ও আকর্ষণীয় আয়োজনের কথা জানতে পেরে পরিবার-পরিজন এবং বন্ধুদের নিয়ে ছুটে আসেন অসংখ্য খাদ্যপ্রেমী। ফলে উদ্বোধনের দিনেই ক্রেতাদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো ক্যাফে।

নতুন এই ক্যাফের আধুনিক পরিবেশ, খাবারের মান ও বৈচিত্র্য দেখে সন্তোষ প্রকাশ করেন আগত অতিথি ও গ্রাহকরা। তাদের মতে, কুমিল্লা নগরীর খাবারের জগতে এমন আধুনিক আয়োজন নতুন মাত্রা যোগ করবে। বিশেষ করে একই ছাদের নিচে উন্নতমানের খাবার, নান্দনিক পরিবেশ এবং সাশ্রয়ী মূল্যের সমন্বয় নগরবাসীর জন্য ইতিবাচক সংযোজন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-০৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ও বর্তমান ১ নম্বর সহ-সভাপতি এবং কুমিল্লা দোকান মালিক সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতি মো. শওকত আলম বকুল। এছাড়া উপস্থিত ছিলেন কুমিল্লা দোকান মালিক সমিতির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম ভূঁইয়া মঞ্জু।

কুমিল্লা দোকান মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি আবু তাহেরের মালিকানাধীন এই ক্যাফে অ্যান্ড বিস্ট্রোর উদ্বোধনী আয়োজনে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা মডার্ন হাই স্কুলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হুসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম সাইফুল ইসলাম টিপু, বুড়িচং উপজেলা যুবদলের আহ্বায়ক জাবেদ কাউসার সবুজসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিরা।

উদ্বোধনী আয়োজন ঘিরে অতিথি ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে পুরো পরিবেশ হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর। নতুন এই উদ্যোগকে স্বাগত জানান উপস্থিত ব্যক্তিরা। তারা আশা প্রকাশ করেন, গুণগত মান বজায় রেখে গ্রাহকসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিলে টিএন ক্যাফে অ্যান্ড বিস্ট্রো কুমিল্লার খাবারপ্রেমীদের কাছে আস্থার একটি নাম হয়ে উঠবে।

কুমিল্লা নগরীর ব্যস্ত জীবনে একটু স্বস্তি, প্রিয়জনদের সঙ্গে কিছু আনন্দঘন মুহূর্ত আর রসনাবিলাসের নতুন অভিজ্ঞতা এই তিনের সমন্বয় ঘটানোর প্রত্যাশা নিয়ে যাত্রা শুরু করল টিএন ক্যাফে অ্যান্ড বিস্ট্রো। নতুন স্বাদ, নতুন পরিবেশ আর নতুন সম্ভাবনার হাতছানিতে প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই আলোচনায় এসেছে নগরবাসীর।



ক্যাটেগরি: জাতীয়
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

পরিসংখ্যান বিভাগে ৩ জন শিক্ষক মিলে ১৬ জনের দায়িত্ব কাঁধে নিয়েছে- কলেজ অধ্যক্ষ
পরিসংখ্যান বিভাগে ৩ জন শিক্ষক মিলে ১৬ জনের দায়িত্ব কাঁধে নিয়...

সজিব মাহমুদপরিসংখ্যান বিভাগে ৩ জন শিক্ষক ১৬ জন শিক্ষকের দায়িত্ব কাঁধে নিয়ে বিভাগের সার্বিক কার্যক্রম...

সাক্কুর সমর্থনে দক্ষিণ দুর্গাপুরে নেতাকর্মীদের মিলনমেলা, ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়
সাক্কুর সমর্থনে দক্ষিণ দুর্গাপুরে নেতাকর্মীদের মিলনমেলা, ঐক্...

আয়েশা আক্তারআসন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর সমর্থনে উৎসবমু...

আমেনা জুনাব আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে একাদশের দরিদ্র শিক্ষার্থীরা পেল বই
আমেনা জুনাব আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে একাদশের দরিদ্র শিক্ষার...

নিজস্ব প্রতিবেদকঅর্থনৈতিক সংকট যেন কোনো শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথ আগলে দাঁড়াতে না পারে, সেই মানবিক...

ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গাঁজা-স্কাফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ৪
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গাঁজা-স্কাফ সিরাপ উদ্ধার, গ্রে...

মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশের পৃথক অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ স...

বুড়িচং পীরযাত্রাপুর ইউনিয়নকে  স্মার্ট ইউনিয়ন হিসেবে গড়তে  চান মাসুদ রানা ভূঁইয়া
বুড়িচং পীরযাত্রাপুর ইউনিয়নকে স্মার্ট ইউনিয়ন হিসেবে গড়তে চা...

নিজস্ব প্রতিবেদকআসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী ৫ নং পী...

ব্রাহ্মণপাড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন, প্রথম ম্যাচে মাধবপুর ইউনিয়নের জয়
ব্রাহ্মণপাড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন, প্রথম ম্যাচে মা...

মো. আনোয়ারুল ইসলাম"স্বপ্নের পথে, বিজয়ের সাথে" এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো কুমিল্...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ নগরীতে ‘টিএন ক্যাফে অ্যান্ড বিস্ট্রো’র উদ্বোধন
➤ পরিসংখ্যান বিভাগে ৩ জন শিক্ষক মিলে ১৬ জনের দায়িত্ব কাঁধে নিয়েছে- কলেজ অধ্যক্ষ
➤ সাক্কুর সমর্থনে দক্ষিণ দুর্গাপুরে নেতাকর্মীদের মিলনমেলা, ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়
➤ আমেনা জুনাব আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে একাদশের দরিদ্র শিক্ষার্থীরা পেল বই
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গাঁজা-স্কাফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ৪
➤ বুড়িচং পীরযাত্রাপুর ইউনিয়নকে স্মার্ট ইউনিয়ন হিসেবে গড়তে চান মাসুদ রানা ভূঁইয়া
➤ ব্রাহ্মণপাড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন, প্রথম ম্যাচে মাধবপুর ইউনিয়নের জয়
➤ ব্রাহ্মণপাড়ায় ডাকাতি মামলার তিন আসামি গ্রেপ্তার, স্বর্ণালংকার-টাকাসহ মোবাইল উদ্ধার
➤ মোটরসাইকেল থেকে ছিটকে প্রাইভেট কারে ধাক্কা, যুবক নিহত
➤ স্থলবন্দর শ্রমিক কল্যাণ জামে মসজিদ ৯ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত
➤ বুড়িচংয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
➤ কুবির নতুন শিক্ষাবর্ষে যুক্ত হচ্ছে তিন বিভাগ, বাড়বে আসনসংখ্যাও
➤ কুকসুর গঠনতন্ত্র অনুমোদন ও দ্রুত নির্বাচনের দাবিতে স্মারকলিপি
➤ মুরাদনগরে ১৩৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
➤ নবীনগরে লক্ষ টাকার ভেকুর ইঞ্জিন বিনষ্ট ৫০হাজার টাকা জরিমানা
➤ কুমিল্লায় মাদক, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী সাঁড়াশি অভিযান, আটক ২৯৯
➤ হামের টিকা কেনায় ‘বিলম্ব-ব্যর্থতা’: অন্তর্বর্তী সরকারের ‘দায়’ নিরূপণে তদন্ত কমিশন
➤ বুড়িচংয়ে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ
➤ জেলা নির্বাচন অফিসে ঢুকিয়ে সেবাগ্রহীতাকে মারধর, ভিডিও ভাইরাল
➤ কুমিল্লায় ইলিশ মাছের পিকআপ ডাকাতির ঘটনায় ১৯ মামলার আসামি ডাকাত সর্দার গ্রেপ্তার
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir