প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 Sep 2026, 10:24 AM
কুমিল্লায় প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন আটক, একজনের স্বীকারোক্তি
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা সদর উপজেলার কালীরবাজার ইউনিয়নের যশপুর গ্রামে প্রবাসী জসিমউদ্দীনের বাড়িতে স্ত্রী-সন্তানকে বেঁধে নির্যাতন করে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটের ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আটক একজনকে তিন দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ডাকাতির ঘটনায় আটক ব্যক্তিদের কাছ থেকে লুট হওয়া মালামালের একটি অংশ উদ্ধার করা হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের কাছ থেকে ডাকাতির সঙ্গে জড়িত অন্যান্য সদস্য ও ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
মামলার তদন্ত কর্মকর্তা ও ক্যান্টনমেন্ট (নাজিরাবাজার) পুলিশ ফাঁড়ির এসআই শংকর জানান, ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এবং লুট হওয়া মালামালের আংশিক উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—মো. সুমন (২৪), পিতা নুরুল ইসলাম; মো. আলী (৩৩), পিতা তাজুল ইসলাম; মো. জামাল হোসেন (৪০), পিতা মৃত দেলু মিয়া এবং এনামুল হক সুজন (২৩), পিতা আব্দুল আলী। তাদের সবার বাড়ি কুমিল্লা কোতোয়ালি মডেল থানার যশপুর এলাকায় বলে জানিয়েছে পুলিশ।
এছাড়া ঘটনার পর গত ৯ সেপ্টেম্বর ভোররাতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ একজনকে আটক করে। পরে তদন্তের ধারাবাহিকতায় আরও কয়েকজনকে আটক করা হয়।
পুলিশের দাবি, এ ঘটনায় আটক জামাল হোসেনকে ডাকাত দলের ‘মূলহোতা’ হিসেবে সন্দেহ করা হচ্ছে। তিনি প্রবাসী জসিমউদ্দীনের ঘনিষ্ঠ প্রতিবেশী ও বন্ধু ছিলেন বলে জানা গেছে। ফলে বাড়ির অবস্থান, পরিবারের সদস্যদের চলাচল এবং অর্থ-সম্পদের বিষয়ে আগে থেকেই তথ্য জানার সুযোগ তার ছিল কি না, সেটিও তদন্ত করে দেখছে পুলিশ।
তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, ডাকাতির ঘটনায় জড়িত দলের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। উদ্ধার হওয়া মালামাল এবং আসামিদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করে ঘটনার পুরো রহস্য উদঘাটনের চেষ্টা করছে পুলিশ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নিখোঁজের একদিন পর লালমাই পাহাড়ে মিলল লাশ
মাহফুজ নান্টুমায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছরের অপ্রতিম। এরপর আর বাড়ি ফের...
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার তিনজন
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইয়াশাত শাহর...
অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম
কুবি প্রতিনিধিকুমিল্লায় কিশোর অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় বিক্ষোভ মিছিল করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়...
‘আমরা যখন দেখেছি, তখন অপ্রতিমের লাশকে শেয়াল কামড়াচ্ছিল’-প্...
কুবি প্রতিনিধিকুমিল্লায় নিখোঁজ কিশোর অপ্রতিমের মরদেহ উদ্ধারের সময় তার শরীরে একটি শেয়াল কামড়াচ্ছিল ব...
‘আমার ছেলে কী অপরাধ করেছে, জবাব চাই’-এমপিকে অপ্রতিমের মা ড...
আয়েশা আক্তারকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. নাহিদা আক্তারের ছেলে অপ্রতিমের মৃত্যুর...
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় আমি লজ্জিত মনিরুল হক চৌধুরী এমপি
নিজস্ব প্রতিেিবদককুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় গভীর ক্ষোভ ও শোক প্...