প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 6 Nov 2026, 9:08 AM
সাক্কুর সমর্থনে দক্ষিণ দুর্গাপুরে নেতাকর্মীদের মিলনমেলা, ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়
আয়েশা আক্তার
আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর সমর্থনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নেতাকর্মীদের মিলনমেলা। দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের প্রাণবন্ত উপস্থিতিতে এ আয়োজন পরিণত হয় এক মিলন ও সম্প্রীতির উৎসবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে কুমিল্লার জাগুরঝুলি বিশ্বরোড এলাকার হোটেল আল তাজেজ মিলনায়তনে ৩ নম্বর দক্ষিণ দুর্গাপুর ইউনিয়নের সাক্কু সমর্থিত নেতাকর্মী এবং মহানগর জিয়া পরিষদের সাধারণ সম্পাদক আক্তার হোসেন এর উদ্যোগে এ মিলনমেলার আয়োজন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা ও কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নুরে আলম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু।
কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। শুরুতে স্বাগত বক্তব্য দেন বিএনপি নেতা শাহজাহান কবির।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা কান্দিরপাড় ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি রোটারিয়ান আলহাজ আব্দুর রহমান, সাবেক প্যানেল মেয়র হাজী আব্দুস সালাম মাসুক, দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ভূঁইয়া, সদর দক্ষিণ যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মিজানুর রহমান আজাদ, অজিতগুহ কলেজের সাবেক ভিপি সহিদুল ইসলাম বাবু, বিএনপি নেতা ভিপি বাবুল, জাফর ইকবাল, আমির হোসেন, রফিক উদ্দিন ভূঁইয়া এবং মহানগর জিয়া পরিষদের সাধারণ সম্পাদক আক্তার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, মনিরুল হক সাক্কু কেবল একজন সাবেক মেয়র নন, তিনি কুমিল্লা নগরীর উন্নয়ন ও আধুনিকায়নের সঙ্গে জড়িয়ে থাকা একটি পরিচিত নাম। তাঁর নেতৃত্বে নগরীতে যে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হয়েছে, তা নগরবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে। আগামী দিনেও কুমিল্লার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তাঁকে মেয়র হিসেবে দেখতে চান তাঁরা।
বক্তারা আরও বলেন, অতীতের সব ভেদাভেদ ভুলে নেতাকর্মীরা এখন ঐক্যবদ্ধ। আগামী সিটি করপোরেশন নির্বাচনে মনিরুল হক সাক্কুর পক্ষে সম্মিলিতভাবে কাজ করে তাঁকে বিজয়ী করতে তাঁরা আশাবাদী।প্রধান অতিথির বক্তব্যে মনিরুল হক সাক্কু বলেন, কুমিল্লা সিটি করপোরেশনের প্রথম মেয়র হিসেবে দায়িত্ব নিয়ে শূন্য থেকে উন্নয়নকাজ শুরু করেছিলাম। জনগণের ভালোবাসা ও সমর্থনকে সঙ্গে নিয়ে নগরীর উন্নয়নে কাজ করার চেষ্টা করেছি। আগামী নির্বাচনেও নগরবাসী তাঁদের মূল্যায়ন করবেন বলে আমি আশাবাদী।
তিনি বলেন, জনগণ আবারও দায়িত্ব দিলে কুমিল্লা সিটি করপোরেশনকে আরও পরিকল্পিত, উন্নত, আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করব। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। মানুষের ভালোবাসা ও আস্থার মর্যাদা রক্ষা করাই হবে আমার প্রধান লক্ষ্য।অনুষ্ঠানে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়ে আগামী দিনের রাজনৈতিক পথচলায় নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে মনে করছেন আয়োজকরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নগরীতে ‘টিএন ক্যাফে অ্যান্ড বিস্ট্রো’র উদ্বোধন
মহিউদ্দিন আকাশ স্বাদের বৈচিত্র্য, আধুনিকতার ছোঁয়া আর নান্দনিক পরিবেশের মেলবন্ধনে কুমিল্লা নগরীর...
পরিসংখ্যান বিভাগে ৩ জন শিক্ষক মিলে ১৬ জনের দায়িত্ব কাঁধে নিয়...
সজিব মাহমুদপরিসংখ্যান বিভাগে ৩ জন শিক্ষক ১৬ জন শিক্ষকের দায়িত্ব কাঁধে নিয়ে বিভাগের সার্বিক কার্যক্রম...
আমেনা জুনাব আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে একাদশের দরিদ্র শিক্ষার...
নিজস্ব প্রতিবেদকঅর্থনৈতিক সংকট যেন কোনো শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথ আগলে দাঁড়াতে না পারে, সেই মানবিক...
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গাঁজা-স্কাফ সিরাপ উদ্ধার, গ্রে...
মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশের পৃথক অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ স...
বুড়িচং পীরযাত্রাপুর ইউনিয়নকে স্মার্ট ইউনিয়ন হিসেবে গড়তে চা...
নিজস্ব প্রতিবেদকআসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী ৫ নং পী...
ব্রাহ্মণপাড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন, প্রথম ম্যাচে মা...
মো. আনোয়ারুল ইসলাম"স্বপ্নের পথে, বিজয়ের সাথে" এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো কুমিল্...