প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 Sep 2026, 9:59 AM
দৌলতপুর কলোনির কয়েক একর সম্পত্তি দখলের পায়তারা এক ভূমিদস্যুর বিরুদ্ধে
বিশেষ প্রতিনিধি
অসহায় ও নিম্নআয়ের মানুষের জায়গা জাল দলিল করে দখল করে নিজের নামে করে নেওয়ার অভিযোগ উঠেছে কুমিল্লার আদর্শ সদর উপজেলার দৌলতপুর পূর্বপাড়া কলোনির মৃত চারু মিয়ার ছেলে মানিক মিয়ার (৬২) বিরুদ্ধে।
এ অভিযোগের প্রতিবাদে শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ভুক্তভোগী কলোনির বাসিন্দারা বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৬৪ সালে সাম্প্রদায়িক দাঙ্গার কারণে ভারত থেকে তৎকালীন পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) আসা অনেক মুসলিম পরিবারকে পুনর্বাসন ও ত্রাণের অংশ হিসেবে রিফিউজি কার্ড বা শরণার্থী কার্ড দেওয়া হয়েছিল। সেই সুবাদে তৎকালীন সময়ে ত্রাণের অংশ হিসেবে আশ্রয়ের জন্য দৌলতপুর পূর্ব পাড়ায় ৬০ পরিবারকে রিফিউজি কার্ড দেয়া হয়েছিল।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কলোনির অসহায় মানুষের জমি নিয়ে নানা অনিয়ম ও প্রতারণার ঘটনা ঘটছে। তাদের দাবি স্থানীয় প্রভাবশালী মানিক মিয়া বিভিন্ন কৌশলে প্রায় ৩০টি অসহায় পরিবারের জায়গা জাল দলিল করে নিজের নামে করে নিয়েছেন। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাদের জায়গা ও অধিকার ফিরে পাওয়ার দাবিতে প্রতিবাদে নামেন।
বিক্ষোভে অংশ নেওয়া স্থানীয়রা বলেন, নিজেদের সামান্য সম্পত্তির ওপর নির্ভর করেই অনেক পরিবার জীবনযাপন করছে। সেই জায়গা যদি প্রতারণা বা অনিয়মের মাধ্যমে হাতছাড়া হয়ে যায়, তাহলে তারা চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবেন। তাই বিষয়টি তদন্ত করে প্রকৃত মালিকদের জমি বুঝিয়ে দেওয়ার দাবি জানান তারা।
এ সময় বিক্ষোভকারীরা জমি-সংক্রান্ত কাগজপত্র যাচাই করে প্রকৃত মালিকানা নির্ধারণ, অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং ক্ষতিগ্রস্তদের ন্যায়সংগত অধিকার নিশ্চিত করার দাবি জানান।
স্থানীয়দের আরও দাবি, এ ধরনের অভিযোগের সুষ্ঠু তদন্ত না হলে ভবিষ্যতে আরও অসহায় মানুষ তাদের জায়গা-জমি নিয়ে সমস্যায় পড়তে পারেন। তাই সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তারা। অভিযোগের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হোক এবং ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের অধিকার নিশ্চিত করা হোক।
এসময় মানিক মিয়ার বড় ভাই মোহন মিয়া, আরেক ভাই হারুন মিয়া, ভাতিজা আনোয়ার হোসেন, সাইফুল তারাও কলোনির অন্যান্য পরিবারের মত তাদের পরিবারও ভুক্তভোগী তা স্বীকার করেন। প্রতিবাদে কলোনির ভুক্তভোগী খোকন মিয়া,আলী মিয়া,আবুল হোসেন, এরশাদ মিয়া, মোহন মিয়া,পরদেশ আহমেদ, দেলু মিয়া, হানিফ মিয়া, মহরম আলী,
রশিদ মিয়া, গফুর মিয়া, রহমান মিয়া, সুন্দর আলী, জামিনা, কুলসুম, হাবিল মিয়ার পরিবার সহ এলাকায় বসবাসকারী মুরুব্বি, যুব সমাজ রিফিউজি কার্ডের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অভিযোগের বিষয়ে জানতে মানিক মিয়ার মুঠোফোনে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি। ভুক্তভোগী পরিবার কৃষি এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর সুদৃষ্টি ও সার্বিক সহযোগিতা ও হস্তক্ষেপ কামনা করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নিখোঁজের একদিন পর লালমাই পাহাড়ে মিলল লাশ
মাহফুজ নান্টুমায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছরের অপ্রতিম। এরপর আর বাড়ি ফের...
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার তিনজন
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইয়াশাত শাহর...
অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম
কুবি প্রতিনিধিকুমিল্লায় কিশোর অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় বিক্ষোভ মিছিল করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়...
‘আমরা যখন দেখেছি, তখন অপ্রতিমের লাশকে শেয়াল কামড়াচ্ছিল’-প্...
কুবি প্রতিনিধিকুমিল্লায় নিখোঁজ কিশোর অপ্রতিমের মরদেহ উদ্ধারের সময় তার শরীরে একটি শেয়াল কামড়াচ্ছিল ব...
‘আমার ছেলে কী অপরাধ করেছে, জবাব চাই’-এমপিকে অপ্রতিমের মা ড...
আয়েশা আক্তারকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. নাহিদা আক্তারের ছেলে অপ্রতিমের মৃত্যুর...
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় আমি লজ্জিত মনিরুল হক চৌধুরী এমপি
নিজস্ব প্রতিেিবদককুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় গভীর ক্ষোভ ও শোক প্...