...
শিরোনাম
অবসর ঘোষণা নয়, নেশনস লিগে রোনালদোকে নিয়েই পর্তুগাল ⁜ এশিয়া কাপের দুই ট্রফিই বিসিসিআই দপ্তরে আসবে, সময়সীমা জানালেন না সাইকিয়া ⁜ ব্যালন ডি’অরের মানদণ্ড নিয়ে ইয়ামালের প্রশ্ন, মেসি-রোনালদোর উদাহরণ ⁜ ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে বার্সেলোনায় জেজে গ্যাব্রিয়েল ⁜ তিন কোম্পানির সিস্টেম হ্যাক করল গুগলের জেমিনি ⁜ ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড ⁜ ট্রাম্প-সি বৈঠকের আগে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের উপপ্রধানমন্ত্রী ⁜ ইয়েমেনে লড়াই শুরুর পর প্রথমবার রিয়াদে বিমান হামলার সতর্কতা ⁜ ‘ফিরে আসার গল্প’তে সুমাইয়া শিমুর বদলে দীপা খন্দকার ⁜ ২৪ দিনেই ৩০০ কোটি, নতুন ইতিহাস গড়ল ‘বেথলেহেম কুদুম্বা ইউনিট’ ⁜ চার চরিত্রে আল্লু অর্জুন? ‘রাকা’ ঘিরে বাড়ছে রহস্য ⁜ দাউদকান্দিতে ছেলে কর্তৃক বাবাকে হত্যার অভিযোগ! ⁜ চান্দিনায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৩ নেতাকর্মী আটক ⁜ কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যা, আটক ৩ ⁜ ডেঙ্গু প্রতিরোধে লোকবল নেই বাঞ্ছারামপুর পৌরসভার। বাড়ছে আক্রান্তের সংখ্যা। ⁜ স্বামী-স্ত্র্র একসাথে বিষপান. মারা গেলেন স্বামী, হাসপাতালে ভর্তি স্ত্রী ⁜ তিতাসে ১৪ মাধ্যমিক বিদ্যালয় থেকে পাঁচ বছরে ঝড়ে পড়েছে অর্ধেকের বেশি শিক্ষার্থী ⁜ কুমিল্লায় মহাসড়কে তাঁতি দলের বিক্ষোভ ও মোটরসাইকেল মহড়া ⁜ ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে ৪৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ⁜ মেজর আবদুল গণি মুক্ত স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট জাকি’র বিদায় অনুষ্ঠান ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 19 Sep 2026, 8:53 PM

...
অবসর ঘোষণা নয়, নেশনস লিগে রোনালদোকে নিয়েই পর্তুগাল News Image

এফএনএস স্পোর্টস:

৪১ বছর বয়সেও পর্তুগাল জাতীয় দলে নিজের জায়গা ধরে রাখলেন ক্রিস্টিয়ানো রোনালদো। নতুন কোচ জর্জে জেসুসের ঘোষিত ২৫ সদস্যের দলে আছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। ২৪ সেপ্টেম্বর ওয়েলসের বিপক্ষে ম্যাচ দিয়ে পর্তুগালের নতুন কোচ হিসেবে জেসুসের অধ্যায় শুরু হবে। এরপর নরওয়ে, ডেনমার্ক ও আবার নরওয়ের বিপক্ষে খেলবে দলটি। রোনালদো ২০২৬ সালের বিশ্বকাপকে নিজের শেষ বিশ্বকাপ হিসেবে নিশ্চিত করেছিলেন। তবে জাতীয় দল থেকে কবে অবসর নেবেন, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত ঘোষণা দেননি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আগস্টে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, তাঁর খেলোয়াড়ি ক্যারিয়ারের পরবর্তী বছরটি সম্ভবত শেষ হতে পারে। ফলে বিশ্বকাপ শেষ হওয়ার পরও পর্তুগালের হয়ে তাঁর পথচলা আপাতত অব্যাহত থাকছে। পর্তুগালের এই দলটি জেসুসের প্রথম দল। বিশ্বকাপের শেষ ষোলোয় স্পেনের কাছে ১-০ গোলে হারের পর রবার্তো মার্তিনেজের বিদায়ের কয়েক দিন পর নতুন কোচ হিসেবে দায়িত্ব নেন ৭২ বছর বয়সী জেসুস। আল নাসরের কোচ থাকাকালে রোনালদোর সঙ্গে কাজ করেছেন তিনি। গত মৌসুমে সৌদি ক্লাবটির হয়ে লিগ শিরোপাও জিতেছেন দুজন। জেসুস এর আগে বেনফিকা ও স্পোর্টিং লিসবনসহ পর্তুগালের বেশ কয়েকটি ক্লাবেও কোচিং করিয়েছেন। রোনালদোর দলে থাকা নিয়ে জেসুস স্পষ্ট করেছেন, শুধু তারকা মর্যাদার কারণে একাদশে জায়গা নিশ্চিত হবে না। সংবাদ সম্মেলনে তিনি বলেন, “তার পারফরম্যান্সই গুরুত্বপূর্ণ। অতীত কোনো বিষয় নয়।” তাঁর ভাষায়, রোনালদো অন্যদের মতোই একজন খেলোয়াড়। ভালো খেললে তিনি খেলবেন, ভালো না খেললে খেলবেন না। তবে রোনালদোর বিশেষ মর্যাদা থাকার বিষয়টিও স্বীকার করেছেন জেসুস। তিনি বলেন, “এখন, ক্রিসের কি আলাদা মর্যাদা আছে? হ্যাঁ। তার ক্যারিয়ার অন্যদের থেকে আলাদা। তার পাঁচটি ব্যালন ডি’অর আছে। কিন্তু এটি কি আমার সিদ্ধান্তকে প্রভাবিত করে? না। একদমই না। তবে সে অন্যদের চেয়ে আলাদা।” রয়টার্স জানিয়েছে, পর্তুগালের এই ২৫ সদস্যের দলে ১৩ জন খেলোয়াড় এর আগে জেসুসের অধীনে কাজ করেছেন। কোচ জানিয়েছেন, তাঁর কোনো নির্দিষ্ট ‘কোর’ দল নেই এবং স্কোয়াডের খেলোয়াড়দের পারফরম্যান্সই নির্বাচন ও একাদশে জায়গা পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে। রোনালদো পুরুষ আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা। পর্তুগালের হয়ে তাঁর গোলসংখ্যা ১৪৬। জাতীয় দলের হয়ে তাঁর সবচেয়ে বড় সাফল্য ২০১৬ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়। নতুন নেশনস লিগ অভিযানে পর্তুগাল ২৪ সেপ্টেম্বর ঘরের মাঠে ওয়েলসের মুখোমুখি হবে। ২৭ সেপ্টেম্বর নরওয়ের মাঠে খেলবে তারা। এরপর ১ অক্টোবর ডেনমার্কের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ এবং ৪ অক্টোবর ঘরের মাঠে আবার নরওয়ের বিপক্ষে খেলবে পর্তুগাল। জেসুসের ঘোষিত ২৫ সদস্যের দলে গোলরক্ষক হিসেবে আছেন দিয়োগো কোস্তা, রুই সিলভা ও স্যামুয়েল সোয়ারেস। রক্ষণভাগে গনসালো ইনাসিও, জোয়াও কানসেলো, দিয়োগো দালোত, নুনো তাভারেস, নুনো মেন্দেস, রেনাতো ভেইগা, রুবেন দিয়াস ও তোমাস আরাউজো রয়েছেন। মাঝমাঠে আছেন ব্রুনো ফার্নান্দেস, জোয়াও পালিনহা, জোয়াও নেভেস, রুবেন নেভেস, ভিতিনিয়া ও বের্নার্দো সিলভা। আক্রমণভাগে রোনালদোর সঙ্গে রয়েছেন ফাবিও সিলভা, ফ্রান্সিসকো ত্রিনকাও, ফ্রান্সিসকো কনসেইসাও, গনসালো রামোস, জোয়াও ফেলিক্স, পেদ্রো নেতো ও রাফায়েল লেয়াও। 




ক্যাটেগরি: খেলা
ট্যাগ: আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

এশিয়া কাপের দুই ট্রফিই বিসিসিআই দপ্তরে আসবে, সময়সীমা জানালেন না সাইকিয়া
এশিয়া কাপের দুই ট্রফিই বিসিসিআই দপ্তরে আসবে, সময়সীমা জানালেন...

এফএনএস স্পোর্টস: এশিয়া কাপের পুরুষ ও নারী বিভাগের দুই ট্রফিই শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিস...

ব্যালন ডি’অরের মানদণ্ড নিয়ে ইয়ামালের প্রশ্ন, মেসি-রোনালদোর উদাহরণ
ব্যালন ডি’অরের মানদণ্ড নিয়ে ইয়ামালের প্রশ্ন, মেসি-রোনালদোর উ...

এফএনএস স্পোর্টস:ব্যালন ডি’অর পুরস্কার নির্ধারণের বর্তমান মানদণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন বার্সেলোনার তরু...

ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে বার্সেলোনায় জেজে গ্যাব্রিয়েল
ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে বার্সেলোনায় জেজে গ্যাব্রিয়েল

এফএনএস স্পোর্টস: ম্যানচেস্টার ইউনাইটেডের ১৫ বছর বয়সী প্রতিভাবান ফরোয়ার্ড জেজে গ্যাব্রিয়েল সম্ভাব্য দ...

তিন কোম্পানির সিস্টেম হ্যাক করল গুগলের জেমিনি
তিন কোম্পানির সিস্টেম হ্যাক করল গুগলের জেমিনি

এফএনএস বিদেশ : এআইকে নিয়ন্ত্রণে রাখতে যতই চেষ্টা করা হচ্ছে, ততই যেন তা নির্ধারিত সীমার বাইরে চলে যাচ...

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড
ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড

এফএনএস বিদেশ : ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে ইরানের ইসফাহানের ক্ষেপণাস্ত্র স্থাপনার তথ্য দে...

ট্রাম্প-সি বৈঠকের আগে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের উপপ্রধানমন্ত্রী
ট্রাম্প-সি বৈঠকের আগে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের উপপ্রধ...

এফএনএস বিদেশ : চীনের বাণিজ্যবিষয়ক প্রধান আলোচক ও উপপ্রধানমন্ত্রী হে লাইফেং যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ অবসর ঘোষণা নয়, নেশনস লিগে রোনালদোকে নিয়েই পর্তুগাল
➤ এশিয়া কাপের দুই ট্রফিই বিসিসিআই দপ্তরে আসবে, সময়সীমা জানালেন না সাইকিয়া
➤ ব্যালন ডি’অরের মানদণ্ড নিয়ে ইয়ামালের প্রশ্ন, মেসি-রোনালদোর উদাহরণ
➤ ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে বার্সেলোনায় জেজে গ্যাব্রিয়েল
➤ তিন কোম্পানির সিস্টেম হ্যাক করল গুগলের জেমিনি
➤ ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড
➤ ট্রাম্প-সি বৈঠকের আগে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের উপপ্রধানমন্ত্রী
➤ ইয়েমেনে লড়াই শুরুর পর প্রথমবার রিয়াদে বিমান হামলার সতর্কতা
➤ ‘ফিরে আসার গল্প’তে সুমাইয়া শিমুর বদলে দীপা খন্দকার
➤ ২৪ দিনেই ৩০০ কোটি, নতুন ইতিহাস গড়ল ‘বেথলেহেম কুদুম্বা ইউনিট’
➤ চার চরিত্রে আল্লু অর্জুন? ‘রাকা’ ঘিরে বাড়ছে রহস্য
➤ দাউদকান্দিতে ছেলে কর্তৃক বাবাকে হত্যার অভিযোগ!
➤ চান্দিনায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৩ নেতাকর্মী আটক
➤ কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যা, আটক ৩
➤ ডেঙ্গু প্রতিরোধে লোকবল নেই বাঞ্ছারামপুর পৌরসভার। বাড়ছে আক্রান্তের সংখ্যা।
➤ স্বামী-স্ত্র্র একসাথে বিষপান. মারা গেলেন স্বামী, হাসপাতালে ভর্তি স্ত্রী
➤ তিতাসে ১৪ মাধ্যমিক বিদ্যালয় থেকে পাঁচ বছরে ঝড়ে পড়েছে অর্ধেকের বেশি শিক্ষার্থী
➤ কুমিল্লায় মহাসড়কে তাঁতি দলের বিক্ষোভ ও মোটরসাইকেল মহড়া
➤ ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে ৪৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
➤ মেজর আবদুল গণি মুক্ত স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট জাকি’র বিদায় অনুষ্ঠান
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir