প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: রাজনীতি | প্রকাশ: 19 Sep 2026, 8:57 AM
দেবিদ্বারে সাবেক উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে যুবলীগের মিছিল
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বার
কুমিল্লার দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত স্বেচ্ছাসেবক দল
নেতা রুবেল হত্যার মামলার পলাতক আসামি সাবেক উপজেলা পরিষদের
চেয়ারম্যান মামুনুর রশীদের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে
যুবলীগের মিছিল করেছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ভানী ইউনিয়নের খাদঘর এলাকায়
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়। গত ১৫ সেপ্টেম্বর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে আওয়ামী যুবলীগের চেয়ারম্যান
শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ
সাতজনকে মৃত্যুদণ্ড দেওয়ার প্রতিবাদে মিছিলটি বাহির করা হয়। মিছিলে
প্রায় ৩০ থেকে ৪০ জন যুবক অংশ নেন, ওই মিছিলের একটি ১ মিনিট ৩
সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র
আন্দোলনের সময় আবদুর রাজ্জাক রুবেল নিহত হন। এ ঘটনায় দায়ের করা হত্যা
মামলায় সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদকে প্রধান আসামি এবং
তাঁর ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান মামুনুর রশীদসহ ২০০ জনকে আসামি
করা হয়।
দেবিদ্বার থানা অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, মিছিলের
সময় মহাসড়কে আমাদের দেবিদ্বার থানা পুলিশের টিম ছিলো তবে
মিছিলটি হয়েছে মুরাদনগর থানার অংশে, মিছিল শেষে চান্দিনা থানা
পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে। এ বিষয়ে মুরাদনগর থানায় মামলার প্রস্তুতি
চলছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দাউদকান্দিতে ছেলে কর্তৃক বাবাকে হত্যার অভিযোগ!
প্রতিনিধি,দাউদকান্দি,কুমিল্লাকুমিল্লার দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের সুন্দলপুর গ্রামের কৃষক...
চান্দিনায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৩ নেতাকর্মী আটক
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় ঝটিকা মিছিল করার সময় কার্য...
কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যা, আটক ৩
মাহফুজ নান্টুকুমিল্লার লালমাইতে আবদুর রশিদ (৩৫) নামের এক ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘট...
ডেঙ্গু প্রতিরোধে লোকবল নেই বাঞ্ছারামপুর পৌরসভার। বাড়ছে আক্রা...
ফয়সল আহমেদ খান বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে...
স্বামী-স্ত্র্র একসাথে বিষপান. মারা গেলেন স্বামী, হাসপাতালে...
সাইফুল ইসলামনাঙ্গলকোটে অসম প্রেমের সম্পর্কে জড়িয়ে বিয়ের ২ মাসের মাথায় পারিবারিককলহে স্বামী এবং স্ত্র...
তিতাসে ১৪ মাধ্যমিক বিদ্যালয় থেকে পাঁচ বছরে ঝড়ে পড়েছে অর্ধেক...
নাজমুল করিম ফারুকষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়েছিল ১ হাজার ৯৬১ শিক্ষার্থী। পাঁচ বছর পর ২০২৬সালের এসএসসি পরী...