প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 18 Sep 2026, 10:56 PM
হালান্ডকে ছাড়াই দাপুটে জয় পেলো সিটি
ম্যানচেস্টার সিটির ডাগআউটে এনজো মারেসকার শুরুটা যেন স্বপ্নের মতোই হচ্ছে। ইতালিয়ান কোচের অধীনে ছয় ম্যাচ খেলে ছয়টিতেই জয় পেয়েছে সিটি। গত বৃহস্পতিবার কারাবাও কাপের ম্যাচে গুরুত্বপূর্ণ কয়েকজনকে বিশ্রাম দিয়েও নরউইচ সিটিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছে তারা। নরউইচ চ্যাম্পিয়নশিপের দল হওয়ায় এই জয় দিয়ে সিটির সামর্থ্য নিয়ে বড় কোনো সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। তবে নতুন কোচের স্কোয়াড ব্যবস্থাপনা ও বেঞ্চের খেলোয়াড়দের সুযোগ দেওয়ার পরিকল্পনা নজর কেড়েছে। ম্যাচে নিয়মিতদের বিশ্রাম দিয়ে একাডেমির তরুণ ও বেঞ্চের খেলোয়াড়দের মাঠে নামান মারেসকা। আর্লিং হালান্ডকে বিশ্রাম দেওয়ায় একাদশে সুযোগ পান ১৭ বছর বয়সী ফ্লয়েড সাম্বা। অভিষেকেই জোড়া গোল করে আলোচনায় আসেন এই তরুণ। রায়ান শেরকিও প্রথমার্ধে খেলেন এবং মৌসুমের তৃতীয় গোলটি করেন। গ্রীষ্মে পালমেইরাস থেকে আসা ব্রাজিলিয়ান উইঙ্গার অ্যালানও পান নিজের প্রথম সুযোগ। অভিষেকেই গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্ট করেন তিনি। মিডফিল্ডে মাতেও কোভাচিচের সঙ্গে খেলার সুযোগ পান তরুণ আয়ুব বুয়াদি। চোট কাটিয়ে নিকো ও'রিলিকেও ধীরে ধীরে ফেরানো হচ্ছে। গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মাকে বিশ্রাম দিয়ে জেরোনিমো রুল্লিকে খেলান মারেসকা। পরে বদলি হিসেবে নেমে ১৮ বছর বয়সী রায়ান ম্যাকঅইডু করেন দলের পঞ্চম গোল। ম্যাচ শেষে টানা ছয় জয়ে উচ্ছ্বসিত হলেও বিষয়টি নিয়ে বেশি ভাবতে চান না মারেসকা। তার লক্ষ্য সামনে থাকা ম্যাচ নিয়েই এগিয়ে যাওয়া। নরউইচের বিপক্ষে ম্যাচটি তাই শুধু একটি জয় নয়, বরং স্কোয়াডের বিকল্প খেলোয়াড়দের নিজেদের প্রমাণের গুরুত্বপূর্ণ সুযোগও হয়ে উঠেছে। মৌসুমের ব্যস্ত সময়ে চোট বা নিষেধাজ্ঞায় নিয়মিত খেলোয়াড়দের অনুপস্থিতি তৈরি হলে এই খেলোয়াড়দের ওপরই ভরসা করতে হবে সিটিকে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আসিয়ান কাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা দিলো ডুলি
ইংল্যান্ড প্রবাসী হামজা দেওয়ান চৌধুরী ও কানাডা প্রবাসী শামিত সোমসহ ৯ প্রবাসী ফুটবলার নিয়ে ফিফা আসিয়া...
আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করলো ভারত
অভিষেক শর্মা ১০৮, আফগানিস্তান ৯৪। মানে অভিষেক শর্মার রানের থেকেও ১৪ রান কম করেছে আফগানিস্তান। দিল্লি...
এশিয়ান গেমসের সেমিতেও ভারতকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে বাংলাদে...
১১ দিনের ব্যবধানে দুইবার ভারতের বিপক্ষে সেমিফাইনাল খেলতে যাচ্ছে বাংলাদেশ। না, কোনো শুভঙ্করের ফাঁকি ন...
সৌদির নিরাপত্তায় ‘যেকোনো পর্যায়ে’ যেতে প্রস্তুত পাকিস্তান
এফএনএস বিদেশ : ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্রমবর্ধমান হামলার মধ্যে সৌদি আরবকে রক্ষায় ‘যেকোনো পর্যায়ে’...
ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্ত...
এফএনএস বিদেশ : ভেনেজুয়েলার কেন্দ্রীয় ব্যাংকের প্রায় ৪ বিলিয়ন ডলার মূল্যের সোনার মজুত ব্যাংক অব ইংল্য...
ইয়েমেনে এক দিনে ৩৭ বিমান হামলা সৌদির
এফএনএস বিদেশ : ইয়েমেনের মারিব ও আল-জাওফ প্রদেশে ২৪ ঘণ্টায় সৌদি আরবের যুদ্ধবিমান ৩৭ বার হামলা চালিয়েছ...