...
শিরোনাম
আইন না মেনে ভবন নির্মাণের অভিযোগ ⁜ কুমিল্লায় সিটি কর্পোরেশনের আকস্মিক উচ্ছেদ অভিযান অর্ধশতাধিক ভ্যান-ফুডকার্ট বিনষ্ট ⁜ লালমাই পাহাড়ে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রেমিকের বন্ধু আটক ⁜ কুমি ল্লা য় প্রধা ন শি ক্ষকে র বি রুদ্ধে বদলি বা ণি জ্য ও অনি য়মে র অভি যো গ ⁜ মনোহরগঞ্জে ইউএনও ও এসিল্যান্ড না থাকায় প্রশাসনিক কার্যক্রম স্থবির ⁜ ১১ দলের লং মার্চ ঘিরে কুমিল্লায় গণজোয়ার সৃষ্টি হবে : এটিএম মাসুম ⁜ ইউটার্ন বন্ধের খুঁটি বসানোর এক রাত না পেরোতেই উধাও! ⁜ কুমিল্লায় লুট হওয়া পুলিশের শটগানসহ দুটি আগ্নেয়াস্ত্র-কার্তুজ উদ্ধার যুবক গ্রেফতার ⁜ পরিবেশ রক্ষার অঙ্গীকারে বাপার সাংগঠনিক কর্মশালা ও মানববন্ধন- ⁜ ব্রাহ্মণপাড়ায় এমপির নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, যুবকের ৬ মাসের কারাদণ্ড ⁜ ঘরের ওপর পাহাড় ধস, অল্পের জন্য রক্ষা মা-মেয়ের ⁜ বাঙ্গরায় এলাকাবাসীর শত বছরের স্বপ্ন পূরণ, ⁜ বুড়িচংয়ে নিলাম-টেন্ডার ছাড়াই সরকারি স্কুলের লোহার সিঁড়ি বিক্রির অভিযোগ ⁜ কসবায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ⁜ মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ বালাইনাশক বিক্রি, মোবাইল কোর্টে জরিমানা ⁜ জনসচেতনতা বৃদ্ধিতে কুমিল্লা তথ্য অফিসের উঠান বৈঠক ⁜ হোমনায় অবৈধ শ্যালো মেশিন দিয়ে কৃষিজমি থেকে বালু বিক্রির অভিযোগ ⁜ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ⁜ বাঞ্ছারামপুরে ৫০ কেজি গাঁজাসহ দুই শামীম গ্রেপ্তার ⁜ পরিবেশ সংরক্ষণে ব্যাঘাত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Aug 2025, 12:01 PM

...
রাস্তাঘাটে কত মানুষ দেখি কিন্তু আমার পোলারে দেখি না News Image

মোঃ ফখরুল ইসলাম সাগর

 জুলাই ছাত্র আন্দোলনের আগষ্ট কুমিল্লার দেবিদ্বারে সন্ত্রাসীদের গুলিতে শহীদ হন আবদুল রাজ্জাক রুবেল। সন্ত্রাসীরা আমার বুকের ধন কাইড়া নিল। সংসারটা সে আগলাইয়া রাখত। চার মাইয়ার পর এই পোলা হইছিল। ছোটবেলায় ওর বাপ মারা যায়। আমি হাড়ভাঙা খাটুনি খেটে পুত পালছি। কিছু অমানুষ গুলি কইরা, কুপাইয়া, পিটাইয়া আমার মানিক চানরে মাইরা ফেলল! আহারে, আমার পোলার দমটা জানি কেমনে বের হইছেৎ। এক বছর হইছে, আমার রুবেল আর মা কইয়া ডাক দেয় না। রাস্তাঘাটে কত মানুষ দেখি, কিন্তু আমার পোলারে দেখি না। উক্ত প্রতিবেদকের সাথে আলাপচারিতায় কান্নাজড়িত কণ্ঠে এসব বলেন কুমিল্লার দেবিদ্বারের শহীদ আবদুর রাজ্জাক রুবেলের মা হোসনেআরা বেগম।

তিনি স্মৃতিচারণ করে আরো বলেন, “মারা যাওয়ার দিন  পোলা দুপুরে ফোন দিছিল। কইছিল—‘মা, আমি ভাত খাব, হ্যাপীরে কও ভাত বাড়তে।আমি রাইন্ধা বসে ছিলাম, ভাবছিলাম, আইবো একসাথে খামু। কিন্তু পুত তো আইল নালাশ হইয়া আইল।

 শহীদ রবেল এর স্ত্রী  হ্যাপী আক্তার বলেন, “জুলাই আন্দোলনে যা হারিয়েছি, কোন কিছুর বিনিময়েই সেই অভাব পূরণ হবার নয়। সরকার যতই অনুদান দিক, যতই সাহায্য-সহযোগিতা করুক, আমার সন্তানদের যতই প্রতিষ্ঠিত করে দিক, তাদের বাবার অভাব কেউ ফিরিয়ে দিতে পারবে না।

তিনি বলেন, “আমার ছেলেটা জন্মের আগেই বাবাকে হারিয়ে এতিম হলো। এখন সেবাবা বাবাবলে ডাকে। আমি তাকে বাবার মুখ কোথায় দেখাব? কীভাবে এই শোক ভুলব?”

হ্যাপী আরও বলেন, “আমার মেয়েটার বয়স এখন পাঁচ বছর চলছে। সে এখনো জানে না তার বাবা কোথায়। স্কুলে ভর্তি করিয়েছি। যখন দেখে অন্যদের বাবা স্কুল থেকে নিয়ে যায়, তখন বাসায় ফিরে কান্নাকাটি করে আর বলেমা আমার বাবা কোথায়? বাবা আমাকে কেন নিতে আসে না?’ আমি মিথ্যে বলি, ‘তোমার বাবা বেড়াতে গেছে।কিন্তু আর কতদিন এই মিথ্যা সান্ত¡না দেব?”

 এক বছরের শোকের ভার বয়ে বেড়ানো এই নারী বলেন, “বছর ঘুরে আগষ্ট তো ঠিকই আসছে, কিন্তু আমার স্বামী তো আসলো না। আমি না পেলাম স্বামীকে, না পেলাম স্বামীর হত্যার বিচার! আমার স্বামীর কোনো শত্রু ছিল না। সে বাস চালাতো। গুলি করার পরও যদি তারা থেমে যেত, তাহলে হয়তো সে বাঁচতো। কিন্তু না, তাকে নির্মম ভাবে পিটিয়ে মারা হয়েছে। তিনি আরও বলেন, “সরকার যে সাহায্য করেছে, তা দিয়ে কোনোমতে সংসার চলছে। বাচ্চার খাবার, ওষুধ, শাশুড়ির চিকিৎসা, নিত্যদিনের খরচ এর মধ্যেই চালাতে হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্ট কুমিল্লার দেবিদ্বার উপজেলা সদরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের সময় স্থানীয় আওয়ামী লীগ ছাত্রলীগ কর্মীরা হামলা চালায়। দেবিদ্বার আজগর আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের অদূরে আবদুর রাজ্জাক রুবেলকে প্রথমে গুলি করে, পরে পিটিয়ে কুপিয়ে হত্যা করে তারা।

 



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

আইন না মেনে ভবন নির্মাণের অভিযোগ
আইন না মেনে ভবন নির্মাণের অভিযোগ

আয়েশা আক্তার অনুমোদিত নকশা, ইমারত নির্মাণ বিধিমালা ও বিল্ডিং কোডের তোয়াক্কা না করেই কুমিল্লা নগ...

কুমিল্লায় সিটি কর্পোরেশনের আকস্মিক উচ্ছেদ অভিযান  অর্ধশতাধিক ভ্যান-ফুডকার্ট বিনষ্ট
কুমিল্লায় সিটি কর্পোরেশনের আকস্মিক উচ্ছেদ অভিযান অর্ধশতাধিক...

আয়েশা আক্তারকুমিল্লা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক দখল করে গড়ে ওঠা ভ্রাম্যমাণ দোকান ও ফুডকার্ট উচ্ছেদে আকস্...

লালমাই পাহাড়ে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রেমিকের বন্ধু আটক
লালমাই পাহাড়ে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রেমিকের ব...

নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লায় ঘুরতে যাওয়ার কথা বলে ১৭ বছর বয়সী এক কিশোরীকে নির্জন পাহাড়ি এলা...

কুমি ল্লা য় প্রধা ন শি ক্ষকে র বি রুদ্ধে বদলি বা ণি জ্য ও অনি য়মে র অভি যো গ
কুমি ল্লা য় প্রধা ন শি ক্ষকে র বি রুদ্ধে বদলি বা ণি জ্য ও অ...

কুমি ল্লা প্রতি নি ধিকুমি ল্লা সদর দক্ষি ণ উপজে লা র শা কতলা সরকা রি প্রা থমি ক বি দ্যা লয়ে র প্রধা...

মনোহরগঞ্জে ইউএনও ও এসিল্যান্ড না থাকায় প্রশাসনিক কার্যক্রম স্থবির
মনোহরগঞ্জে ইউএনও ও এসিল্যান্ড না থাকায় প্রশাসনিক কার্যক্রম স...

আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায়  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহক...

১১ দলের লং মার্চ ঘিরে কুমিল্লায়  গণজোয়ার সৃষ্টি হবে : এটিএম মাসুম
১১ দলের লং মার্চ ঘিরে কুমিল্লায় গণজোয়ার সৃষ্টি হবে : এটিএম...

‎নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা-নোয়া...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ আইন না মেনে ভবন নির্মাণের অভিযোগ
➤ কুমিল্লায় সিটি কর্পোরেশনের আকস্মিক উচ্ছেদ অভিযান অর্ধশতাধিক ভ্যান-ফুডকার্ট বিনষ্ট
➤ লালমাই পাহাড়ে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রেমিকের বন্ধু আটক
➤ কুমি ল্লা য় প্রধা ন শি ক্ষকে র বি রুদ্ধে বদলি বা ণি জ্য ও অনি য়মে র অভি যো গ
➤ মনোহরগঞ্জে ইউএনও ও এসিল্যান্ড না থাকায় প্রশাসনিক কার্যক্রম স্থবির
➤ ১১ দলের লং মার্চ ঘিরে কুমিল্লায় গণজোয়ার সৃষ্টি হবে : এটিএম মাসুম
➤ ইউটার্ন বন্ধের খুঁটি বসানোর এক রাত না পেরোতেই উধাও!
➤ কুমিল্লায় লুট হওয়া পুলিশের শটগানসহ দুটি আগ্নেয়াস্ত্র-কার্তুজ উদ্ধার যুবক গ্রেফতার
➤ পরিবেশ রক্ষার অঙ্গীকারে বাপার সাংগঠনিক কর্মশালা ও মানববন্ধন-
➤ ব্রাহ্মণপাড়ায় এমপির নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, যুবকের ৬ মাসের কারাদণ্ড
➤ ঘরের ওপর পাহাড় ধস, অল্পের জন্য রক্ষা মা-মেয়ের
➤ বাঙ্গরায় এলাকাবাসীর শত বছরের স্বপ্ন পূরণ,
➤ বুড়িচংয়ে নিলাম-টেন্ডার ছাড়াই সরকারি স্কুলের লোহার সিঁড়ি বিক্রির অভিযোগ
➤ কসবায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার
➤ মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ বালাইনাশক বিক্রি, মোবাইল কোর্টে জরিমানা
➤ জনসচেতনতা বৃদ্ধিতে কুমিল্লা তথ্য অফিসের উঠান বৈঠক
➤ হোমনায় অবৈধ শ্যালো মেশিন দিয়ে কৃষিজমি থেকে বালু বিক্রির অভিযোগ
➤ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
➤ বাঞ্ছারামপুরে ৫০ কেজি গাঁজাসহ দুই শামীম গ্রেপ্তার
➤ পরিবেশ সংরক্ষণে ব্যাঘাত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir