প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Aug 2025, 11:48 AM
দালালদের সতর্ক করলেন লালমাই থানার ওসি শহিদুল ইসলাম
মাসুদ রানা, কুমিল্লা
কুমিল্লার ১৭তম উপজেলা লালমাই ৯টি ইউনিয়ন নিয়ে গঠিত, এখানে জনসংখ্যা প্রায় ৩ লক্ষাধিক। দীর্ঘ সময় দরে উপজেলার বিভিন্ন দপ্তরের কার্যক্রম ভাড়া বাসায় চালু থাকলেও বর্তমানে সরকারি ভবনে উঠে পরেছেন অনেক দপ্তর। নিয়মিত তাদের কার্যক্রমও পরিচালিত হচ্ছে। লালমাই থানারও নেই নিজেস্ব কোন ভবন। ভাড়া বাসায় কার্যক্রম পরিচালিত হচ্ছে। গত বছরের ৫ই আগষ্ট ছাত্র জনতার তোপের মুখে আওয়ামীলীগ সরকার পতনের পর থেকে বোল পাল্টে বিভিন্ন দলের নাম ভাঙ্গিয়ে থানার সামনে কিংবা ভিতরে প্রতিনিয়ত দেখা মিলে দালালদের। যাদের অনেকেই তকদির বানিজ্য থেকে শুরু করে অসহায় মানুষদের সর্বশান্ত করেছে বলেও শুনা যায়। এইবার এই সমস্ত দালালদের রুখে দিতে নতুন করে পদক্ষেপ গ্রহন করেছেন লালমাই থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম।
আর তাই থানার প্রবেশ মুখে কিংবা থানার ভেতরে ঝুলিয়ে দিয়েছেন বিভিন্ন সতর্ক বানী। যা দেখে সোসাল মিডিয়াতে তোলপাড় শুরু করে দিয়েছেন অনেকেই। কেউ কেউ লিখছেন এইবার দালালদের ভাত মরলো বুঝি। কেউবা আবার দালাল মুক্ত থানা লেখে পোষ্টও করেছেন।
শাহ আলম নামক বাগমারা বাজারের একজন ব্যবসায়ী বলেন, থানার দিকে যেতেই মনে হয় বাজার জমেছে৷ থানার ভিতরে বাহিরে সব সময় শুধু দরবার আর দরবার এই অবস্থা দেখে আমি নিজেও হতাশ হয়েছিলাম। তবে, এইবার ওসি সাহেব যে উদ্যোগ গ্রহন করেছেন তা যদি বাস্তবায়িত হয়, সাধারণ মানুষেরও ভোগান্তি কমে আসবে।
নাম প্রকাশে অনিশ্চুক বিএনপির এক নেতা বলেন, একটা হযবরল অবস্থা হয়ে গিয়েছিল। তবে, আশা করি আগামীদিনগুলোতে আর এমন থাকবে না।
লালমাই থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম বলেন, আমার চাকরি জীবনে সব সময় চেষ্টা করেছি জনসাধারণের সেবা করার। এখানেও তার ব্যতিক্রম নয়। সেবা নিতে আসা মানুষগুলো যেন প্রকৃত সেবা পেতে পারে সেজন্যই দালালদের সতর্ক করে দিয়েছি। তবুও যদি থানার অভ্যন্তরিন বিষয়ে কোন দালাল চক্র সুবিধা নিতে আসে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহন করবো। আমার অনুরোধ থাকবে সেবা প্রার্থী মানুষগুলো যেন সরাসরি ওসি কিংবা থানায় কর্মরত পুলিশের কাছে আসে। সাধারণ মানুষ তথা সেবা গ্রহিতাদের জন্য ২৪ ঘন্টা আমার দরজা রয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আইন না মেনে ভবন নির্মাণের অভিযোগ
আয়েশা আক্তার অনুমোদিত নকশা, ইমারত নির্মাণ বিধিমালা ও বিল্ডিং কোডের তোয়াক্কা না করেই কুমিল্লা নগ...
কুমিল্লায় সিটি কর্পোরেশনের আকস্মিক উচ্ছেদ অভিযান অর্ধশতাধিক...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক দখল করে গড়ে ওঠা ভ্রাম্যমাণ দোকান ও ফুডকার্ট উচ্ছেদে আকস্...
লালমাই পাহাড়ে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রেমিকের ব...
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লায় ঘুরতে যাওয়ার কথা বলে ১৭ বছর বয়সী এক কিশোরীকে নির্জন পাহাড়ি এলা...
কুমি ল্লা য় প্রধা ন শি ক্ষকে র বি রুদ্ধে বদলি বা ণি জ্য ও অ...
কুমি ল্লা প্রতি নি ধিকুমি ল্লা সদর দক্ষি ণ উপজে লা র শা কতলা সরকা রি প্রা থমি ক বি দ্যা লয়ে র প্রধা...
মনোহরগঞ্জে ইউএনও ও এসিল্যান্ড না থাকায় প্রশাসনিক কার্যক্রম স...
আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহক...
১১ দলের লং মার্চ ঘিরে কুমিল্লায় গণজোয়ার সৃষ্টি হবে : এটিএম...
নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা-নোয়া...