...
শিরোনাম
চাঁদপুরে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা ⁜ কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ পদে যোগ দিলেন প্রকৌশলী মোঃ রকিব উল্লাহ ⁜ কুমিল্লায় রোভার স্কাউটের সংবাদ সংগ্রহ রিপোটিং কর্মশাল অনুষ্ঠিত ⁜ কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন ⁜ কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ: প্রধান অতিথি এমপি জসীম ⁜ কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে সংবর্ধনা দিল কুসিক প্রশাসক ⁜ বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা ⁜ মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ⁜ হোমনায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত! ⁜ সদর দক্ষিণে পাহাড় কাটায় ২০ হাজার টাকা জরিমানা ⁜ কুমিল্লায় জাতীয় সমবায় দিবসে বিশেষ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সমবায় পুরস্কৃত স্বনির্ভর শ্রমজীবি সমবায় সমিতি ⁜ বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার ⁜ পেশাগত দক্ষতা উন্নয়নে কুবি প্রেস ক্লাবের ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ⁜ ভিউ নয়, সাংবাদিকতার মূল লক্ষ্য হওয়া উচিত নৈতিকতা: তথ্য কমিশনার মাহফুজুর রহমান ⁜ নাঙ্গলকোটের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ ⁜ লালমাইয়ে বর্ণিল আয়োজনে ‘নতুন কুড়ি স্পোর্টস সিজন ২’ এর শুভ উদ্বোধন ⁜ ‘মাদক ব্যবসায়ী থাকবে, নয়তো আমি থাকব’—বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় এমপি জসিমের কঠোর হুঁশিয়ারি ⁜ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ⁜ ব্রাহ্মণপাড়া ও বুড়িচং সীমান্তে ২০ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ ⁜ বড় আলমপুরে ২২ পরিবারের পাশে অধ্যাপক মামুন, দিলেন আর্থিক সহায়তা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Nov 2026, 10:02 AM

...
কুমিল্লায় রোভার স্কাউটের সংবাদ সংগ্রহ রিপোটিং কর্মশাল অনুষ্ঠিত News Image

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ স্কাউটস কুমিল্লা জেলা রো ভারের আয়োজনে ৬ নভেম্বর দিনব্যাপী সংবাদ সংগ্রহ ও রিপোর্টিং কর্মশালা কুমিল্লা আইডিয়াল কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন থেকে তেলোয়াত ও প্রার্থনা সঙ্গীতের পর কর্মশাল উদ্বোধন করেন কুমিল্লা জেলা রোভারের কমিশনার ও কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী।

রোভার মো. শাহাদাত হোসেন সাজিদের পরিচালনায় কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, রোভার অঞ্চলের রোভার লিডার ট্রেইনার প্রতিনিধি অধ্যাপক মো. আবু তাহের,কুমিল্লা জেলা রোভারের সম্পাদক ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন

দিনব্যাপী সংবাদ সংগ্রহ ও রিপোর্টিং কর্মশালা প্রশিক্ষক ছিলেন ও কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী, দৈনিক আমার শহর পত্রিকার সম্পাদক ও প্রকাশক

গাজীউল হক সোহাগ, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের কুমিল্লার প্রতিনিধি মহিউদ্দিন মোল্লা। মাসুক আলতাফ চৌধুরী বলেন, সংবাদই জনমত গঠনের অন্যতম হাতিয়ার। তথ্যপ্রযুক্তির অভাবনীয় অগ্রগতির ফলে পৃথিবী আজ মানুষের হাতের মুঠোয়। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে মুহূর্তের মধ্যে একটি সংবাদ কোটি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। কিন্তু প্রশ্ন

হচ্ছে, আমরা যে তথ্য পাচ্ছি, তা কতটা সত্য? যে সংবাদ প্রচার করছি, তা কতটা নির্ভরযোগ্য? এখানেই সংবাদ সংগ্রহ ও রিপোর্টিংয়ের গুরুত্ব অপরিসীম।

গাজীউল হক সোহাগ বলেন, সংবাদ সংগ্রহ মানে শুধু কোনো ঘটনা দেখে তা অন্যকে জানানো নয়। এর সঙ্গে জড়িয়ে আছে সত্য অনুসন্ধান, তথ্য যাচাই, বস্তুনিষ্ঠতা, দায়িত্বশীলতা

এবং মানুষের প্রতি দায়বদ্ধতা। একজন সংবাদকর্মীকে যেমন সত্যের প্রতি অবিচল থাকতে হয়, তেমনি একজন রোভার স্কাউটকেও সত্য, ন্যায় ও মানবিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হতে হয়। ইমতিয়াজ আহমেদ জিতু বলেন, এই কর্মশালায় অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা তোমরা শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখবে না; বরং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, স্কাউট ইউনিট ও সমাজে তা ছড়িয়ে

দেবে। তোমাদের হাত ধরেই গড়ে উঠবে সচেতন, দায়িত্বশীল ও তথ্যজ্ঞানসম্পন্ন একটি প্রজন্ম।

তোমারা মাদক ও কিশোর গ্যাং অপরাদ থেকে নিজের দুরে থাকবে এবং মাদক মুক্ত সুন্দন সমাজ

তৈরীতে প্রশাসনকে সহায়তা করবে।

মহিউদ্দিন মোল্লা বলেন, সংবাদ প্রথমত, সত্যতা যাচাই। কোনো তথ্য শোনামাত্র প্রচার করা

যাবে না। একাধিক নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাই করতে হবে। দ্বিতীয়ত, বস্তুনিষ্ঠতা।

ব্যক্তিগত পছন্দ-অপছন্দ, আবেগ কিংবা পক্ষপাত যেন সংবাদকে প্রভাবিত না করে।

তৃতীয়ত, নৈতিকতা ও দায়িত্বশীলতা।

অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, আজকের এই কর্মশালা রোভার স্কাউটদের মধ্যে যোগাযোগ দক্ষতা,

নেতৃত্বের গুণাবলি, পর্যবেক্ষণ ক্ষমতা এবং সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাবে। একজন দক্ষ

রিপোর্টার হওয়ার পাশাপাশি তোমরা দায়িত্বশীল নাগরিক হিসেবেও নিজেদের গড়ে তুলতে

পারবে। বর্তমান সময়ে শুধু তথ্য জানাই যথেষ্ট নয়; তথ্যের সত্যতা বোঝা এবং সঠিক তথ্য

মানুষের কাছে পৌঁছে দেওয়াও একটি বড় দায়িত্ব। কর্মশালায় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি সাজ্জাদ হোসেন ও

খাদিজা ইয়াসমিন নেয়ামাসহ কুমিল্লা জেলা ১৯টি প্রতিষ্ঠানের শতাধিক রোভার ও গার্ল ইন রোভার স্কাউট সদস্যরা।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

চাঁদপুরে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা
চাঁদপুরে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

কাজী নজরুল ইসলামচাঁদপুরে জ্বালানি তেল পরিমাপে কম দেওয়া ও লাইসেন্স ছাড়া এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি...

কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ পদে  যোগ দিলেন প্রকৌশলী মোঃ রকিব উল্লাহ
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ পদে যোগ দিলেন প্রকৌ...

​​​​​​​আবুল কালাম আজাদকুমিল্লা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ...

কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন
কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন

কুমিল্লা জেলা সংবাদদাতা | ৮ নভেম্বরঃ কুমিল্লা জেলার ১৮টি থানায় গত এক মাসে বিভিন্ন অপরাধে ৬১৪টি মামলা...

কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ: প্রধান অতিথি এমপি জসীম
কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজ...

মো.জাকির হোসেনপবিত্র কুরআনের শিক্ষা ও হাফেজে কুরআন তৈরিতে উৎসাহ জোগাতে কুমিল্লার বুড়িচংয়ে অনুষ্ঠিত হ...

কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে সংবর্ধনা দিল কুসিক প্রশাসক
কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে...

মাহফুজ নান্টু, কুমিল্লা। কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেছেন, বন্দী থাকা...

বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা
বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভ...

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ চাঁদপুরে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা
➤ কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ পদে যোগ দিলেন প্রকৌশলী মোঃ রকিব উল্লাহ
➤ কুমিল্লায় রোভার স্কাউটের সংবাদ সংগ্রহ রিপোটিং কর্মশাল অনুষ্ঠিত
➤ কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন
➤ কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ: প্রধান অতিথি এমপি জসীম
➤ কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে সংবর্ধনা দিল কুসিক প্রশাসক
➤ বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা
➤ মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
➤ হোমনায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত!
➤ সদর দক্ষিণে পাহাড় কাটায় ২০ হাজার টাকা জরিমানা
➤ কুমিল্লায় জাতীয় সমবায় দিবসে বিশেষ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সমবায় পুরস্কৃত স্বনির্ভর শ্রমজীবি সমবায় সমিতি
➤ বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার
➤ পেশাগত দক্ষতা উন্নয়নে কুবি প্রেস ক্লাবের ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
➤ ভিউ নয়, সাংবাদিকতার মূল লক্ষ্য হওয়া উচিত নৈতিকতা: তথ্য কমিশনার মাহফুজুর রহমান
➤ নাঙ্গলকোটের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ
➤ লালমাইয়ে বর্ণিল আয়োজনে ‘নতুন কুড়ি স্পোর্টস সিজন ২’ এর শুভ উদ্বোধন
➤ ‘মাদক ব্যবসায়ী থাকবে, নয়তো আমি থাকব’—বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় এমপি জসিমের কঠোর হুঁশিয়ারি
➤ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
➤ ব্রাহ্মণপাড়া ও বুড়িচং সীমান্তে ২০ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
➤ বড় আলমপুরে ২২ পরিবারের পাশে অধ্যাপক মামুন, দিলেন আর্থিক সহায়তা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir