প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Nov 2026, 10:05 AM
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ পদে যোগ দিলেন প্রকৌশলী মোঃ রকিব উল্লাহ
আবুল কালাম আজাদ
কুমিল্লা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রকৌশলী মোঃ রকিব উল্লাহ।
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক জারিকৃত এক প্রজ্ঞাপনের আদেশ অনুযায়ী তিনি এ পদে যোগদান করেন।
সোমবার (৯নভেম্বর) ইনস্টিটিউটে উপস্থিত হয়ে তিনি তাঁর নতুন কর্মস্থলের দায়িত্বভার গ্রহণ করেন।
যোগদান অনুষ্ঠানে কুমিল্লা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী, বিভিন্ন বিভাগের চিফ ইন্সট্রাক্টর, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা নতুন অধ্যক্ষকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান।
দায়িত্ব গ্রহণের পর এক সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যক্ষ প্রকৌশলী মোঃ রকিব উল্লাহ বলেন, "কুমিল্লা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে আমি এর আগেও অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করছিলাম।আমি ইনস্টিটিউটটিকে কারিগরি শিক্ষার এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়াই আমার প্রধান লক্ষ্য। শিক্ষার্থীদের বাস্তবমুখী কারিগরি শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি মানসম্মত শিক্ষা পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখতে আমি বদ্ধ পরিকর।" তিনি ইনস্টিটিউটের সার্বিক উন্নয়নে সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, প্রকৌশলী মোঃ রকিব উল্লাহ দীর্ঘ দিন ধরে কারিগরি শিক্ষা খাতে দক্ষতা ও বিশ্বস্ততার সাথে দায়িত্ব পালন করে আসছেন। এই ইনস্টিটিউটে তাঁর পুনরায় যোগদানে প্রতিষ্ঠানের শিক্ষাকার্যক্রম আরও বেগবান ও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হোমনায় মাঠেই শিক্ষার্থীর মৃত্যু!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতায় খেলা চলাকালে অসুস্থ হয়ে...
কুমিল্লায় তিন দিনের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ...
আয়েশা আক্তারকুমিল্লায় তিন দিনের বিশেষ সাঁড়াশি অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগ...
রাসায়নিক দিয়ে কলা পাকানো, অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য ত...
আয়েশা আক্তারকুমিল্লায় ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে কলা পাকানো এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈর...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় চোরাচ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১০ লাখ ৬৮...
সড়ক দুর্ঘটনায় আহত সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু
কুবি প্রতিনিধিতিন বছর আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জাগরঝুলিতে তিশা বাসের ধাক্কায় গুরুতর আহত হওয়া কুমি...
ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজিতে জাতীয় বিল্পব ও সং...
কাজী খোরশেদ আলম বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকন...