...
শিরোনাম
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২৯৩ ⁜ নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু ⁜ বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার। ⁜ ভিক্টোরিয়া কলেজে প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ⁜ বিশ্ব জলাতঙ্ক দিবসে কুমিল্লায় র‍্যালি ও আলোচনা সভা ⁜ পুরনো সেতু ভেঙে ফেলার দুই বছরেও সেতু নির্মাণ কাজ শুরু হয়নি ⁜ প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী সফর উপলক্ষে বুড়িচং নিমসারে বিএনপি'র ব্যাপক প্রস্তুতি ⁜ বুড়িচং নিয়ম-নীতির তোয়াক্কা না করে গড়ে উঠছে অনুমোদনহীন ভবন ⁜ কুমিল্লা সদর দক্ষিণে রাতের আঁধারে কৃষিজমির মাটি কাটা, জব্দ এক্সকাভেটর-ড্রামট্রাক ⁜ চাঁদপুরে কিশোর গ্যাং বিরোধী অভিযান আটক ৩৭০ জন ⁜ কুমিল্লায় মহানগর ও দক্ষিণ জেলা শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ ⁜ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অভিযোগে ১০ জন গ্রেপ্তার ⁜ বাইউস্টে নবনিযুক্ত শিক্ষক ও কর্মকর্তাদের জন্য ইনডাকশন সেশন অনুষ্ঠিত ⁜ বিজ্ঞানের উচ্চশিক্ষা ও ক্যারিয়ার নিয়ে বরকোটা স্কুল অ্যান্ড কলেজে দিকনির্দেশনামূলক আলোচনা ⁜ কুমিল্লা মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ ডা. এম এম হাছান ⁜ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত ⁜ বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা বাঁধা মরদেহ ⁜ ''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে'' ⁜ অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে অব্যাহতি ⁜ কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যাল এইডের ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 May 2025, 1:16 AM

...
খানা খন্দে বেহাল দশায় কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া সংযোগ সড়ক News Image

কাজী খোরশেদ আলম

সামান্য বৃষ্টিতে চালাচলের অযোগ্য হয়ে যায় কুমিল্লা জেলা সদর (চাঁনপুর) ব্রিজ হয়ে বাগড়া ও কসবা সংযোগ সড়কটি। এতে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া দুই জেলার হাজার হাজার মানুষ নিত্যদিনের কাজ কর্মে চরম ভোগান্তির শিকার হচ্ছে। কুমিল্লা জেলার  চাঁনপুর ব্রিজ থেকে ব্রাহ্মণবাড়ীয়া জেলার সাথে সংযোগ সড়কের কসবা পর্যন্ত পিচ উঠে কয়েক হাজার ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। গত কয়েক দিনের টানা বর্ষণের ফলে বিভিন্ন স্থানে বৃষ্টি পানি জমে থাকায় খানা খন্দের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং জনদূর্ভোগের সৃষ্টি হচ্ছে।

বিভিন্ন কাজে কুমিল্লা জেলার পূর্বাঞ্চলের মানুষ এই সড়কটি ব্যবহার করে ব্রাহ্মণবাড়িয়ায় আসা যাওয়া করে এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার পূর্বাঞ্চলের মানুষ কুমিল্লা জেলায় আসা যাওয়া করে থাকে। সড়কটির বিভিন্ন স্থানে ছোট বড় গর্ত আর খানা খন্দের কারণে অনেক ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। ফলে এ সড়কটি দিয়ে চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায় কুমিল্লা চাঁনপুর থেকে নন্দির বাজার, মাঝিগাছা, বাসমঙ্গল, তৈলকুপি, ফকির বাজার, কালিকাপুর বাজার ছয়গ্রাম, শংকুচাইল, পাচোড়া, হরিমঙ্গল, সেনেরবাজার, শশীদল পর্যন্ত ভাগড়া ও নয়নপুর এলাকায় খানাখন্দে এবং বড় বড় গর্তে ভরে গেছে। বিশেষ করে মাটি বহনকারী ট্রাক ও  ভারী যানবাহন চলাচলের কারনে এসব গর্ত সৃষ্টি হয়েছে। বড় বড় গর্ত ও বালির স্তরের মধ্যেই চলছে যাতায়াত ও যানবাহন। স্থানীয়দের অভিযোগ, জেলা শহর থেকে শুরু করে আদর্শ সদর, বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার পূর্ব অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক এটি। সড়কের দুই প্রান্তে জনবহুল কয়েকটি বাজার ও ৮/১০টি বিভিন্ন স্তরের শিক্ষা প্রতিষ্ঠান থাকায় সড়কটির গুরুত্ব অপরিসীম। ৩ টি উপজেলার প্রায় ২০ থেকে ২৫ টি গ্রামের মানুষ জেলা সদরে আসার অন্যতম সড়ক এটি। ফলে চাকুরীজীবি থেকে শুরু করে স্কুল, মাদ্রাসা ও কলেজগামী সবাই এ রাস্তা দিয়ে যাতায়াত করে। প্রতিদিন এ সড়কে কয়েকশত যানবাহন চলাচল করে। রাস্তার বেহাল দশার কারণে প্রায়ই ঘটে দুর্ঘটনা। এলাকাবাসী সড়কটি অতি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরের নিকট দাবী জানায়।

সিএনজি চালক এনামুল হক বলেন, অনেক জায়গায় স্থানীয় মানুষের উদ্যোগে ইটের শুরকি, বালু দিয়ে ভরাট করা হয়েছে, তা না হলে এ রাস্তা দিয়ে চলাচল করা আরো কষ্ট হত। তিনি জানান, ভোগান্তি নিয়েই এ রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে অত্র এলাকার মানুষদের।

কালিকাপুর আবদুল মতিন খসরু সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ মফিজুল ইসলাম বলেন, প্রতিদিন এ রাস্তা দিয়ে কয়েকশত শিক্ষার্থী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে। রাস্তাটি নষ্ট থাকায় তাদের চলতে খুবই সমস্যা হয়। প্রায় সময়ই গাড়ি গর্তে আটকে গিয়ে রাস্তা বন্ধ হয়ে যায়, দুর্ঘটনা ঘটে। অসুস্থ কোন ব্যক্তিকে দ্রুত জেলা সদর হাসপাতাল, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল বা শহরেরর কোন হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বিকল্প কোন রাস্তা নেই। ভোগান্তি নিয়েই আমাদের এ রাস্তায় যাতায়াত করতে হয়। অপরদিকে কুমিল্লা- ব্রাহ্মণবাড়িয়া সড়কে যানজট সমস্যা এড়াতে এবং শর্টকাট আসা যাওয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়া, সিলেট অঞ্চলে যেতে অনেকেই এ সড়কটি ব্যবহার করেন। সড়কটি দ্রুত সংস্কার করা জরুরি মনে করছি।

দুতিয়ার দিঘীর পাড় গ্রামের বাসিন্দা, ব্যাংক কর্মকর্তা এ কে এম সাফিউল আলম রানা বলেন, প্রতিদিন আমাদের এ রাস্তা দিয়ে চলাচল করতে হয়। বালি ও মাটির স্তুপ ও বৃষ্টিতে রাস্তাটি একদম চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তার পিচ এবং ইটের সুরকি উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কিছু দিন পূর্বে একটি অটোরিকশা  উল্টে পড়ে যায়। এতে একজন মহিলা যাত্রী গুরুতর আহত হয়। তারপরও শত ভোগান্তি নিয়েই এ রাস্তা দিয়ে আমাদের যাতায়াত করতে হয়। আমি সংশ্লিষ্ট দায়িত্বশীলদের কাছে অনুরোধ করব দ্রুত যেন রাস্তাটি মেরামত করার উদ্যোগ  গ্রহন করা হয়।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২৯৩
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২...

মাহফুজ নান্টু কুমিল্লা। কুমিল্লায় কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে ফের সাঁড়াশি অভিযান চালিয়েছে জ...

নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু
নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু

আয়েশা আক্তারকুমিল্লা নগরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও জবাবদিহিমূলক করতে কুমিল্লা সিটি কর্পোরেশন...

বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার।
বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুল...

বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই...

ভিক্টোরিয়া কলেজে প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
ভিক্টোরিয়া কলেজে প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

সজিব মাহমুদঅনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজন প্রবেশপত্র। তবে সেই প্রবেশপত্র নিত...

বিশ্ব জলাতঙ্ক দিবসে কুমিল্লায় র‍্যালি ও আলোচনা সভা
বিশ্ব জলাতঙ্ক দিবসে কুমিল্লায় র‍্যালি ও আলোচনা সভা

কুমিল্লা প্রতিনিধি:‘Stronger Together’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৬ উপলক্ষে কুমিল...

পুরনো সেতু ভেঙে ফেলার দুই বছরেও সেতু নির্মাণ কাজ শুরু হয়নি
পুরনো সেতু ভেঙে ফেলার দুই বছরেও সেতু নির্মাণ কাজ শুরু হয়নি

সাইফুল ইসলাম, নাঙ্গলকোটকুমিল্লার নাঙ্গলকোটের সাতবাড়িয়ায় উপজেলা এল জি ই ডি ও ঠিকাদারদের অবহেলায় ডাকাত...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২৯৩
➤ নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু
➤ বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার।
➤ ভিক্টোরিয়া কলেজে প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
➤ বিশ্ব জলাতঙ্ক দিবসে কুমিল্লায় র‍্যালি ও আলোচনা সভা
➤ পুরনো সেতু ভেঙে ফেলার দুই বছরেও সেতু নির্মাণ কাজ শুরু হয়নি
➤ প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী সফর উপলক্ষে বুড়িচং নিমসারে বিএনপি'র ব্যাপক প্রস্তুতি
➤ বুড়িচং নিয়ম-নীতির তোয়াক্কা না করে গড়ে উঠছে অনুমোদনহীন ভবন
➤ কুমিল্লা সদর দক্ষিণে রাতের আঁধারে কৃষিজমির মাটি কাটা, জব্দ এক্সকাভেটর-ড্রামট্রাক
➤ চাঁদপুরে কিশোর গ্যাং বিরোধী অভিযান আটক ৩৭০ জন
➤ কুমিল্লায় মহানগর ও দক্ষিণ জেলা শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ
➤ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অভিযোগে ১০ জন গ্রেপ্তার
➤ বাইউস্টে নবনিযুক্ত শিক্ষক ও কর্মকর্তাদের জন্য ইনডাকশন সেশন অনুষ্ঠিত
➤ বিজ্ঞানের উচ্চশিক্ষা ও ক্যারিয়ার নিয়ে বরকোটা স্কুল অ্যান্ড কলেজে দিকনির্দেশনামূলক আলোচনা
➤ কুমিল্লা মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ ডা. এম এম হাছান
➤ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
➤ বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা বাঁধা মরদেহ
➤ ''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''
➤ অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে অব্যাহতি
➤ কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যাল এইডের
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir