...
শিরোনাম
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২৯৩ ⁜ নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু ⁜ বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার। ⁜ ভিক্টোরিয়া কলেজে প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ⁜ বিশ্ব জলাতঙ্ক দিবসে কুমিল্লায় র‍্যালি ও আলোচনা সভা ⁜ পুরনো সেতু ভেঙে ফেলার দুই বছরেও সেতু নির্মাণ কাজ শুরু হয়নি ⁜ প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী সফর উপলক্ষে বুড়িচং নিমসারে বিএনপি'র ব্যাপক প্রস্তুতি ⁜ বুড়িচং নিয়ম-নীতির তোয়াক্কা না করে গড়ে উঠছে অনুমোদনহীন ভবন ⁜ কুমিল্লা সদর দক্ষিণে রাতের আঁধারে কৃষিজমির মাটি কাটা, জব্দ এক্সকাভেটর-ড্রামট্রাক ⁜ চাঁদপুরে কিশোর গ্যাং বিরোধী অভিযান আটক ৩৭০ জন ⁜ কুমিল্লায় মহানগর ও দক্ষিণ জেলা শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ ⁜ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অভিযোগে ১০ জন গ্রেপ্তার ⁜ বাইউস্টে নবনিযুক্ত শিক্ষক ও কর্মকর্তাদের জন্য ইনডাকশন সেশন অনুষ্ঠিত ⁜ বিজ্ঞানের উচ্চশিক্ষা ও ক্যারিয়ার নিয়ে বরকোটা স্কুল অ্যান্ড কলেজে দিকনির্দেশনামূলক আলোচনা ⁜ কুমিল্লা মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ ডা. এম এম হাছান ⁜ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত ⁜ বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা বাঁধা মরদেহ ⁜ ''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে'' ⁜ অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে অব্যাহতি ⁜ কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যাল এইডের ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 May 2025, 1:13 AM

...
ঈদের পরপরই লালমাই উপজেলা কমপ্লেক্সের নতুন ভবনে পরিষদের কার্যক্রম শুরু হবে- জেলা প্রশাসক News Image

মাসুদ রানা, কুমিল্লা

বৃহস্পতিবার (২৯ মে) লালমাই উপজেলার নতুন ভবনে উপজেলা পরিষদ কমপ্লেক্স হল রুম উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়ছার। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগনের সাথে মতবিনিময়। স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন। মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের হাতে ঈদ উপহার ও উপজেলা স্বাস্থ্য বিভাগের সেবা এগিয়ে নিতে কর্মীদের ৩টি বাইসাইকেল উপহার দেন তিনি। পরে, ঈদুল আযহা উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় কতৃক উপকারভোগীদের মাঝে ঈদ সামগ্রী বিতরন। উপজেলা পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে বৃক্ষ রোপন এবং বাগমারা উচ্চ বিদ্যালয়ে সিসি ক্যামেরা স্থাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রি খীসা, সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তার, লালমাই থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোঃ শাহ আলম। 

মতবিনিময় সভায় লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিমাদ্রী খীসা বলেন, উপজেলা পরিষদের নিজস্ব সরকারি কোনো অফিস নেই। উপজেলা কমপ্লেক্সের নতুন ভবন থাকলেও কার্যক্রম চালু না থাকায় উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ছাড়া বাকি সকল দপ্তরের অফিসগুলো ভাড়া নিয়ে চলছে। আমরা যেন অতি দ্রুত উপজেলা পরিষদের সকল কার্যক্রম উপজেলা কমপ্লেক্সের নতুন ভবনে করতে পারি আপনি আমাদের সেই ব্যবস্থা করে দিবেন স্যার। তাছাড়া, আমাদের সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে এই উপজেলায় কোনো ফায়ার সার্ভিস স্টেশন নেই, খাদ্য গুদাম নেই। আগুন লাগলে আমরা লাকসাম কিংবা সদর দক্ষিণ উপজেলার ফায়ার সার্ভিসের উপর নির্ভর করতে হয়। এছাড়াও চিকিৎসাখাতে বাগমারা ২০ শয্যা হাসপাতাল থাকলেও পুরো সেবা কার্যক্রম এখনো চালু হয়নি। তাই এখানে একটি পূর্ণাঙ্গ হাসপাতাল প্রয়োজন। সব উপজেলায় সরকারি ডাক বাংলো থাকলেও আমাদের উপজেলায় ডাক বাংলো নেই।      

ফলে, সেনাবাহিনীকে আইটি পার্কে অস্থায়ীভাবে থাকতে দিতে হয়েছে।

লালমাই উপজেলাবাসীকে কৃতজ্ঞতা জানিয়ে ইউএনও আরো বলেন, গত তিন মাসে এই উপজেলায় কাজ করতে গিয়ে উপজেলাবাসীর যথেষ্ট সহযোগিতা পেয়েছি। এখন লালমাইবাসীর একটাই প্রত্যাশা দ্রুত যেন উপজেলা কমপ্লেক্সের স্থায়ী ভবনে পরিষদের কার্যক্রম শুরু হয়।

কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) মো. আমিরুল কায়সার বলেছেন, আপনাদের লালমাই উপজেলা কমপ্লেক্স নতুন ভবনটি প্রায় প্রস্তুত রয়েছে। আমরা সকলে মিলে আজকে সিদ্ধান্ত দিতেই পারি ঈদের আগে সম্ভব না হলেও ঈদের পরপরই লালমাই উপজেলা কমপ্লেক্স নতুন ভবনে উপজেলা পরিষদের কার্যক্রম শুরু করে দিবো। আপনারা জানেন ৫ আগস্ট পরবর্তী আমরা একটা চ্যালেঞ্জিং সময় পার করছি। বিপ্লবের মাধ্যমে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। যার জন্য রক্ত দিতে হয়েছে, ত্যাগ শিকার করতে হয়েছে। যেহেতু ত্যাগ ও বিপ্লবের মাধ্যমে নতুন দেশ পেয়েছি সেহেতু এটাকে শিক্ষা হিসেবে গ্রহণ করে আগামী দিনগুলোতে সঠিক পথ চলতে হবে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। 

সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা একদিকে সেবা প্রদানকারী অন্যদিকে সেবাগ্রহীতা অথবা আমাদের পরিবার সেবা গ্রহণ করে থাকে। আমরা যখন কাউকে সেবা দিবো তাকে নিজের পরিবারের সদস্য মনে করে সেবা দিবো। আপনি অন্যের কাছ থেকে যেই মানের সেবা প্রত্যাশা করেন আপনিও সেই মানের সেবা প্রদান করবেন। আপনারা টিম ওয়ার্কে কাজ করে লালমাইবাসীকে আরো বেশি সেবা দিবেন।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২৯৩
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২...

মাহফুজ নান্টু কুমিল্লা। কুমিল্লায় কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে ফের সাঁড়াশি অভিযান চালিয়েছে জ...

নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু
নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু

আয়েশা আক্তারকুমিল্লা নগরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও জবাবদিহিমূলক করতে কুমিল্লা সিটি কর্পোরেশন...

বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার।
বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুল...

বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই...

ভিক্টোরিয়া কলেজে প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
ভিক্টোরিয়া কলেজে প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

সজিব মাহমুদঅনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজন প্রবেশপত্র। তবে সেই প্রবেশপত্র নিত...

বিশ্ব জলাতঙ্ক দিবসে কুমিল্লায় র‍্যালি ও আলোচনা সভা
বিশ্ব জলাতঙ্ক দিবসে কুমিল্লায় র‍্যালি ও আলোচনা সভা

কুমিল্লা প্রতিনিধি:‘Stronger Together’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৬ উপলক্ষে কুমিল...

পুরনো সেতু ভেঙে ফেলার দুই বছরেও সেতু নির্মাণ কাজ শুরু হয়নি
পুরনো সেতু ভেঙে ফেলার দুই বছরেও সেতু নির্মাণ কাজ শুরু হয়নি

সাইফুল ইসলাম, নাঙ্গলকোটকুমিল্লার নাঙ্গলকোটের সাতবাড়িয়ায় উপজেলা এল জি ই ডি ও ঠিকাদারদের অবহেলায় ডাকাত...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২৯৩
➤ নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু
➤ বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার।
➤ ভিক্টোরিয়া কলেজে প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
➤ বিশ্ব জলাতঙ্ক দিবসে কুমিল্লায় র‍্যালি ও আলোচনা সভা
➤ পুরনো সেতু ভেঙে ফেলার দুই বছরেও সেতু নির্মাণ কাজ শুরু হয়নি
➤ প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী সফর উপলক্ষে বুড়িচং নিমসারে বিএনপি'র ব্যাপক প্রস্তুতি
➤ বুড়িচং নিয়ম-নীতির তোয়াক্কা না করে গড়ে উঠছে অনুমোদনহীন ভবন
➤ কুমিল্লা সদর দক্ষিণে রাতের আঁধারে কৃষিজমির মাটি কাটা, জব্দ এক্সকাভেটর-ড্রামট্রাক
➤ চাঁদপুরে কিশোর গ্যাং বিরোধী অভিযান আটক ৩৭০ জন
➤ কুমিল্লায় মহানগর ও দক্ষিণ জেলা শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ
➤ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অভিযোগে ১০ জন গ্রেপ্তার
➤ বাইউস্টে নবনিযুক্ত শিক্ষক ও কর্মকর্তাদের জন্য ইনডাকশন সেশন অনুষ্ঠিত
➤ বিজ্ঞানের উচ্চশিক্ষা ও ক্যারিয়ার নিয়ে বরকোটা স্কুল অ্যান্ড কলেজে দিকনির্দেশনামূলক আলোচনা
➤ কুমিল্লা মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ ডা. এম এম হাছান
➤ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
➤ বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা বাঁধা মরদেহ
➤ ''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''
➤ অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে অব্যাহতি
➤ কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যাল এইডের
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir