প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Sep 2026, 8:40 AM
ব্রাহ্মণপাড়ায় ছেলে হত্যার বিচার চান পিতা
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ছেলে আলামিন (৩৫) হত্যার বিচার চেয়ে প্রশাসনের কাছে আকুতি জানিয়েছেন তাঁর বাবা ও সাবেক ইউপি সদস্য অহিদ মিয়া। তিনি দ্রুত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই (বুধবার) ভোরে উপজেলার চান্দলা ইউনিয়নের ছোটধুশিয়া পশ্চিমপাড়া গ্রামের একটি নব্য ভরাট করা বাড়ির উত্তর-পশ্চিম পাশে জমিতে জমে থাকা পানিতে এক যুবকের মরদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে তাঁর পরিচয় শনাক্ত করা হয়। নিহত আলামিনের বাড়ি উপজেলার শিদলাই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে। তাঁর দুই ছেলে ও এক শিশুকন্যা রয়েছে।
আলামিনের মৃত্যুর পর থেকে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। সন্তান হারানোর বেদনায় ভেঙে পড়েছেন তাঁর বাবা সাবেক ইউপি সদস্য অহিদ মিয়া। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
সংবাদমাধ্যমকে অহিদ মিয়া বলেন, ‘যারা আমার বুক খালি করেছে, আমি তাদের সর্বোচ্চ শাস্তি চাই। একজন বাবা হিসেবে সন্তানের এমন অকালমৃত্যু মেনে নেওয়া অত্যন্ত কষ্টের। প্রশাসনের কাছে আমার আকুল আবেদন, দ্রুত হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনা হোক।
এদিকে আলামিনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারাও ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।
ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবদুল গণি বলেন, ‘চাঞ্চল্যকর এই হত্যা মামলাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব ডা.শফিকুর রহমা...
মাহফুজ নান্টুজাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ওবাংলাদেশ জামাযাতে ইসলামীর আমীর ডা.সফিকুর রহমান বলেছেন,...
১১ দলীয় ঐক্যের লংমার্চে কুমিল্লায় জনতার ঢল
নিজস্ব প্রতিবেদক ১১ দলীয় ঐক্যের লংমার্চকে কেন্দ্র করে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্...
কুমিল্লায় ধানকাটা শ্রমিক সেজে বৃদ্ধাকে হত্যা-লুট: মূল পরিকল্...
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লার চান্দিনায় ধানকাটা শ্রমিকের পরিচয়ে বাড়িতে ঢুকে ছমিরন খাতুন (৬০) নামের এক...
এই সরকার ইঞ্জিনিয়ারিং করে জনগণের সাথে প্রতারণার মাধ্যমে ক্ষম...
এমরান হোসেন বাপ্পিবাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানএমপি...
মৎস্যচাষীদের প্রণোদনা প্রদান ও উন্মুক্ত জলাশয়গুলোকে মাছ চাষে...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ২০২৬-২০২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় সরকারি খাস...
কান্দিরপাড় মোবাইল ব্যবসায়ীদের দুই পক্ষে মারামারি: পাল্টা সংব...
কুমিল্লার প্রাণকেন্দ্র কান্দিরপাড় আমানিয়া হোটেলের দ্বিতীয় তলায় কাস্টমার ডাকাডাকিকে কেন্দ্র করে দুই ম...