প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Aug 2025, 11:42 AM
মহাসড়কে চান্দিনায় বিএনপি’র রিক্সা মিছিল
চান্দিনা প্রতিনিধি
কুমিল্লায় চান্দিনায় ‘আগামী ৫ আগস্ট চান্দিনা উপজেলা বিএনপি’র বিজয় মিছিল ও সমাবেশ’ সফল করতে রেখে রিক্সা মিছিল করেছে মাধাইয়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শনিবার (২ আগস্ট) বিকালে মাধাইয়া বাজার থেকে শতাধিক রিক্সা নিয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক হয়ে কুটম্বপুর, মুরাদপুর হয়ে মাধাইয়া- নবাবপুর সড়ক ঘুরে নাওতলা দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আরশাদ, উপজেলা যুবদল আহবায়ক মাওলানা আবুল খায়ের, কুমিল্লা উত্তর জেলা যুবদল দপ্তর সম্পাদক কে.এম. জামাল, চান্দিনা উপজেলা মহিলা দল সভানেত্রী জেসমিন আক্তার, মাধাইয়া ইউনিয়ন মহিলা দল সভাপতি রওশন আরা।
এসময় উপস্থিত ছিলেন- মাধাইয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি নিজামী মোর্শেদ, মাধাইয়া ইউনিয়ন শ্রমিকদল সভাপতি মোতালেব হোসেন, মাধাইয়া ইউনিয়ন যুবদল সহ-সভাপতি খলিলুর রহমান, সহ-সাধারণ সম্পাদক গাজী আক্তার, প্রচার সম্পাদক আজহারুল ইসলাম উজ্জ্বল, উপজেলা মহিলা দল যুগ্ম-সাধারণ সম্পাদক শাহিদা হক শিল্পী, মাধাইয়া ইউনিয়ন মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. মাসুম, যুবদল নেতা আবদুস সাত্তার, স্বেচ্ছাসেবকদল নেতা বাদল, ছাত্রদল নেতা রেজাউল করিম, নজরুল প্রমুখ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভাদ্রের ভ্যাপসা গরমে অতিষ্ঠ কুমিল্লার জনজীবন, দিনে-রাতে ঘনঘন...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ২৯ আগস্টঃআর্দ্রতা বেশি থাকায় ভাদ্রের প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে কুমিল...
হোমনায় ৬ বছরের শিশু মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন,...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় ছয় বছরের শিশু আয়েশা আক্তারের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন...
বুড়িচংয়ের দক্ষিণগ্রাম পদ্ম বিল সংরক্ষণ প্রয়োজন
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণগ্রামের ঐতিহ্যবাহী পদ্ম বিল প্রকৃতির...
বিএনপি ব্যর্থতার দিকে এগোচ্ছে, ঘরে ঘরে এনসিপির কর্মী তৈরি কর...
মাহফুজ নান্টু কুমিল্লা।। বিএনপি প্রতিনিয়ত ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয়...
লাকসামে গভীর রাতে প্রবাসীর স্ত্রীকে কুপিয়েছে দূর্বৃত্ত
আরিফুর রহমান স্বপন লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ইছাপুরা বাজারের পাশে প্রবাসী জামাল হোসেনে...
৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে কুমিল্লায় মহা...
প্রেস বিজ্ঞপ্তিআগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল ও কুমিল্লা পদুয়ার বাজার পথসভা বাস্তবা...