প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 4 Sep 2026, 10:52 PM
বরখাস্ত হলেন যুব ফুটবল দলের ব্রিটিশ কোচ জোন্স
এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্ব চলার মধ্যেই বাংলাদেশ জাতীয় যুব ফুটবল দলের প্রধান কোচ জেরার্ড জোন্সকে বরখাস্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)| গতকাল শুক্রবার বাফুফে থেকে এই ব্রিটিশ কোচকে বরখাস্ত করার খবর নিশ্চিত করা হয়েছে| জোন্সের সঙ্গে বাফুফের যে চুক্তি ছিল তাও বাতিল করা হয়েছে| উজবেকিস্তানে চলমান বাছাইপর্বে প্রথম দুই ম্যাচের বাজে পারফরম্যান্স জোন্সের বিদায়ের অন্যতম প্রধান কারণ নয়| প্রথম ম্যাচে ¯^াগতিক উজবেকিস্তানের কাছে ২-০ গোলে হারে বাংলাদেশ| পরের ম্যাচে সিরিয়ার বিপক্ষে ৩-০ গোলে পরাজিত হয় লাল-সবুজের প্রতিনিধিরা| দুই ম্যাচে গোলের দেখা পায়নি বাংলাদেশ| ফলে পয়েন্টশূন্য অবস্থায় কঠিন হয়ে পড়েছে পরের পর্বে ওঠার পথ| জোন্সের দায়িত্বকাল নিয়ে অ¯^স্তি অবশ্য আগেই ˆতরি হয়েছিল| দায়িত্ব পাওয়ার পর বেতন নিয়ে অভিযোগ ওঠে তার বিরুদ্ধে| পরে ঢাকার টিম হোটেলে সরকারি কোচ আতিকুর রহমান মিশুর সঙ্গে হাতাহাতির ঘটনায়ও আলোচনায় আসেন এই ব্রিটিশ কোচ| কোচের বিরুদ্ধে হোটেলে পুলিশ ডাকার অভিযোগও আছে| এত কিছুর পরও তাকেই বাছাইপর্বে দলের প্রধান কোচ হিসেবে পাঠিয়েছিল বাফুফে| এবার সেই অধ্যায়ের ইতি টানলো ফেডারেশন| বাফুফে ভারতের বিপক্ষে শেষ ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্ব দিয়েছে আতিকুর রহমান মিশু| সরকারি কোচ হওয়ার পর প্রথম দুই ম্যাচে তাঁকে ডাগআউটে থাকতে দেননি জোন্স| গতকাল শুক্রবার দুপুরে উজবেকিস্তান থেকে মিশু বলেন, ‘ঢাকা থেকে সাধারণ সম্পাদক ফোন করে আমাকে শেষ ম্যাচে কোচের দায়িত্ব পালন করতে বলেছেন| আমাদের ভারতের বিপক্ষে ম্যাচটি বাকি| আগামীকাল রোববার এ ম্যাচ জিতলে গ্রুপে তৃতীয় হতে পারব| আমি সবার কাছে দোয়া চাই|’
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
লালমাইয়ে বিএনপির দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ, আহত ৫
মাসুদ রানা, কুমিল্লা। কুমিল্লার লালমাই উপজেলার ভূশ্চি বাজার এলাকায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্...
কুমিল্লায় শচীন মেলা-২০২৬ উদযাপন
আয়েশা আক্তারউপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী, সুরকার ও সুরস্রষ্টা শচীন দেব বর্মণের স্মৃতি সংরক্ষণ এব...
কুমিল্লায় মাদক, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী অভিযানে আটক ৩৫১
আয়েশা আক্তারকুমিল্লায় মাদক কারবারি, কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে জেলা পুলিশ। অ...
সড়ক দুর্ঘটনায় নাঙ্গলকোটের এনজিও কর্মকর্তার মৃত্যু
সাইফুল ইসলাম কুমিল্লা - নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ভাটিয়া ভিটা এলাকায় ঘাতক কাভার্ড ভ্যান&nb...
শংকুচাইল বিওপির সীমান্ত এলাকা যেন মাদকসেবী ও চোরাকারবারীদের...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী এলাকায় ৬০ বিজ...
চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান নকল চিপস আচার ও জুস উদ্...
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিদেশের বিভিন্ন খ্যাতনামা কোম্পানীর চিপস, আচার ও জুস নকল করে বাজারজাত করে...