...
শিরোনাম
লালমাইয়ে বিএনপির দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ, আহত ৫ ⁜ কুমিল্লায় শচীন মেলা-২০২৬ উদযাপন ⁜ কুমিল্লায় মাদক, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী অভিযানে আটক ৩৫১ ⁜ সড়ক দুর্ঘটনায় নাঙ্গলকোটের এনজিও কর্মকর্তার মৃত্যু ⁜ শংকুচাইল বিওপির সীমান্ত এলাকা যেন মাদকসেবী ও চোরাকারবারীদের অভয়াশ্রম ⁜ চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান নকল চিপস আচার ও জুস উদ্ধার; জরিমানা ⁜ আলোচনা, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে কুমিল্লায় উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী ⁜ তিতাসে চার বছরেও শেষ হয়নি সেতুর ২০ শতাংশ কাজ: স্থায়ী হয়েছে জনদুর্ভোগ ⁜ ব্রাহ্মণপাড়ায় ১৫ কেজি গাঁজা ও ১৪০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৪ ⁜ গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠায় যুবদলের ভূমিকা ছিলো প্রশংসনীয়-মোঃ আবুল কালাম এমপি ⁜ ব্রাহ্মণপাড়ায় তিন মৌসুমেই চাষ হচ্ছে ব্রি ধান-৭৫, ভালো ফলনে খুশি কৃষক ⁜ বাঙ্গরায় ‘ডাবল টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ⁜ জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে বিশিষ্ট ব্যবসায়ী কে. এম. মোজিবুল হকের সৌজন্য সাক্ষাৎ। ⁜ সনাতনী পরিবারের মাঝে অধ্যাপক এমদাদুল হক মামুনের উপহার সামগ্রী বিতরণ ⁜ লালমাইয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ⁜ কুবিতে এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের নবীনবরণ অনুষ্ঠিত ⁜ কুবির ইংরেজি বিভাগের ১৭তম উইকেন্ড প্রোগ্রামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ⁜ স্কাউটিং মানবতার কল্যানে নিজেকে নিয়োজিত করার শিক্ষা ⁜ লিবিয়ার বন্দিদশা থেকে মুক্ত হয়ে দেশে ফিরে সংসদ সদস্যকে কৃতজ্ঞতা জানালেন ৫ যুবক ⁜ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে চার তেলবাহী জাহাজে আগুন ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 4 Sep 2026, 10:51 PM

...
বয়স জালিয়াতির অভিযোগে নিষিদ্ধ হলেন ৬৪ ভারতীয় ক্রিকেটার News Image

বয়সসংক্রান্ত তথ্যের অসঙ্গতি ধরা পড়ায় ভারতের অনূর্ধ্ব-১৯ দলের লেগস্পিনার রোহিত যাদবকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে| চলতি বছরের জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছিলেন তিনি| এছাড়া ২০২২ সালে ভারত অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বিশ^কাপজয়ী রবি কুমারকেও নিষিদ্ধ করা হয়েছে একই অভিযোগে| ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) নিজেদের খেলোয়াড়দের নথিপত্র যাচাইয়ের জন্য মৌসুম-পূর্ব একটি কার্যক্রম পরিচালনা করার সময় রোহিতের বয়সসংক্রান্ত অসঙ্গতি শনাক্ত করে| এরপর চলতি মাসের শেষ দিকে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচটি ওয়ানডে ও দুটি বহুদিনের ম্যাচ খেলার জন্য ঘোষিত ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল থেকে তাকে বাদ দেওয়া হয়েছে| বয়সভিত্তিক ক্রিকেটে বেঙ্গলের হয়ে খেলা রোহিতের বয়সের সঙ্গে তার নথিপত্রে ২৭ মাসের অসঙ্গতি পাওয়া গেছে বলে জানিয়েছে সিএবি| নিষেধাজ্ঞাটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে| এ বিষয়ে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) অধিভুক্ত সব রাজ্য ক্রিকেট সংস্থাকেও জানানো হয়েছে| রোহিত একা নন| একই ধরনের বয়সের অসঙ্গতির কারণে আরও ৬৪ জন ক্রিকেটারকে নিষিদ্ধ করেছে সিএবি| তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম রবি কুমার, ২০২২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ^কাপজয়ী ভারতীয় দলের বাঁহাতি পেসার| ক্যারিবীয় অঞ্চলে অনুষ্ঠিত ২০২২ অনূর্ধ্ব-১৯ বিশ^কাপের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন রবি কুমার| একই বছর বেঙ্গলের সিনিয়র দলের হয়ে তার অভিষেক হয়| তবে ২০২৩ সালের পর আর প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা যায়নি তাকে| রবি কুমারের ক্ষেত্রেও বয়সের বড় ধরনের অসঙ্গতি পাওয়া গেছে| তার বয়সের অসঙ্গতি ৪০ মাসের বেশি| ফলে অভিষেকের সময় থেকে ২০২৫-২৬ মৌসুম পর্যন্ত তার বয়সভিত্তিক ক্রিকেটের সব রেকর্ড অবৈধ হিসেবে বিবেচিত হবে| ভারতীয় ক্রিকেটে বয়স জালিয়াতির ঘটনা নতুন নয়| এ ধরনের অনিয়ম ঠেকাতে অতীতেও বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বিসিসিআই| ২০২০ সালে বোর্ড একটি অ্যামনেস্টি স্কিম চালুর প্রস্তাব দিয়েছিল| এর আওতায় নিবন্ধিত খেলোয়াড়রা ¯ে^চ্ছায় বয়সসংক্রান্ত কোনো অসঙ্গতি প্রকাশ করে প্রকৃত জন্মতারিখ জানালে নিষেধাজ্ঞা এড়ানোর সুযোগ পেতেন| তবে পরবর্তীতে কারও বয়সসংক্রান্ত তথ্যের অসঙ্গতি ধরা পড়লে শাস্তির বিধানও রাখা হয়েছিল| অনূর্ধ্ব-১৯ পর্যায়ে বয়স যাচাইয়ের সময় খেলোয়াড়দের জন্মসনদ এবং স্কুল-কলেজের শিক্ষাগত নথিপত্র জমা দিতে হয়| বয়সের প্রকৃত তথ্য নিশ্চিত করতেই এসব নথি যাচাই করা হয়| রোহিত যাদবের নিষেধাজ্ঞার মধ্য দিয়ে আবারও সামনে এলো বয়স জালিয়াতির বিষয়টি| একই সঙ্গে ৬৫ ক্রিকেটারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘটনায় বয়সভিত্তিক ক্রিকেটে নথিপত্র যাচাইয়ের গুরুত্বও নতুন করে আলোচনায় এসেছে|




ক্যাটেগরি: খেলা
ট্যাগ: জাতীয় আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

লালমাইয়ে বিএনপির দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ, আহত ৫
লালমাইয়ে বিএনপির দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ, আহত ৫

​মাসুদ রানা, কুমিল্লা। কুমিল্লার লালমাই উপজেলার ভূশ্চি বাজার এলাকায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্...

কুমিল্লায় শচীন মেলা-২০২৬ উদযাপন
কুমিল্লায় শচীন মেলা-২০২৬ উদযাপন

আয়েশা আক্তারউপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী, সুরকার ও সুরস্রষ্টা শচীন দেব বর্মণের স্মৃতি সংরক্ষণ এব...

কুমিল্লায় মাদক, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী অভিযানে আটক ৩৫১
কুমিল্লায় মাদক, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী অভিযানে আটক ৩৫১

আয়েশা আক্তারকুমিল্লায় মাদক কারবারি, কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে জেলা পুলিশ। অ...

সড়ক দুর্ঘটনায় নাঙ্গলকোটের এনজিও কর্মকর্তার মৃত্যু
সড়ক দুর্ঘটনায় নাঙ্গলকোটের এনজিও কর্মকর্তার মৃত্যু

‎সাইফুল ইসলাম ‎কুমিল্লা - নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ভাটিয়া ভিটা এলাকায় ঘাতক কাভার্ড ভ্যান&nb...

শংকুচাইল বিওপির সীমান্ত এলাকা যেন মাদকসেবী ও চোরাকারবারীদের অভয়াশ্রম
শংকুচাইল বিওপির সীমান্ত এলাকা যেন মাদকসেবী ও চোরাকারবারীদের...

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী এলাকায় ৬০ বিজ...

চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান  নকল চিপস আচার ও জুস উদ্ধার; জরিমানা
চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান নকল চিপস আচার ও জুস উদ্...

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিদেশের বিভিন্ন খ্যাতনামা কোম্পানীর চিপস, আচার ও জুস নকল করে বাজারজাত করে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ লালমাইয়ে বিএনপির দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ, আহত ৫
➤ কুমিল্লায় শচীন মেলা-২০২৬ উদযাপন
➤ কুমিল্লায় মাদক, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী অভিযানে আটক ৩৫১
➤ সড়ক দুর্ঘটনায় নাঙ্গলকোটের এনজিও কর্মকর্তার মৃত্যু
➤ শংকুচাইল বিওপির সীমান্ত এলাকা যেন মাদকসেবী ও চোরাকারবারীদের অভয়াশ্রম
➤ চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান নকল চিপস আচার ও জুস উদ্ধার; জরিমানা
➤ আলোচনা, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে কুমিল্লায় উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী
➤ তিতাসে চার বছরেও শেষ হয়নি সেতুর ২০ শতাংশ কাজ: স্থায়ী হয়েছে জনদুর্ভোগ
➤ ব্রাহ্মণপাড়ায় ১৫ কেজি গাঁজা ও ১৪০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৪
➤ গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠায় যুবদলের ভূমিকা ছিলো প্রশংসনীয়-মোঃ আবুল কালাম এমপি
➤ ব্রাহ্মণপাড়ায় তিন মৌসুমেই চাষ হচ্ছে ব্রি ধান-৭৫, ভালো ফলনে খুশি কৃষক
➤ বাঙ্গরায় ‘ডাবল টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
➤ জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে বিশিষ্ট ব্যবসায়ী কে. এম. মোজিবুল হকের সৌজন্য সাক্ষাৎ।
➤ সনাতনী পরিবারের মাঝে অধ্যাপক এমদাদুল হক মামুনের উপহার সামগ্রী বিতরণ
➤ লালমাইয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
➤ কুবিতে এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের নবীনবরণ অনুষ্ঠিত
➤ কুবির ইংরেজি বিভাগের ১৭তম উইকেন্ড প্রোগ্রামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
➤ স্কাউটিং মানবতার কল্যানে নিজেকে নিয়োজিত করার শিক্ষা
➤ লিবিয়ার বন্দিদশা থেকে মুক্ত হয়ে দেশে ফিরে সংসদ সদস্যকে কৃতজ্ঞতা জানালেন ৫ যুবক
➤ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে চার তেলবাহী জাহাজে আগুন
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir