...
শিরোনাম
লালমাইয়ে বিএনপির দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ, আহত ৫ ⁜ কুমিল্লায় শচীন মেলা-২০২৬ উদযাপন ⁜ কুমিল্লায় মাদক, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী অভিযানে আটক ৩৫১ ⁜ সড়ক দুর্ঘটনায় নাঙ্গলকোটের এনজিও কর্মকর্তার মৃত্যু ⁜ শংকুচাইল বিওপির সীমান্ত এলাকা যেন মাদকসেবী ও চোরাকারবারীদের অভয়াশ্রম ⁜ চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান নকল চিপস আচার ও জুস উদ্ধার; জরিমানা ⁜ আলোচনা, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে কুমিল্লায় উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী ⁜ তিতাসে চার বছরেও শেষ হয়নি সেতুর ২০ শতাংশ কাজ: স্থায়ী হয়েছে জনদুর্ভোগ ⁜ ব্রাহ্মণপাড়ায় ১৫ কেজি গাঁজা ও ১৪০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৪ ⁜ গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠায় যুবদলের ভূমিকা ছিলো প্রশংসনীয়-মোঃ আবুল কালাম এমপি ⁜ ব্রাহ্মণপাড়ায় তিন মৌসুমেই চাষ হচ্ছে ব্রি ধান-৭৫, ভালো ফলনে খুশি কৃষক ⁜ বাঙ্গরায় ‘ডাবল টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ⁜ জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে বিশিষ্ট ব্যবসায়ী কে. এম. মোজিবুল হকের সৌজন্য সাক্ষাৎ। ⁜ সনাতনী পরিবারের মাঝে অধ্যাপক এমদাদুল হক মামুনের উপহার সামগ্রী বিতরণ ⁜ লালমাইয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ⁜ কুবিতে এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের নবীনবরণ অনুষ্ঠিত ⁜ কুবির ইংরেজি বিভাগের ১৭তম উইকেন্ড প্রোগ্রামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ⁜ স্কাউটিং মানবতার কল্যানে নিজেকে নিয়োজিত করার শিক্ষা ⁜ লিবিয়ার বন্দিদশা থেকে মুক্ত হয়ে দেশে ফিরে সংসদ সদস্যকে কৃতজ্ঞতা জানালেন ৫ যুবক ⁜ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে চার তেলবাহী জাহাজে আগুন ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 31 Oct 2026, 9:27 AM

...
আলোচনা, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে কুমিল্লায় উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী News Image
কুমিল্লা প্রতিনিধি
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা, সাংস্কৃতিক পরিবেশনা, গুণীজন সংবর্ধনা এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টায় নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে উদীচী শিল্পীগোষ্ঠী কুমিল্লা জেলা সংসদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সামাজিক ও মানবিক সংগঠন বিবেকের প্রতিষ্ঠাতা সভাপতি এবং কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু। বিশেষ অতিথি ছিলেন ব্যারিস্টার সৈয়দ অপূর্ব ইসলাম।

উদীচী কুমিল্লা জেলা সংসদের সাধারণ সম্পাদক কাকলি দত্তের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে বক্তব্য দেন লেখক ও গবেষক আসানুল কবীর, নাট্যগুরু শাহজাহান চৌধুরী, অভিবাদন সম্পাদক ও সাবেক প্রেসক্লাব সভাপতি আবুল হাসানাত বাবুল, ইতিহাসবিদ ও গবেষক গোলাম ফারুক, পাঞ্জেরী প্রকাশনীর বিভাগীয় বিক্রয় কর্মকর্তা আতাউর রহমান, ফেবার ক্যাস্টলের কো-অর্ডিনেটর তানজিলা হক, সচেতন রাজনৈতিক ফোরামের সমন্বয়ক ডা. শাহ মোহাম্মদ সেলিম এবং রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সভাপতি ও উদীচী কুমিল্লা জেলা সংসদের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক।

এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সাংবাদিক সাইয়িদ মাহমুদ পারভেজ, সাবেক কালচারাল অফিসার বীর মুক্তিযোদ্ধা বশির উল আনোয়ার, ওস্তাদ অভিজিৎ সিনহা মিঠু,  বেস্ট হোল্ডিং অ্যান্ড ডেভেলপার্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইঞ্জিনিয়ার মো. ইমরান সরকার, পেয়ার আহমেদ ভূঁইয়া টুটুল, নিখিল চন্দ্র সাহা, অধ্যাপক রাহুল তরুণ, নৃত্য প্রশিক্ষক জাহিদ হাসান মামুন, কবি আব্দুল কাইয়ুম, সাংবাদিক জসিম উদ্দিন অসীম, সাংবাদিক শ্যামল বড়ুয়া ববি, বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির কর্মকর্তা মো. মাসুদ আলম, কুমিল্লা কালচারাল সোসাইটির শাহেদুল আলম পলাশ, দি মিরর টুডের সহসম্পাদক হোসেন মাহমুদ এবং সাংবাদিক জাহাঙ্গীর আলম ইমরুলসহ বিভিন্ন শ্রেণি-পেশার সংস্কৃতিকর্মী ও বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদীচী কুমিল্লা জেলা সংসদের সভাপতি শেখ ফরিদ আহমেদ।

আলোচনা পর্বে বক্তারা বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর দীর্ঘ সাংস্কৃতিক পথচলা, অসাম্প্রদায়িক চেতনার বিকাশ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনে সংগঠনটির ভূমিকা তুলে ধরেন। তাঁরা বলেন, সমাজে মানবিকতা, মুক্তচিন্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতির মূল্যবোধ প্রতিষ্ঠায় সাংস্কৃতিক আন্দোলনের গুরুত্ব অপরিসীম। দীর্ঘদিন ধরে উদীচী শিল্পীগোষ্ঠী সংগীত, নাটক, আবৃত্তি ও অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে এ চর্চা অব্যাহত রেখেছে। সমাজ পরিবর্তনে সংস্কৃতির শক্তিকে কাজে লাগানোর পাশাপাশি নতুন প্রজন্মকে সুস্থ সাংস্কৃতিক চর্চায় সম্পৃক্ত করার ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।

মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সামাজিক ও মানবিক সংগঠন বিবেকের সভাপতি মো. ইউসুফ মোল্লা টিপুকে বিশেষ সম্মাননা স্মারক দেওয়া হয়। সংগীতাঙ্গনে অবদানের জন্য প্রখ্যাত সংগীতশিল্পী ওস্তাদ গুরুদাস ভট্টাচার্যকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এ ছাড়া সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ব্যারিস্টার সৈয়দ অপূর্ব ইসলাম এবং সফল সাংস্কৃতিক সংগঠক হিসেবে উদীচী কুমিল্লা জেলা সংসদের সভাপতি শেখ ফরিদ আহমেদকে বিশেষ সম্মাননা স্মারক দেওয়া হয়।

সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে অবদানের জন্য বেস্ট হোল্ডিং অ্যান্ড ডেভেলপার্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ইঞ্জিনিয়ার মো. ইমরান সরকার এবং পাঞ্জেরী প্রকাশনীর বিভাগীয় বিক্রয় কর্মকর্তা আতাউর রহমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি উদীচী কুমিল্লা জেলা সংসদের কার্যকরী সদস্য হোসেন মাহমুদকে বর্ষসেরা সাংস্কৃতিক কর্মী হিসেবে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

সম্মাননা পর্বের পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে উদীচী কুমিল্লা জেলা সংসদের শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন। সংগীত পরিবেশনায় অংশ নেন রত্না সাহা, আলপনা দাস, বন্যা দে, নিহারিকা দাস, বিনা সাহা, মিতা ভৌমিক, লোপা শর্মা, সোনিয়া সাহা শান্তা, শিবানী ভৌমিক, মন্দিরা, আতাউর রহমান, সুমি বড়ুয়া, মৌমিতা সাহা, সঞ্চিতা দাস, ঝিলিক ঘোষ ও কাজল ঘোষসহ সংগঠনের অন্যান্য শিল্পী।

সাংস্কৃতিক পরিবেশনায় সংগীত পরিচালনার দায়িত্বে ছিলেন রত্না সাহা ও আলপনা দাস। নৃত্য পরিচালনা করেন অভিজিৎ সাহা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে আয়োজনের আনুষ্ঠানিক পর্ব শেষ হয়।

পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন উদীচী কুমিল্লা জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক শাম আল মামুন ও কোষাধ্যক্ষ রুমানা রুমি। অনুষ্ঠান আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন হোসেন মাহমুদ।

সাংস্কৃতিক চর্চার প্রসার, অসাম্প্রদায়িক মূল্যবোধের বিকাশ এবং সামাজিক দায়বদ্ধতা থেকে মানবিক সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে উদীচী কুমিল্লা জেলা সংসদের আয়োজনে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষ হয়।


ছবিঃ কুমিল্লায় উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর সাথে সংবর্ধনা ও পুরুষ্কারপ্রাপ্তসহ অন্যান্যরা।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

লালমাইয়ে বিএনপির দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ, আহত ৫
লালমাইয়ে বিএনপির দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ, আহত ৫

​মাসুদ রানা, কুমিল্লা। কুমিল্লার লালমাই উপজেলার ভূশ্চি বাজার এলাকায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্...

কুমিল্লায় শচীন মেলা-২০২৬ উদযাপন
কুমিল্লায় শচীন মেলা-২০২৬ উদযাপন

আয়েশা আক্তারউপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী, সুরকার ও সুরস্রষ্টা শচীন দেব বর্মণের স্মৃতি সংরক্ষণ এব...

কুমিল্লায় মাদক, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী অভিযানে আটক ৩৫১
কুমিল্লায় মাদক, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী অভিযানে আটক ৩৫১

আয়েশা আক্তারকুমিল্লায় মাদক কারবারি, কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে জেলা পুলিশ। অ...

সড়ক দুর্ঘটনায় নাঙ্গলকোটের এনজিও কর্মকর্তার মৃত্যু
সড়ক দুর্ঘটনায় নাঙ্গলকোটের এনজিও কর্মকর্তার মৃত্যু

‎সাইফুল ইসলাম ‎কুমিল্লা - নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ভাটিয়া ভিটা এলাকায় ঘাতক কাভার্ড ভ্যান&nb...

শংকুচাইল বিওপির সীমান্ত এলাকা যেন মাদকসেবী ও চোরাকারবারীদের অভয়াশ্রম
শংকুচাইল বিওপির সীমান্ত এলাকা যেন মাদকসেবী ও চোরাকারবারীদের...

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী এলাকায় ৬০ বিজ...

চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান  নকল চিপস আচার ও জুস উদ্ধার; জরিমানা
চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান নকল চিপস আচার ও জুস উদ্...

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিদেশের বিভিন্ন খ্যাতনামা কোম্পানীর চিপস, আচার ও জুস নকল করে বাজারজাত করে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ লালমাইয়ে বিএনপির দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ, আহত ৫
➤ কুমিল্লায় শচীন মেলা-২০২৬ উদযাপন
➤ কুমিল্লায় মাদক, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী অভিযানে আটক ৩৫১
➤ সড়ক দুর্ঘটনায় নাঙ্গলকোটের এনজিও কর্মকর্তার মৃত্যু
➤ শংকুচাইল বিওপির সীমান্ত এলাকা যেন মাদকসেবী ও চোরাকারবারীদের অভয়াশ্রম
➤ চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান নকল চিপস আচার ও জুস উদ্ধার; জরিমানা
➤ আলোচনা, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে কুমিল্লায় উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী
➤ তিতাসে চার বছরেও শেষ হয়নি সেতুর ২০ শতাংশ কাজ: স্থায়ী হয়েছে জনদুর্ভোগ
➤ ব্রাহ্মণপাড়ায় ১৫ কেজি গাঁজা ও ১৪০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৪
➤ গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠায় যুবদলের ভূমিকা ছিলো প্রশংসনীয়-মোঃ আবুল কালাম এমপি
➤ ব্রাহ্মণপাড়ায় তিন মৌসুমেই চাষ হচ্ছে ব্রি ধান-৭৫, ভালো ফলনে খুশি কৃষক
➤ বাঙ্গরায় ‘ডাবল টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
➤ জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে বিশিষ্ট ব্যবসায়ী কে. এম. মোজিবুল হকের সৌজন্য সাক্ষাৎ।
➤ সনাতনী পরিবারের মাঝে অধ্যাপক এমদাদুল হক মামুনের উপহার সামগ্রী বিতরণ
➤ লালমাইয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
➤ কুবিতে এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের নবীনবরণ অনুষ্ঠিত
➤ কুবির ইংরেজি বিভাগের ১৭তম উইকেন্ড প্রোগ্রামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
➤ স্কাউটিং মানবতার কল্যানে নিজেকে নিয়োজিত করার শিক্ষা
➤ লিবিয়ার বন্দিদশা থেকে মুক্ত হয়ে দেশে ফিরে সংসদ সদস্যকে কৃতজ্ঞতা জানালেন ৫ যুবক
➤ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে চার তেলবাহী জাহাজে আগুন
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir