প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 4 Sep 2026, 10:53 PM
ঘরের মাঠে তিনটি ম্যাচ খেলবে মেসিহীন আর্জেন্টিনা
টানা দ্বিতীয় বিশ^কাপ জয়ের ¯^প্ন ভেস্তে যাওয়ার পর প্রথমবার মাঠে নামতে যাচ্ছে ২০২২ সালের বিশ^চ্যাম্পিয়ন আর্জেন্টিনা| একইসঙ্গে তারা লিওনেল মেসির অবসরের পর নতুন অধ্যায় শুরু করবে| সেপ্টে¤^রে দেশের মাটিতে তিনি প্রীতি ম্যাচ খেলতে চায় আর্জেন্টিনা| যদিও এখনও তাদের প্রতিপক্ষ চূড়ান্ত হয়নি| বিশ^কাপের পর ফিফার প্রথম আন্তর্জাতিক উইন্ডো ২১ সেপ্টে¤^র থেকে ৬ অক্টোবর পর্যন্ত| ওই সময়ে দুই থেকে তিনটি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)| এখনও আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত না হলেও বুয়েন্স আয়ার্স, কর্দোবা ও রোজারিওতে ম্যাচ আয়োজন নিয়ে আলোচনা অনেকটাই এগিয়েছে| আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, আসন্ন ফিফা উইন্ডোতে লিওনেল স্কালোনির দলের সম্ভাব্য প্রতিপক্ষ কারা হবে, সে বিষয়ে এখনও সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি| এ ছাড়া বিশ^কাপ ফাইনালের ঘটনায় ফিফার দেওয়া নিষেধাজ্ঞার শাস্তি প্রীতি ম্যাচে কার্যকর হবে কি না, সেটিও এখনও পরিষ্কার নয়| কারণ খেলোয়াড়দের নিষেধাজ্ঞার পাশাপাশি দর্শক ধারণক্ষমতার ওপরও বিধিনিষেধ আরোপ করা হয়েছে| এর আগে চীনে সফর করে আলবিসেলেস্তেদের ম্যাচ খেলার সম্ভাবনাও আলোচনায় ছিল| তবে মেসির জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত সেই পরিকল্পনা কার্যত ভেস্তে দিয়েছে| বিশ^কাপের পর এবারই প্রথম মেসিকে ছাড়া মাঠে নামবে ‘আলবিসেলেস্তেরা’| ফলে দেশের মাটিতে আর্জেন্টিনার এই ম্যাচগুলো মেসিবিহীন নতুন যুগের প্রথম পরীক্ষাও হতে যাচ্ছে| ২০২২ আসরের পর সর্বশেষ ফিফা বিশ^কাপেও শিরোপার দ্বারপ্রান্তে ছিল স্কালোনি-মেসির দল| কিন্তু টুর্নামেন্টজুড়ে দারুণ সব কামব্যাকের গল্প লেখা সাবেক বিশ^চ্যাম্পিয়নরা ফাইনালে নিজেদের ছায়া হয়ে ছিল| একপেশে ম্যাচে স্পেন ১-০ গোলে জিতে শিরোপা উৎসবে মাতে| আগেই ধারণা করা হচ্ছিল এই আসর দিয়ে বিশ^কাপ অধ্যায় শেষ হবে আর্জেন্টাইন মহাতারকার| এর দু’দিন পরই নাকি মেসি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন, তবে বাবার মৃত্যুতে কিছুদিন সময় নিয়ে সম্প্রতি তিনি আন্তর্জাতিক ফুটবলকে বিদায়ের ঘোষণা দেন|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
লালমাইয়ে বিএনপির দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ, আহত ৫
মাসুদ রানা, কুমিল্লা। কুমিল্লার লালমাই উপজেলার ভূশ্চি বাজার এলাকায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্...
কুমিল্লায় শচীন মেলা-২০২৬ উদযাপন
আয়েশা আক্তারউপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী, সুরকার ও সুরস্রষ্টা শচীন দেব বর্মণের স্মৃতি সংরক্ষণ এব...
কুমিল্লায় মাদক, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী অভিযানে আটক ৩৫১
আয়েশা আক্তারকুমিল্লায় মাদক কারবারি, কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে জেলা পুলিশ। অ...
সড়ক দুর্ঘটনায় নাঙ্গলকোটের এনজিও কর্মকর্তার মৃত্যু
সাইফুল ইসলাম কুমিল্লা - নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ভাটিয়া ভিটা এলাকায় ঘাতক কাভার্ড ভ্যান&nb...
শংকুচাইল বিওপির সীমান্ত এলাকা যেন মাদকসেবী ও চোরাকারবারীদের...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী এলাকায় ৬০ বিজ...
চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান নকল চিপস আচার ও জুস উদ্...
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিদেশের বিভিন্ন খ্যাতনামা কোম্পানীর চিপস, আচার ও জুস নকল করে বাজারজাত করে...