প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 31 Oct 2026, 9:32 AM
কুমিল্লায় শচীন মেলা-২০২৬ উদযাপন
আয়েশা আক্তার
উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী, সুরকার ও সুরস্রষ্টা শচীন দেব বর্মণের স্মৃতি সংরক্ষণ এবং তাঁর অসামান্য সাংস্কৃতিক অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘শচীন মেলা-২০২৬’। জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার (৩০ অক্টোবর) শচীন দেব বর্মণের স্মৃতিবিজড়িত বাড়িতে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উপলক্ষে বিকেলে নগরীর ইউসুফ হাইস্কুল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শচীন দেব বর্মণের বাড়িতে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুইদিন ব্যাপী চলবে এই সচিন মেলা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুল হক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ (ভিপি ওয়াসিম)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লার জেলা প্রশাসক মিজ রোজী আক্তার।
আলোচনা সভায় বক্তারা শচীন দেব বর্মণের জীবন, কর্ম, সংগীতসাধনা এবং বাংলা সংগীতাঙ্গনে তাঁর অসামান্য অবদান নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, শচীন দেব বর্মণ কেবল কুমিল্লার গর্ব নন, তিনি উপমহাদেশের সংগীতজগতের এক অনন্য কিংবদন্তি। তাঁর কালজয়ী গান ও সুর আজও সংগীতপ্রেমীদের হৃদয়ে গভীরভাবে জায়গা করে আছে। তাঁর স্মৃতি সংরক্ষণ এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া সবার দায়িত্ব।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কিংবদন্তি এই সুরস্রষ্টার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে শচীন দেব বর্মণের সংগীতজীবন ও সৃষ্টিকর্মকে ঘিরে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
শচীন মেলার মধ্য দিয়ে কুমিল্লার সাংস্কৃতিক ঐতিহ্য, সংগীতের ইতিহাস এবং শচীন দেব বর্মণের স্মৃতিকে নতুন করে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
লালমাইয়ে বিএনপির দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ, আহত ৫
মাসুদ রানা, কুমিল্লা। কুমিল্লার লালমাই উপজেলার ভূশ্চি বাজার এলাকায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্...
কুমিল্লায় মাদক, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী অভিযানে আটক ৩৫১
আয়েশা আক্তারকুমিল্লায় মাদক কারবারি, কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে জেলা পুলিশ। অ...
সড়ক দুর্ঘটনায় নাঙ্গলকোটের এনজিও কর্মকর্তার মৃত্যু
সাইফুল ইসলাম কুমিল্লা - নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ভাটিয়া ভিটা এলাকায় ঘাতক কাভার্ড ভ্যান&nb...
শংকুচাইল বিওপির সীমান্ত এলাকা যেন মাদকসেবী ও চোরাকারবারীদের...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী এলাকায় ৬০ বিজ...
চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান নকল চিপস আচার ও জুস উদ্...
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিদেশের বিভিন্ন খ্যাতনামা কোম্পানীর চিপস, আচার ও জুস নকল করে বাজারজাত করে...
আলোচনা, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে কুমিল্লায় উদীচীর প্রতিষ...
কুমিল্লা প্রতিনিধিবাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য অনু...