প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 31 Oct 2026, 9:25 AM
ব্রাহ্মণপাড়ায় ১৫ কেজি গাঁজা ও ১৪০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৪
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশের পৃথক অভিযানে ১৫ কেজি গাঁজা ও ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া জিআর পরোয়ানাভুক্ত আরও এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে পুলিশের অভিযানে চারজন গ্রেপ্তার হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা থেকে শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর পর্যন্ত উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর এবং শশীদল ইউনিয়নের হরিমঙ্গল লোহারপুল ও গঙ্গানগর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, প্রথম অভিযানে দুলালপুর ইউনিয়নের গোপালপুর বাজার থেকে কালিকাপুর বাজারগামী পাকা সড়কের পাশে একটি ফসলি জমি সংলগ্ন এলাকা থেকে ১৫ কেজি গাঁজাসহ জামিল হোসেন (৪২) ও বাবুল মিয়া (৩৮) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়।
দ্বিতীয় অভিযানে শশীদল ইউনিয়নের হরিমঙ্গল লোহারপুল এলাকায় জামির রাহমানিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার পশ্চিম পাশের সড়ক থেকে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নাছির (৩৮) নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ছাড়া তৃতীয় অভিযানে গঙ্গানগর এলাকা থেকে জিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামি ফারুক আহম্মেদ (৩৪)-কে গ্রেপ্তার করা হয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, গ্রেপ্তার হওয়া মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার চার আসামিকে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
লালমাইয়ে বিএনপির দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ, আহত ৫
মাসুদ রানা, কুমিল্লা। কুমিল্লার লালমাই উপজেলার ভূশ্চি বাজার এলাকায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্...
কুমিল্লায় শচীন মেলা-২০২৬ উদযাপন
আয়েশা আক্তারউপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী, সুরকার ও সুরস্রষ্টা শচীন দেব বর্মণের স্মৃতি সংরক্ষণ এব...
কুমিল্লায় মাদক, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী অভিযানে আটক ৩৫১
আয়েশা আক্তারকুমিল্লায় মাদক কারবারি, কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে জেলা পুলিশ। অ...
সড়ক দুর্ঘটনায় নাঙ্গলকোটের এনজিও কর্মকর্তার মৃত্যু
সাইফুল ইসলাম কুমিল্লা - নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ভাটিয়া ভিটা এলাকায় ঘাতক কাভার্ড ভ্যান&nb...
শংকুচাইল বিওপির সীমান্ত এলাকা যেন মাদকসেবী ও চোরাকারবারীদের...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী এলাকায় ৬০ বিজ...
চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান নকল চিপস আচার ও জুস উদ্...
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিদেশের বিভিন্ন খ্যাতনামা কোম্পানীর চিপস, আচার ও জুস নকল করে বাজারজাত করে...