প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 31 Oct 2026, 9:00 AM
লিবিয়ার বন্দিদশা থেকে মুক্ত হয়ে দেশে ফিরে সংসদ সদস্যকে কৃতজ্ঞতা জানালেন ৫ যুবক
আবুল কালাম আজাদ
লিবিয়ায় মাফিয়া চক্রের হাতে অপহৃত ও বন্দিদশা থেকে অলৌকিকভাবে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার পাঁচ যুবক। দীর্ঘ প্রতীক্ষা ও উৎকণ্ঠার পর নিজ মাতৃভূমিতে পা রেখে তারা স্বস্তির নিশ্বাস ফেলেছেন। দেশে ফিরেই তাদের উদ্ধার প্রক্রিয়ায় সার্বিক সহায়তা করার জন্য শুক্রবার (৩০অক্টোবর) মনোহরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে
শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা -৯ সংসদীয় আসনের এমপি মো.আবুল কালাম এর সাথে সাক্ষাৎ করে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।
ভুক্তভোগী যুবকরা জানান, উন্নত জীবনের আশায় ও ভাগ্যান্বেষণে তারা দালালের মাধ্যমে ৬জন যুবক ইতালির উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিলেন। কিন্তু লিবিয়ায় পৌঁছানোর পরই তারা আন্তর্জাতিক মানবপাচারকারী ও স্থানীয় মাফিয়া চক্রের খপ্পরে পড়েন। চক্রটি তাদের একটি অজ্ঞাত স্থানে আটকে রেখে অমানবিক নির্যাতন চালায় এবং পরিবারের কাছে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
ঘটনাটি জানতে পেরে ভুক্তভোগীদের পরিবার স্থানীয় সংসদ সদস্য আবুল কালামের দ্বারস্থ হন। এমপি আবুল কালাম বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের সাথে দ্রুত যোগাযোগ শুরু করেন। তার ব্যক্তিগত উদ্যোগ ও কূটনৈতিক প্রচেষ্টায় অবশেষে বন্দিদশা থেকে ওই পাঁচ যুবককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।বাকী ১জন তবে (ফয়সাল) নামের এক যুবক বন্দি অবস্থায় মারা গেছে বলে জানিয়েছেন তার বাবা সিদ্দিকুর রহমান।
প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে সম্প্রতি ৫জনকে দেশে ফিরিয়ে আনা হয়।
ভুক্তভোগী যুবকরা হলেন উপজেলার খিলা ইউপির দিশাবন্দ গ্রামের শাহাদাত হোসেন, মানিকুল ইসলাম, মো. সোহেল, তাজ মোহাম্মদ, ফয়সাল ও উপজেলার লক্ষণপুর ইউপির বেতিয়াপাড়া গ্রামের মেহেদী হাসান।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, দালালের কথামতো জনপ্রতি ১৮ লাখ টাকা পরিশোধ করে তারা লিবিয়া পর্যন্ত পৌঁছায়।
দেশে ফিরে ওই যুবকরা এমপি আবুল কালামের সাথে দেখা করতে যান। এসময় তারা এমপিকে জড়িয়ে ধরে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং তাদের জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জানান। ভুক্তভোগীদের পরিবারের সদস্যরাও সংসদ সদস্যের এই মানবিক ভূমিকার প্রশংসা করেন।
এ বিষয়ে এমপি আবুল কালাম বলেন, "জনপ্রতিনিধি হিসেবে আমার এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকা আমার দায়িত্ব। আমাদের যুবকরা বিদেশে গিয়ে বিপদে পড়েছিল শুনে আমি স্থির থাকতে পারিনি। সরকারি সংস্থা ও দূতাবাসের সহযোগিতায় তাদের নিরাপদে ফিরিয়ে আনতে পেরে নিজের কাছেও শান্তি লাগছে।" পাশাপাশি তিনি অবৈধ পথে ও দালালের প্রলোভনে পড়ে বিদেশে না যাওয়ার জন্য তরুণদের প্রতি আহ্বান জানান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
লালমাইয়ে বিএনপির দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ, আহত ৫
মাসুদ রানা, কুমিল্লা। কুমিল্লার লালমাই উপজেলার ভূশ্চি বাজার এলাকায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্...
কুমিল্লায় শচীন মেলা-২০২৬ উদযাপন
আয়েশা আক্তারউপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী, সুরকার ও সুরস্রষ্টা শচীন দেব বর্মণের স্মৃতি সংরক্ষণ এব...
কুমিল্লায় মাদক, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী অভিযানে আটক ৩৫১
আয়েশা আক্তারকুমিল্লায় মাদক কারবারি, কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে জেলা পুলিশ। অ...
সড়ক দুর্ঘটনায় নাঙ্গলকোটের এনজিও কর্মকর্তার মৃত্যু
সাইফুল ইসলাম কুমিল্লা - নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ভাটিয়া ভিটা এলাকায় ঘাতক কাভার্ড ভ্যান&nb...
শংকুচাইল বিওপির সীমান্ত এলাকা যেন মাদকসেবী ও চোরাকারবারীদের...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী এলাকায় ৬০ বিজ...
চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান নকল চিপস আচার ও জুস উদ্...
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিদেশের বিভিন্ন খ্যাতনামা কোম্পানীর চিপস, আচার ও জুস নকল করে বাজারজাত করে...