প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 4 Sep 2026, 10:51 PM
আফগানিস্তান সিরিজ সামনে রেখে ক্যাম্প শুরু করছে টাইগাররা
অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল| দেশে ফিরে অবশ্য বেশ কিছুদিন বিশ্রামের সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা| আগামী সপ্তাহ থেকে আবারও মাঠের অনুশীলনে ফেরার কথা রয়েছে ক্রিকেটারদের| সাদা বলের সিরিজ খেলতে ভারতীয় দল আসছে না নিশ্চিত| যে কারণে এই সময়ে ফিটনেস এবং স্কিল ক্যাম্পের ওপর কাজ করবেন জাতীয় দল এবং রাডারে থাকা ক্রিকেটাররা| আগামী বৃহস্পতিবার থেকে মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে এই ক্যাম্প| শুরুতে ফিটনেস এবং এরপর স্কিল ক্যাম্প করবেন ক্রিকেটাররা| বিদেশি কোচরা ছুটিতে থাকায় দেশি কোচরা দেখভাল করবেন এই ক্যাম্প| তবে অক্টোবরের শুরুতেই আবারও ব্যস্ত সূচি শুরু হবে বাংলাদেশ দলের জন্য| সেই মাসের শুরুতে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ| সেখানে একটি টেস্ট ও ত্রিদেশীয় সিরিজ খেলার কথা টাইগারদের| বাংলাদেশ-আফগানিস্তান-জি¤^াবুয়েকে নিয়ে এই সিরিজ চূড়ান্ত| তবে ম্যাচগুলোর নির্দিষ্ট দিনক্ষণ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি আয়োজক আফগানিস্তান ক্রিকেট বোর্ড| কারণ আফগান বোর্ড জি¤^াবুয়েকে প্রস্তাব দিয়ে রেখেছিল ত্রিদেশীয় সিরিজ খেলার জন্য| শুরুতে তারা নীরব থাকলেও এই সিরিজ খেলার জন্য পরে রাজি হয়| এই ত্রিদেশীয় সিরিজ হবে ওয়ানডে ফরম্যাটে| এরপর হবে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট ম্যাচটি|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার পরিদর্শনে কৃষিম...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...
কুমিল্লার ১৬ নম্বর ওয়ার্ডে উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা করেন কুস...
আয়েশা আক্তারকুমিল্লা মহানগরের ১৬ নম্বর ওয়ার্ডে নগর উন্নয়ন, নাগরিক সেবা ও স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের দেশ, শ্রীকৃষ্ণ...
নিজস্ব প্রতিবেদকমৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, বাংলাদেশ সা...
গরুর খুরা রোগের পর্যাপ্ত ভ্যাকসিন উৎপাদন হচ্ছে, সারেরও মজুদ...
মাহফুজ নান্টু কুমিল্লাল্যাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) কিংবা খুরা রোগে কৃষকের আর কোনো গরু মারা যাবে না...
বাঞ্ছারামপুরে পাট চাষে অনিহা কৃষকের। "পাট দিয়া করমু কি?"
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি পাট চাষ কইরা কি করুম? ১মন পাট বেইচ্চা (...
কুমিল্লায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেল দুই শতাধিক প্রাতঃভ্রম...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লা নগরীতে প্রাতঃভ্রমণকারীদের অন্যতম সামাজিক সংগঠন 'আমরা তোমাদের ভুলবো না...