...
শিরোনাম
ভাদ্রের ভ্যাপসা গরমে অতিষ্ঠ কুমিল্লার জনজীবন, দিনে-রাতে ঘনঘন লোডশেডিং ⁜ হোমনায় ৬ বছরের শিশু মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন,, তদন্তে নেমেছে পুলিশ ⁜ বুড়িচংয়ের দক্ষিণগ্রাম পদ্ম বিল সংরক্ষণ প্রয়োজন ⁜ বিএনপি ব্যর্থতার দিকে এগোচ্ছে, ঘরে ঘরে এনসিপির কর্মী তৈরি করতে হবে-মুখ্য সংগঠক সার্জিস আলম ⁜ লাকসামে গভীর রাতে প্রবাসীর স্ত্রীকে কুপিয়েছে দূর্বৃত্ত ⁜ ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে কুমিল্লায় মহানগরী জামায়াতের প্রস্তুতি সভা ⁜ দেশে প্রথমবারের মতো শিক্ষা প্রতিষ্ঠান সভাপতিদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ⁜ কুমিল্লায রেজভীয়া দরবার শরীফের পীর কারী সিরাজুল আমিনের নেতৃত্বে ঈদে মিলাদুন্নবী উদযাপন ⁜ ২০ বছর ধরে শিকলবন্দী আজাদ, স্যাঁতসেঁতে ঘরেই কাটছে জীবন ⁜ হোমনায় বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি ও বর্ধিত সভা অনুষ্ঠিত ⁜ সারের সংকট নেই, কৃত্রিম সংকট তৈরি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ⁜ ব্রাহ্মণপাড়ায় গ্রেপ্তারের পর ছাত্রদল নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ⁜ ৪০ কিলোমিটার যানজটে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু ⁜ চৌদ্দগ্রামে অবৈধ ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলন ⁜ ব্রাহ্মণপাড়ায় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের স্মরণে মসজিদ-মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ ⁜ কুমিল্লায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের পাঠক ফোরাম গঠন ⁜ চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণা মামলায় জেল হাজতে ⁜ মাদকের সাথে কোন আপস নয় : ওসি মুরাদনগর। ⁜ কুমিল্লায় মুখোশধারী সন্ত্রাসীদের হামলায় আহত নজরুল ⁜ গত শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা ক্লাবে এক সংবর্ধনা ও শুভেচ্ছা বিনিময় ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Aug 2025, 11:40 AM

...
নাঙ্গলকোটে একসাথে চারটি সেতুর নির্মাণ কাজ বন্ধ News Image

সাইফুল ইসলাম

কুমিল্লার নাঙ্গলকোটের ডাকাতিয়া নদী বেষ্টিত সাতবাড়িয়া ইউনিয়নের গুরুত্বপূর্ণ ৪টি সেতুর নির্মাণ কাজ বন্ধ থাকায় ৩টি ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষকে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ৪টি সেতুই সাতবাড়িয়া ইউনিয়নে হওয়ায় সাতবাড়িয়া ইউনিয়নবাসী কার্যত অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। গত প্রায় ৫মাস পূর্ব থেকে পুরনো সেতুগুলো ভেঙে নতুন সেতুগুলোর নির্মাণ কাজ শুরু হলেও ঠিকাদারী প্রতিষ্ঠানের অবহেলায় পর্যন্ত দুটি সেতুর নির্মাণ কাজই শুরু করা সম্ভব হয়নি।

এলাকাবাসী এলজিইডি সূত্রে জানা যায়, উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের উত্তর সাতবাড়িয়া সেতু, বাবুল মেম্বারের বাড়ি সংলগ্ন সেতু, সাতবাড়িয়া-নাইয়ারার মাঝামাঝি নাইয়ারা সেতু এবং নাইয়ারা-চৌকুড়ী সেতু ৪টি গত প্রায় ১০বছর থেকে ভেঙে গিয়ে এলাকাবাসীকে যাতায়াতে ভোগান্তি পোহাতে হয়। বিধ্বস্ত সেতুগুলোর রেলিং, পাটাতন ভেঙ্গে গিয়ে সেতুগুলো একেবারেই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। বিভিন্ন সময়ে এলাকাবাসী বিধ্বস্ত সেতুগুলোতে কাঠের পাটাতন বসিয়ে সেতুগুলোর চলাচলের উপযোগী রাখেন। সেতুগুলো দিয়ে ছোট-বড় যানবাহন ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করতেন। গত প্রায় ১বছর পূর্ব থেকে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আমপান প্রকল্পের আওতায় কোটি টাকা ব্যয়ে সেতুগুলো নির্মাণে টেন্ডার আহবান করেন। কিন্তু  কাজ পাওয়া ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো একাধিকবার সেতুগুলোর নির্মাণ কাজ শুরু করেও মাঝপথে তারা সেতুর নির্মাণ কাজ ফেলে চলে যায়। এতে করে সেতুগুলোর নির্মাণ কাজ বাধাগ্রস্ত হয়ে পড়ে।

            সরেজমিনে উত্তর সাতবাড়িয়া বাবুল মেম্বারের বাড়ি সংলগ্ন সেতু এলাকা গুরে দেখা যায়, গুরুত্বপূর্ণ উত্তর সাতবাড়িয়া এবং বাবুল মেম্বারের বাড়ি সংলগ্ন সেতু সম্পূর্ণ ভেঙে ফেলায় এলাকাবাসীকে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।  উত্তর সাতবাড়িয়া সেতুতে এলাকাবাসীর হেঁটে যাতায়াতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রবাসীদের উদ্যোগে বাঁশ কাঠ দিয়ে একটি সেতু নির্মাণ করা হয়। সেতুটি দিয়ে এলাকাবাসী হেঁটে যাতায়াত করেন। পাশে একটি নৌকা রাখা হয়েছে। অনেকে নৌকা দিয়ে যাতায়াত করেন। বাবুল মেম্বারের বাড়ি সংলগ্ন সেতুটির নির্মাণ কাজ শুরু করা সম্ভব হয়নি। এছাড়া অন্য দুটি সেতুর নির্মাণ কাজের পাইলিংয়ের কাজ শেষ হয়েছে বলে জানা যায়।

 এলাকাবাসী অভিযোগ করেন, গত ৫মাস পূর্বে উত্তর সাতবাড়িয়া সেতুটির নির্মাণ কাজ শুরু হয়। কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠান পুরনো সেতু ভেঙে পাইলিং এর মালামাল রেখে চলে যায়। এতে করে এলাকাবাসী চলাচলে দূর্ভোগে পড়েন। সেতুটির কাজ বন্ধ থাকায় সাতবাড়িয়া, বক্সগঞ্জ এবং ঢালুয়া ইউনিয়নের প্রায় ১৫টি গ্রামের মানুষের নাঙ্গলকোট এবং চৌদ্দগ্রাম হয়ে দেশের বিভিন্নস্থানে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এছাড়া অন্তঃসত্ত্বা মহিলা এবং অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়া সম্ভব হচ্ছে না। অন্যদিকে এলাকাবাসীর মালামাল পরিবহনেও ভোগান্তি পোহাতে হচ্ছে।

            পশ্চিম সাতবাড়িয়া গ্রামের সাবেক ইউপি সদস্য শাহজাহান বলেন, ৪টি সেতুর নির্মাণ কাজ একসাথে শুরু হওয়ায় ডাকাতিয়া নদী বেষ্টিত সাতবাড়িয়া ইউনিয়নবাসী কার্যত অবরুদ্ধ অবস্থায় রয়েছে। সিএনজি চালিত অটোরিক্সাসহ সবধরণের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠানের অবহেলায় গত ৪মাস ধরে সেতুগুলোর নির্মাণ কাজ বন্ধ রয়েছে। অন্তঃস্বত্ত্বা মহিলাসহ অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে গিয়ে সমস্যা পড়তে হয়। বর্তমানে চরম দূর্ভোগের মধ্যে দিয়ে আমাদেরকে চলাচল করতে হচ্ছে।

            পাশ্ববর্তী চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী আল ফারাবি বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী মারুফ বলেন, গুরুত্বপূর্ণ উত্তর সাতবাড়িয়া সেতুটির নির্মাণ কাজ বন্ধ থাকায় ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে বিদ্যালয়ে যেতে হয়।

নাঙ্গলকোট উপজেলা প্রকৌশলী অহিদুর রহমান সিকদার বলেন, অতিবৃষ্টি এবং বন্যার কারণে সেতুগুলোর নির্মাণ কাজ বন্ধ রয়েছে। নাইয়ারা এবং চৌকুড়ী সেতুর পাইলিংয়ের কাজ শেষ হয়েছে। সেতুগুলোর নির্মাণের সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। বন্যার পানি নামার সাথে-সাথে সেতুগুলোর নির্মাণ কাজ শুরু হবে।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ভাদ্রের ভ্যাপসা গরমে অতিষ্ঠ কুমিল্লার জনজীবন, দিনে-রাতে ঘনঘন লোডশেডিং
ভাদ্রের ভ্যাপসা গরমে অতিষ্ঠ কুমিল্লার জনজীবন, দিনে-রাতে ঘনঘন...

কুমিল্লা জেলা সংবাদদাতা, ২৯ আগস্টঃআর্দ্রতা বেশি থাকায় ভাদ্রের প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে কুমিল...

হোমনায় ৬ বছরের শিশু মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন,, তদন্তে নেমেছে পুলিশ
হোমনায় ৬ বছরের শিশু মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন,...

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় ছয় বছরের শিশু আয়েশা আক্তারের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন...

বুড়িচংয়ের দক্ষিণগ্রাম পদ্ম বিল সংরক্ষণ প্রয়োজন
বুড়িচংয়ের দক্ষিণগ্রাম পদ্ম বিল সংরক্ষণ প্রয়োজন

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণগ্রামের ঐতিহ্যবাহী পদ্ম বিল প্রকৃতির...

বিএনপি ব্যর্থতার দিকে এগোচ্ছে, ঘরে ঘরে এনসিপির কর্মী তৈরি করতে হবে-মুখ্য সংগঠক সার্জিস আলম
বিএনপি ব্যর্থতার দিকে এগোচ্ছে, ঘরে ঘরে এনসিপির কর্মী তৈরি কর...

মাহফুজ নান্টু কুমিল্লা।। বিএনপি প্রতিনিয়ত ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয়...

লাকসামে গভীর রাতে প্রবাসীর স্ত্রীকে কুপিয়েছে দূর্বৃত্ত
লাকসামে গভীর রাতে প্রবাসীর স্ত্রীকে কুপিয়েছে দূর্বৃত্ত

আরিফুর রহমান স্বপন লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ইছাপুরা বাজারের পাশে প্রবাসী জামাল হোসেনে...

৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে কুমিল্লায় মহানগরী জামায়াতের প্রস্তুতি সভা
৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে কুমিল্লায় মহা...

‎প্রেস বিজ্ঞপ্তি‎আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল ও কুমিল্লা পদুয়ার বাজার পথসভা বাস্তবা...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ভাদ্রের ভ্যাপসা গরমে অতিষ্ঠ কুমিল্লার জনজীবন, দিনে-রাতে ঘনঘন লোডশেডিং
➤ হোমনায় ৬ বছরের শিশু মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন,, তদন্তে নেমেছে পুলিশ
➤ বুড়িচংয়ের দক্ষিণগ্রাম পদ্ম বিল সংরক্ষণ প্রয়োজন
➤ বিএনপি ব্যর্থতার দিকে এগোচ্ছে, ঘরে ঘরে এনসিপির কর্মী তৈরি করতে হবে-মুখ্য সংগঠক সার্জিস আলম
➤ লাকসামে গভীর রাতে প্রবাসীর স্ত্রীকে কুপিয়েছে দূর্বৃত্ত
➤ ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে কুমিল্লায় মহানগরী জামায়াতের প্রস্তুতি সভা
➤ দেশে প্রথমবারের মতো শিক্ষা প্রতিষ্ঠান সভাপতিদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
➤ কুমিল্লায রেজভীয়া দরবার শরীফের পীর কারী সিরাজুল আমিনের নেতৃত্বে ঈদে মিলাদুন্নবী উদযাপন
➤ ২০ বছর ধরে শিকলবন্দী আজাদ, স্যাঁতসেঁতে ঘরেই কাটছে জীবন
➤ হোমনায় বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি ও বর্ধিত সভা অনুষ্ঠিত
➤ সারের সংকট নেই, কৃত্রিম সংকট তৈরি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী
➤ ব্রাহ্মণপাড়ায় গ্রেপ্তারের পর ছাত্রদল নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি
➤ ৪০ কিলোমিটার যানজটে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু
➤ চৌদ্দগ্রামে অবৈধ ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলন
➤ ব্রাহ্মণপাড়ায় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের স্মরণে মসজিদ-মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ
➤ কুমিল্লায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের পাঠক ফোরাম গঠন
➤ চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণা মামলায় জেল হাজতে
➤ মাদকের সাথে কোন আপস নয় : ওসি মুরাদনগর।
➤ কুমিল্লায় মুখোশধারী সন্ত্রাসীদের হামলায় আহত নজরুল
➤ গত শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা ক্লাবে এক সংবর্ধনা ও শুভেচ্ছা বিনিময়
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir