প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Sep 2026, 9:53 AM
বুড়িচংয়ে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
কাজী খোরশেদ আলম
কুমিল্লার বুড়িচংয়ে জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হরিপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি বুড়িচং উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির বাবুল, সহ-সভাপতি মো. হাবীবুর রহমান বাবুল মাস্টার, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম ও হরিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি অধ্যাপক মো. মনিরুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে বুড়িচং মাদরাসার শিক্ষার্থী আবুল হোসেন পবিত্র কোরআন তেলাওয়াত করেন। পরে স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল মান্নান। বুড়িচং আনন্দ পাইট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. ইসমাইল হোসেন ও হরিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেন, একাডেমিক সুপারভাইজার মো. সালাহ উদ্দিন, বুড়িচং উপজেলা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি এবং পূর্ণমতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ শাহীন, সাধারণ সম্পাদক ও বাকশীমুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সফিকুর রহমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে ওঠে। মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে খেলাধুলার সুযোগ আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করতে হবে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক, ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লে...
নগরীর চার এলাকায় ৯টি ভবন পরিদর্শন, বিল্ডিং কোড না মেনে নির্ম...
আয়েশা আক্তার।।কুমিল্লা নগরীতে অনুমোদনহীন ও বিল্ডিং কোড না মেনে বহুতল ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান চ...
চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আলম তালুকদারের ২৪...
এমরান হোসেন বাপ্পিআনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের কুমিল্লার চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আল...
জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে সবচেয়ে বেশ...
কুবি প্রতিনিধি২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যারা ক্ষমতায় এসেছেন, তারাই জুলাইকে সবচেয়ে বে...
চৌদ্দগ্রাম বদরপুরে জনবহুল এলাকায় মোবাইল টাওয়ার নির্মাণের প্র...
ফারুক আজমকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের বদরপুর গ্রামে জনবহুল এলাকায় মোবাইল ফো...
২০০৬ সালের ২৮ অক্টোবরের তান্ডব ও সহিংসতার প্রতিবাদে চৌদ্দগ্র...
এমরান হোসেন বাপ্পি২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় আওয়ামীলীগের লগি-বৈঠা নিয়ে তান্ডব এবং বর্বরতার প্রতিবাদ...