প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: রাজনীতি | প্রকাশ: 29 Oct 2026, 10:01 AM
পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে চান্দিনায় জামায়াতের বিক্ষোভ মিছিল
মিছিলটি চান্দিনা আল-আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে শুরু হয়ে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে পৌর জামায়াতের দায়িত্বশীল ইয়াহিয়া রায়হানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মতিন।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আলমগীর সরকার ও ওলামা বিভাগের সভাপতি মাওলানা মিজানুর রহমান আতিকী। এ ছাড়া বক্তব্য দেন চান্দিনা উপজেলা জামায়াতের দায়িত্বশীল মাওলানা মিজানুর রহমান এবং পৌর মেয়র পদপ্রার্থী মাওলানা আবুল হাসেম।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের নেতা-কর্মীরা লগি-বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ হত্যা করেন এবং লাশের ওপর নৃত্য করে নিষ্ঠুরতার নজির স্থাপন করেন। তাঁরা ওই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান।
এ সময় উপজেলা জামায়াতের দায়িত্বশীল আব্দুল আহাদ, আবদুর রহমান সরকার, ছানাউল্লাহ গাজী এবং জামায়াত নেতা আবু হানিফ, মিজানুর রহমান, জহিরুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লে...
নগরীর চার এলাকায় ৯টি ভবন পরিদর্শন, বিল্ডিং কোড না মেনে নির্ম...
আয়েশা আক্তার।।কুমিল্লা নগরীতে অনুমোদনহীন ও বিল্ডিং কোড না মেনে বহুতল ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান চ...
চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আলম তালুকদারের ২৪...
এমরান হোসেন বাপ্পিআনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের কুমিল্লার চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আল...
জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে সবচেয়ে বেশ...
কুবি প্রতিনিধি২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যারা ক্ষমতায় এসেছেন, তারাই জুলাইকে সবচেয়ে বে...
চৌদ্দগ্রাম বদরপুরে জনবহুল এলাকায় মোবাইল টাওয়ার নির্মাণের প্র...
ফারুক আজমকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের বদরপুর গ্রামে জনবহুল এলাকায় মোবাইল ফো...
২০০৬ সালের ২৮ অক্টোবরের তান্ডব ও সহিংসতার প্রতিবাদে চৌদ্দগ্র...
এমরান হোসেন বাপ্পি২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় আওয়ামীলীগের লগি-বৈঠা নিয়ে তান্ডব এবং বর্বরতার প্রতিবাদ...