প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: রাজনীতি | প্রকাশ: 29 Oct 2026, 10:01 AM
“তিতাসে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায়” সাব-রেজিষ্ট্রার অফিসের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ
নাজমুল করিম ফারুক
কুমিল্লার তিতাসে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপজেলা সাব রেজিষ্ট্রার অফিসের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলেছে উপজেলা
দলিল লেখক সমিতি। বুধবার দুপুরে উপজেলা মিলনায়তনে উক্ত সভাটি অনুষ্ঠিত হয়। এছাড়াও সভায় চলমান মাদক ও কিশোর গ্যাং বিরোধী অভিযান অব্যাহত
রাখাসহ উপজেলার সদর এলাকাকে পৌরসভায় উত্তীর্ণ করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মেহেদী হাসান সেলিম ভূঁইয়া
অভিযোগ তুলে বলেন, উপজেলা সাব রেজিষ্ট্রার অফিসারকে কম্পিউটার কিনে না দেওয়ায় সে ১৪ দিন যাবৎ দলিল রেজিষ্ট্রেরি বন্ধ রেখেছে। এছাড়াও প্রতি
সপ্তাহে ৫ কর্মদিবসের মধ্যে ২ কর্মদিবস দায়িত্ব পালন করেন এবং বিভিন্ন অজুহাতে অতিরিক্ত টাকা দাবী করেন। যেদিন অফিস করেন সেদিন দুপুর ১২টা
আগে এজলাসে ওঠেন না। ছোট একটু ভুলের জন্য ৫০ হাজার, ১ লাখ, দেড় লাখ টাকা পর্যন্ত দাবি করেন। তিনি আরো অভিযোগ করেন, এসব অনিয়মের
বিরুদ্ধে দলিল লেখকরা প্রতিবাদ করলে দলিল লেখকদের লাইন্সেব বাতিল করার হুমকি দেন। এছাড়াও তিনি উপজেলা সাব-রেজিষ্ট্রার অফিসের বালাম সংরক্ষণে রাখার
জন্য একটি গুদাম ঘরের দাবি তুলেন। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে স্থানীয় এমপি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া সভায় বলেন, জনগণের সেবাদানে ব্যাঘাত হয় এমন কাজ কর্মকর্তাদের কাছ থেকে কাম্য নয়। তিনি তাৎক্ষণিক উপজেলা সাব রেজিষ্ট্রার শরিফুল ইসলামকে ডেকে আনেন এবং পরবর্তী আইনশৃঙ্খলা কমিটির সভায় তাহার উপস্থিতি
নিশ্চিতকরণে নির্দেশ দেন। এছাড়াও তাহার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো নিয়ে কথা বলার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও নির্দেশ দেন।
এবিষয়ে উপজেলা সাব রেজিষ্ট্রার শরিফুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে যদি কোন অভিযোগ থাকে তাহলে সেগুলো সুনির্দিষ্টভাবে লিখিত আকারে আমার
উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হোক। কোথায়, কখন, কে, কেন অনিয়ম করেছে তার বাস্তব প্রমাণ না থাকলে যে কেউ অভিযোগ করতে পারে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আহাম্মেদ মোফাচ্ছেরের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন ছিলেন, কুমিল্লা-২ আসনের এমপি অধ্যক্ষ মো. সেলিম
ভূঁইয়া। এছাড়াও এতে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আনজুম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.
সরফরাজ হোসেন খান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, তিতাস থানার ওসি মমিরুল হক, উপজেলা বিএনপির সভাপতি ওসমান গণি
ভূঁইয়াসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মতকর্তা ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। এদিকে, উক্ত সভার আগে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে স্থানীয় এমপি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার সাথে স্থানীয় এমপি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লে...
নগরীর চার এলাকায় ৯টি ভবন পরিদর্শন, বিল্ডিং কোড না মেনে নির্ম...
আয়েশা আক্তার।।কুমিল্লা নগরীতে অনুমোদনহীন ও বিল্ডিং কোড না মেনে বহুতল ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান চ...
চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আলম তালুকদারের ২৪...
এমরান হোসেন বাপ্পিআনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের কুমিল্লার চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আল...
জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে সবচেয়ে বেশ...
কুবি প্রতিনিধি২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যারা ক্ষমতায় এসেছেন, তারাই জুলাইকে সবচেয়ে বে...
চৌদ্দগ্রাম বদরপুরে জনবহুল এলাকায় মোবাইল টাওয়ার নির্মাণের প্র...
ফারুক আজমকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের বদরপুর গ্রামে জনবহুল এলাকায় মোবাইল ফো...
২০০৬ সালের ২৮ অক্টোবরের তান্ডব ও সহিংসতার প্রতিবাদে চৌদ্দগ্র...
এমরান হোসেন বাপ্পি২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় আওয়ামীলীগের লগি-বৈঠা নিয়ে তান্ডব এবং বর্বরতার প্রতিবাদ...