প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Sep 2026, 9:56 AM
তিতাসে সীমানা বিরোধে এক ভাই নিহত, আহত আরেক ভাই
নাজমুল করিম ফারুক :
কুমিল্লার তিতাসে বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একজন নিহতের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কড়িকান্দি ইউনিয়নের একলারামপুর গ্রামে দুইপক্ষের মারামারি’র সময় এ ঘটনা ঘটে। নিহত মো. ইউসুফ ভূঁইয়া (৫০) একই গ্রামের মৃত আলী আজগর ভূঁইয়ার ছেলে। এসময় নিহতের আরেক ভাই মো. স্বাধীন ভূঁইয়া (৫৫) আহত হয়েছে। উক্ত ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য থানা পুলিশ তিন নারী ও এক পুরুষকে আটক করেছে। এঘটনায় গ্রামটিতে থমথমে অবস্থা বিরাজ করছে।
নিহতের ছেলে মো. রাকিব হোসেন জানান, বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন যাবৎ আমাদের সাথে পার্শ্ববর্তী বাড়ির মৃত আশাদ মিয়ার ছেলেদের সাথে বিরোধ চলে আসছে। আজকে আমার বাবা পুকুরে গোসল করতে গেলে আশাদ মিয়ার ছেলে হারুনের নেতৃত্বের তার অন্যান্য ভাই ও আত্মীয়-স্বজনরা হামলা চালায়। হামলার শিকার আমার বাবা ও চাচা মো. স্বাধীন ভূঁইয়া (৫৫) আহত হলে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি।
তিতাস উপজেলা কমপ্লেক্সের দায়িত্বরত ডা. মাজারুল ইসলাম জানান, ইউসুফকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। এরপরও আমরা ইসিজি করে তাহার মৃত্যু নিশ্চিত হই। তবে নিহতের শরীরের কোথাও কোন মেজর আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তিতাস থানার ওসি মো. মমিরুল হক জানান, খবর চেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য ৪জনকে আটক করা হয়েছে। নিহতের শরীরে তেমন কোন আঘাতের চিহ্ন নেই। হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার পরিদর্শনে কৃষিম...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...
কুমিল্লার ১৬ নম্বর ওয়ার্ডে উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা করেন কুস...
আয়েশা আক্তারকুমিল্লা মহানগরের ১৬ নম্বর ওয়ার্ডে নগর উন্নয়ন, নাগরিক সেবা ও স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের দেশ, শ্রীকৃষ্ণ...
নিজস্ব প্রতিবেদকমৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, বাংলাদেশ সা...
গরুর খুরা রোগের পর্যাপ্ত ভ্যাকসিন উৎপাদন হচ্ছে, সারেরও মজুদ...
মাহফুজ নান্টু কুমিল্লাল্যাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) কিংবা খুরা রোগে কৃষকের আর কোনো গরু মারা যাবে না...
বাঞ্ছারামপুরে পাট চাষে অনিহা কৃষকের। "পাট দিয়া করমু কি?"
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি পাট চাষ কইরা কি করুম? ১মন পাট বেইচ্চা (...
কুমিল্লায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেল দুই শতাধিক প্রাতঃভ্রম...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লা নগরীতে প্রাতঃভ্রমণকারীদের অন্যতম সামাজিক সংগঠন 'আমরা তোমাদের ভুলবো না...