বরুড়া প্রতিনিধি
কুমিল্লার বরুড়া উপজেলার ১০-নং উত্তর শিলমুড়ী ইউনিয়ন পরিষদের গামারুয়ার অস্থায়ী কার্যালয়কে স্থায়ী করার দাবিতে ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গত সোমবার ২৬-শে অক্টোবর সকাল দশটায় বরুড়া উপজেলার ১০-নং উত্তর শিলমুড়ী ইউনিয়নের ৫-নং ওয়ার্ড গামারুয়া গ্রামে ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে, বিগত আনুমানিক তিন বছর যাবত ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়টি গামারুয়া গ্রামে চলমান।
এ অবস্থায় গত কয়েকদিন আগে লক্ষ করা গেছে কুমিল্লা জেলা অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রট ও বরুড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ ইউনিয়নের ৬-নং ওয়ার্ডের দীঘলগাঁও গ্রামে অন্য একটি প্রস্তবিত অফিসের স্থান পরিদর্শন করেন।
এতে করে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে তাহলে কি৷ জনতার চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সালামের ব্যাক্তিগত অর্থায়নে জমি অধিগ্রহণ করে জেলা প্রশাসকের নামে প্রদান করা অফিসটি যেটি গত আনুমানিক তিন বছর যাবত ইউনিয়নের অস্থায়ী কার্যালয় হিসেবে
গামারুয়ায় চলমান, তাহলে কি অস্থায়ী কার্যালয় থাকছেনা? এমনকি স্থায়ী কার্যালয় ও হচ্ছে না!
এই আশংকা থেকে ইউনিয়নের পশ্চিম অংশে অবস্থিত ১,২,৩,৪,৫ টি ওয়ার্ড তথা ১১-টি গ্রামের সর্ব স্তরের সাধারণ জনগণ ফুসে উঠেছে, প্রত্যেকের দাবি অত্র ইউনিয়নের মিড পয়েন্ট গামারুয়ায় সরকারি নতুন ভবন তথা স্থায়ী কার্যালয় স্থাপনের জোর দাবি জানান।
এই অনুষ্ঠানটি শিলমুড়ী উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান রুহুল আমিন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন শিলমুড়ী উত্তর ইউনিয়নের চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) - হাজী সোয়াব আলী।
আরও উপস্থিত ছিলেন ---
ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতা ও ৪--ং ওয়ার্ড বিএনপির সভাপতি হাফেজ মফিজুল ইসলাম।
এক নং ওয়ার্ড মেম্বার হারুনুর রশিদ মোল্লা,
দুই নং ওয়ার্ড মেম্বার মোঃ আব্দুর রশিদ,
তিন নং ওয়ার্ড মেম্বার শাহআলম (আলম)
পাঁচ নং ওয়ার্ড মেম্বার ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গাজী মোঃ ওয়াহেদ আলী।
তিন নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আবুল বাশার,
৫-নং ওয়ার্ড বিএনপির সভাপতি সৈয়দ আব্দুল লতিফ।
এক নং ওয়ার্ড বিএনপির নেতা মোঃ আব্দুল হাই।
ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারী,।
ইউনিয়ন যুবদলের সহ সভাপতি মোঃ মনির হোসেন,
২-নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ জসিম উদ্দিন,
৫-নং ওয়ার্ড যুবদলের সভাপতি কাজী মিজানুর রহমান। সহ বিভিন্ন ওয়ার্ডের দলমত ও বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ।
এই মহতী অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন গামারুয়া সচেতন নাগরিক ফোরামের সভাপতি মোঃ কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদের।
উল্লেখ্যঃ এলকাবাসী বলেন ইউনিয়নের গামারুয়া অংশে একটি ব্রীক ফ্লিড, গামারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,গামারুয়া এবতেদায়ী মাদ্রাসা, গামারুয়া আলা হযরত হাফিজিয়া মাদ্রাসা, গামারুয়া মিয়াজীবাড়ির হাফিজি মাদ্রাসা, আরুই কমিউনিটি ক্লিনিক, ডিমডুল বাজার, ডিমডুল আদর্শ কিন্ডার গার্টেন, ইউনিয়নের একমাত্র উচ্চ বিদ্যালয় ডিমডুল আদর্শ উচ্চবিদ্যালয়, ইউনিয়নের একমাত্র পোস্ট অফিস ডিমডুলে অবস্থিত, ইউনিয়নের একমাত্র দাখিল মাদ্রাসা" ডিমডুল রহমানিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা," ইউনিয়নের একমাত্র দৈনিক বাজার সুলতানপুর।
এছাড়াও বর্তমান অস্থায়ী কার্যালয়টির কয়েকশ গজ দক্ষিণেই গামারুয়া অংশে নব নির্মিত ইউনিয়ন ভুমি অফিস।
তাই ইউনিয়নবাসী ভুমি সেবা নিতে আসলে পরিষদের সেবা সহ দু'টি সেবা একই সাথে পাবেন।
প্রত্যেক উপস্থিতির দাবি মাননীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপির প্রতি জোর দাবি যেন ইউনিয়নের গামারুয়ায় অবস্থিত অস্থায়ী কার্যালয় টিকে স্থায়ী করার জোর দাবি জানান। আরও জানান অত্র এলাকার মধ্যে গামারুয়া একটি শান্তি প্রিয় শিক্ষিত ও মানবিক গুনিজনে সমৃদ্ধ একটি গ্রাম, এই গ্রামে বিগত আনুমানিক তিন বছর যাবত ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়টিতে আসা ইউনিয়নের সকল নাগরিক সম্মানের সহিত সেবা পেয়ে আসছেন, ভবিষ্যতে ও তার ধারাবাহিকতা বজায় থাকবে ইনশাআল্লাহ।