...
শিরোনাম
মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ ⁜ নগরীর চার এলাকায় ৯টি ভবন পরিদর্শন, বিল্ডিং কোড না মেনে নির্মাণ করলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চেয়ারম্যান উদবাতুল বারী আবুর ⁜ চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আলম তালুকদারের ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত ⁜ জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে সবচেয়ে বেশি অবহেলা করেছেন: জাবের ⁜ চৌদ্দগ্রাম বদরপুরে জনবহুল এলাকায় মোবাইল টাওয়ার নির্মাণের প্রতিবাদে জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরে অভিযোগ ⁜ ২০০৬ সালের ২৮ অক্টোবরের তান্ডব ও সহিংসতার প্রতিবাদে চৌদ্দগ্রামে জামায়াতের বিক্ষোভ মিছিল ⁜ লালমাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতাকর্মীদের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ⁜ বার্ডে নারী উদ্যোক্তাদের বার্ষিক পরিকল্পনা সম্মেলন ও পণ্য প্রদর্শনী মেলা অনুষ্ঠিত ⁜ বরুড়ায় ইউনিয়ন কার্যালয়ের নতুন ভবনের দাবিতে মানববন্ধন ⁜ ব্রাহ্মণপাড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ⁜ কুমিল্লায় রঙের গোটা দিয়ে দধি তৈরি, চার প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা ⁜ কুমিল্লায় অযত্ন-অবহেলায় আদমআলী পুকুর, সংস্কারের দাবি এলাকাবাসীর ⁜ ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল ⁜ পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে চান্দিনায় জামায়াতের বিক্ষোভ মিছিল ⁜ “তিতাসে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায়” সাব-রেজিষ্ট্রার অফিসের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ ⁜ সাজেক অচল, বিপাকে পর্যটন ও পরিবহন খাত ⁜ ব্রাহ্মণপাড়ায় ধানখেত পেরিয়ে পালানোর চেষ্টা, ২ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১ ⁜ কসবায় প্রাথমিক স্বাস্থ্যসেবা কর্মসূচী উদ্ধোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী ⁜ দাউদকান্দিতে সিএনজির সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫ ⁜ কুমিল্লায় বিজিবির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় ৬১ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 29 Oct 2026, 10:23 AM

...
মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ News Image
বেলাল উদ্দিন আহাম্মদ,  মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে ৫ চিকিৎসককে দীর্ঘদিন ধরে অনুপস্থিত পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে অন্যত্র সংযুক্তিতে থাকা সাত চিকিৎসককে নিজ কর্মস্থলে ফিরিয়ে আনারও নির্দেশনা দিয়েছেন মন্ত্রী।
বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে হাসপাতাল পরিদর্শনে গিয়ে চিকিৎসকদের উপস্থিতি, রোগীদের সেবার মান এবং সার্বিক পরিবেশের খোঁজ নেন তিনি। এ সময় রোগীদের সঙ্গে কথা বলেন এবং দুই অসহায় ব্যক্তিকে ব্যক্তিগতভাবে ৬ হাজার টাকা আর্থিক সহায়তা দেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, ৫১ জন চিকিৎসকের মধ্যে পরিদর্শনকালে ১২ জনকে অনুপস্থিত পাওয়া যায়। তাঁদের মধ্যে সাতজন অন্যত্র সংযুক্তিতে রয়েছেন এবং পাঁচজন দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত। এ ঘটনায় অনুপস্থিত পাঁচ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সংযুক্তিতে থাকা চিকিৎসকদের ফিরিয়ে আনার উদ্যোগের কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।
পরিদর্শনকালে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী। পরিকল্পনা অনুযায়ী, হাসপাতালে ১০টি ডায়ালাইসিস মেশিন স্থাপন, প্রসূতি নারীদের জন্য ২০ শয্যার ওয়ার্ড, নবজাতকদের জন্য ২০ শয্যার ব্যবস্থা, পুরুষ ও নারীদের জন্য পৃথক ফিজিওথেরাপি সেবা এবং ব্রেস্টফিডিং সেন্টার চালুর পরিকল্পনা রয়েছে।
মন্ত্রী জানান, আগামী ১৫ থেকে ১৬ দিনের মধ্যে এ প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আগামী ১ নভেম্বর নতুন করে যোগদান করতে যাওয়া ৪৮ জন চিকিৎসকের মধ্য থেকেও মুরাদনগর হাসপাতালে চিকিৎসক দেওয়ার কথা জানান তিনি।
হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় আগের তুলনায় উন্নতি দেখলেও বর্জ্য ও আবর্জনা ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। হাসপাতালের ভেতরে অপরিচ্ছন্ন পরিবেশকে স্বাস্থ্যসেবার জন্য উদ্বেগজনক উল্লেখ করে তিনি বলেন, চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি হাসপাতালের পরিবেশও পরিচ্ছন্ন রাখা জরুরি।
হাসপাতালের কর্মীদের ভাষ্য অনুযায়ী, বর্জ্য ফেলার জন্য উপজেলায় উপযুক্ত জমির সংকট রয়েছে। এ সমস্যা সমাধানে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে হাসপাতাল প্রাঙ্গণে বর্জ্য ব্যবস্থাপনার উপযুক্ত ব্যবস্থা করা যায় কি না, তা বিবেচনা করা হবে বলে জানান তিনি।
এ ছাড়া হাসপাতালের বিকল যানবাহনগুলো কন্ডেমনেশন প্রক্রিয়ায় নেওয়ার জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন মন্ত্রী। অ্যাম্বুলেন্স সংকট প্রসঙ্গে তিনি জানান, আগামী অর্থবছরের মধ্যে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।
স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে দেশের উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবায় কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। বর্তমান সরকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে আরও আধুনিক ও জনবান্ধব করার উদ্যোগ নিয়েছে।
তিনি বলেন, মুরাদনগর হাসপাতালের চিকিৎসাসেবার মান আগের তুলনায় ভালো মনে হয়েছে। তবে কিছু অনিয়মের বিষয় নজরে এসেছে, সেগুলো নিয়ে চিকিৎসকদের সতর্ক করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করা, প্রয়োজনীয় চিকিৎসক নিয়োগ, আধুনিক চিকিৎসা সুবিধা সম্প্রসারণ এবং বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নের মাধ্যমে মুরাদনগরের মানুষের স্বাস্থ্যসেবা আরও সহজ ও কার্যকর করার আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী।


ক্যাটেগরি: জাতীয়
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

নগরীর চার এলাকায় ৯টি ভবন পরিদর্শন, বিল্ডিং কোড না মেনে নির্মাণ করলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চেয়ারম্যান উদবাতুল বারী আবুর
নগরীর চার এলাকায় ৯টি ভবন পরিদর্শন, বিল্ডিং কোড না মেনে নির্ম...

আয়েশা আক্তার।।কুমিল্লা নগরীতে অনুমোদনহীন ও বিল্ডিং কোড না মেনে বহুতল ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান চ...

চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আলম  তালুকদারের ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত
চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আলম তালুকদারের ২৪...

এমরান হোসেন বাপ্পিআনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের কুমিল্লার চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আল...

জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে সবচেয়ে বেশি অবহেলা করেছেন: জাবের
জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে সবচেয়ে বেশ...

কুবি প্রতিনিধি২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যারা ক্ষমতায় এসেছেন, তারাই জুলাইকে সবচেয়ে বে...

চৌদ্দগ্রাম বদরপুরে জনবহুল এলাকায় মোবাইল টাওয়ার নির্মাণের প্রতিবাদে জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরে  অভিযোগ
চৌদ্দগ্রাম বদরপুরে জনবহুল এলাকায় মোবাইল টাওয়ার নির্মাণের প্র...

ফারুক আজমকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার  কালিকাপুর ইউনিয়নের বদরপুর গ্রামে জনবহুল এলাকায় মোবাইল ফো...

২০০৬ সালের ২৮ অক্টোবরের তান্ডব ও সহিংসতার প্রতিবাদে চৌদ্দগ্রামে জামায়াতের বিক্ষোভ মিছিল
২০০৬ সালের ২৮ অক্টোবরের তান্ডব ও সহিংসতার প্রতিবাদে চৌদ্দগ্র...

এমরান হোসেন বাপ্পি২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় আওয়ামীলীগের লগি-বৈঠা নিয়ে তান্ডব এবং বর্বরতার প্রতিবাদ...

লালমাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতাকর্মীদের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ
লালমাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতাকর্মীদের...

মাসুদ রানা, কুমিল্লা​বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার লালমাই উপ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
➤ নগরীর চার এলাকায় ৯টি ভবন পরিদর্শন, বিল্ডিং কোড না মেনে নির্মাণ করলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চেয়ারম্যান উদবাতুল বারী আবুর
➤ চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আলম তালুকদারের ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত
➤ জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে সবচেয়ে বেশি অবহেলা করেছেন: জাবের
➤ চৌদ্দগ্রাম বদরপুরে জনবহুল এলাকায় মোবাইল টাওয়ার নির্মাণের প্রতিবাদে জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরে অভিযোগ
➤ ২০০৬ সালের ২৮ অক্টোবরের তান্ডব ও সহিংসতার প্রতিবাদে চৌদ্দগ্রামে জামায়াতের বিক্ষোভ মিছিল
➤ লালমাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতাকর্মীদের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ
➤ বার্ডে নারী উদ্যোক্তাদের বার্ষিক পরিকল্পনা সম্মেলন ও পণ্য প্রদর্শনী মেলা অনুষ্ঠিত
➤ বরুড়ায় ইউনিয়ন কার্যালয়ের নতুন ভবনের দাবিতে মানববন্ধন
➤ ব্রাহ্মণপাড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
➤ কুমিল্লায় রঙের গোটা দিয়ে দধি তৈরি, চার প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা
➤ কুমিল্লায় অযত্ন-অবহেলায় আদমআলী পুকুর, সংস্কারের দাবি এলাকাবাসীর
➤ ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল
➤ পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে চান্দিনায় জামায়াতের বিক্ষোভ মিছিল
➤ “তিতাসে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায়” সাব-রেজিষ্ট্রার অফিসের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ
➤ সাজেক অচল, বিপাকে পর্যটন ও পরিবহন খাত
➤ ব্রাহ্মণপাড়ায় ধানখেত পেরিয়ে পালানোর চেষ্টা, ২ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১
➤ কসবায় প্রাথমিক স্বাস্থ্যসেবা কর্মসূচী উদ্ধোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী
➤ দাউদকান্দিতে সিএনজির সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫
➤ কুমিল্লায় বিজিবির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় ৬১ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir