প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Sep 2026, 8:47 AM
কুমিল্লায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত ৪ দোকান: এনজিওর ঋণে শুরু করা ব্যবসা হারিয়ে নিঃস্ব ব্যবসায়ী
চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা।
কুমিল্লার দাউদকান্দি ও চান্দিনা উপজেলার সীমান্তবর্তী ইলিয়টগঞ্জ-মুরাদনগর সড়কের মোড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের দক্ষিণ পাশে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি স্টেশনারি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রায় ৯ থেকে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তারা।
রোববার (৩০ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গভীর রাতে একটি দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চান্দিনা ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সব মালামাল ছাই হয়ে যায়।
অগ্নিকাণ্ডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হুমাইরা স্টোর। দোকানটির মালিক আবুল হাশেম বলেন, এনজিও থেকে ঋণ নিয়ে দোকান শুরু করছিলাম। দুইটা ফ্রিজসহ চার লাখ টাকার মালামাল আছিল। সব পুইড়া শেষ। এখন আমি কিস্তি দিমু কেমনে? পরিবার নিয়া চলার পথ বন্ধ হয়া গেল।
ক্ষতিগ্রস্ত শরীফ স্টোরে একটি ফ্রিজসহ প্রায় দুই লাখ টাকার মালামাল পুড়ে গেছে। কানাই স্টোরে একটি ফ্রিজ, বিপুল পরিমাণ স্টেশনারি সামগ্রী ও কোমল পানীয়সহ প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া আরও একটি দোকানের প্রায় এক লাখ টাকার স্টেশনারি মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। এসময় অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
চান্দিনা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার ইমাম হোসাইন পাটোয়ারী বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির প্রকৃত তালিকা জানা যাবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের...
সজিব মাহমুদকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ছাত্রদলের কমিটি নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। এ ঘটনায় সো...
রাতের আঁধারে পুকুর ভরাট, ৩ জনের এক মাসের কারাদণ্ড
কুমিল্লা প্রতিনিধি।।কুমিল্লার আদর্শ সদর উপজেলায় রাতের আঁধারে পুকুর ভরাটের অভিযোগে অভিযান চালিয়ে তিনজ...
বুড়িচংয়ে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, নারী আহত
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ববিরোধের জেরে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছ...
বুড়িচংয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ইয়াবা-গাঁজাসহ ২ জন আটক,...
মো. জাকির হোসেনকুমিল্লার বুড়িচংয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ২৫ পিস ইয়াবা ও ১২৫ গ্রাম গাঁজাসহ দুই ম...
বুড়িচংয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
কাজী খোরশেদ আলমজাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে...
এজলাসে সাব-রেজিস্ট্রার, তবুও দলিল হলো না অসুস্থ রোগীর!
আয়েশা আক্তারএজলাসে বসেছিলেন সাব-রেজিস্ট্রার। সামনে অপেক্ষমাণ ছিলেন দলিলদাতা ও গ্রহীতারা। তাদের মধ্যে...