প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Sep 2026, 8:46 AM
চান্দিনায় ফেসবুক লাইভে অস্ত্র উঁচিয়ে হত্যার হুমকি
সোহেল রানা:
চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা।
কুমিল্লার চান্দিনায় রাজনৈতিক কোন্দল ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারধরের শিকার হয়ে ফেসবুক লাইভে দেশীয় অস্ত্র (ছুরি) উঁচিয়ে প্রতিপক্ষকে প্রকাশ্যে জবাই করার হুমকি দিয়েছেন এক যুবক।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে ‘মেদেহী হাসান’ নামের একটি ফেসবুক আইডি থেকে ২ মিনিট ১৯ সেকেন্ডের লাইভে এসে হাতে বড় একটি ছুরি উঁচিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। অভিযুক্ত মেহেদী হাসান উপজেলার নবাবপুর ইউনিয়নের আটচাইল গ্রামের জামাল হোসেনের ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক বলে জানা গেছে।
ফেসবুক লাইভে মেহেদী হাসান তাঁর শরীরে আঘাতের চিহ্ন দেখিয়ে বলেন, "দেয়ালে পিঠ ঠেকে গেছে। রাজনীতির কারণে আজকে আমাকে রানীচড়া গ্রামে বিনা অপরাধে মারধর করা হয়েছে। তাজুলের ছেলে হোসেন আমাকে মেরে শেষ করে দিয়েছে। রানীচড়া ও আটচাইল গ্রাম ভাই-ভাই। তারপরও রাজনীতির কারণে আমাকে এভাবে মারা হলো।"
হুমকি দিয়ে তিনি আরও বলেন, "২৪ ঘণ্টার মধ্যে যদি এর বিচার না হয়, আমি আল্লাহর কসম করে বলছি, আমি তাকে জবাই করব। আমি কোনো পদধারী নেতা নই, দলটাকে ভালোবাসি মাত্র। কোনো দুর্নীতি বা চাঁদাবাজি করি নাই, তাই দেশ ছেড়ে পালাব না। কিন্তু বিচার না পেলে আমি তাকে ছাড়ব না।"
স্থানীয় সূত্র জানায়, গত রবিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় পার্শ্ববর্তী রানীচড়া গ্রামে তুচ্ছ বিষয় নিয়ে রানীচড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে হোসেন মিয়াসহ কয়েকজন মেহেদী হাসানকে মারধর করেন। ঘটনার নেপথ্যে পূর্বশত্রুতা নাকি রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে—তা নিশ্চিত করে বলতে পারেননি স্থানীয়রা।
এ বিষয়ে চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান জানান, ফেসবুক লাইভে অস্ত্র উঁচিয়ে হুমকির বিষয়টি পুলিশের নজরে এসেছে। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম ইতোমধ্যে মাঠে নেমেছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের...
সজিব মাহমুদকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ছাত্রদলের কমিটি নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। এ ঘটনায় সো...
রাতের আঁধারে পুকুর ভরাট, ৩ জনের এক মাসের কারাদণ্ড
কুমিল্লা প্রতিনিধি।।কুমিল্লার আদর্শ সদর উপজেলায় রাতের আঁধারে পুকুর ভরাটের অভিযোগে অভিযান চালিয়ে তিনজ...
বুড়িচংয়ে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, নারী আহত
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ববিরোধের জেরে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছ...
বুড়িচংয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ইয়াবা-গাঁজাসহ ২ জন আটক,...
মো. জাকির হোসেনকুমিল্লার বুড়িচংয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ২৫ পিস ইয়াবা ও ১২৫ গ্রাম গাঁজাসহ দুই ম...
বুড়িচংয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
কাজী খোরশেদ আলমজাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে...
এজলাসে সাব-রেজিস্ট্রার, তবুও দলিল হলো না অসুস্থ রোগীর!
আয়েশা আক্তারএজলাসে বসেছিলেন সাব-রেজিস্ট্রার। সামনে অপেক্ষমাণ ছিলেন দলিলদাতা ও গ্রহীতারা। তাদের মধ্যে...