প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Sep 2026, 8:47 AM
৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতেকুমিল্লায় ১১ দলের লিফলেট বিতরণ
লংমার্চ সফল করতে কর্মসূচিতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। তারা নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে লিফলেট তুলে দিয়ে আগামী ৫ সেপ্টেম্বরের কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান।বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে মহানগরী জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবুর রহমানের পরিচালনায় লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন এবি পার্টির কুমিল্লা জেলা সভাপতি মিয়া মোহাম্মদ তৌফিক, বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লা মহানগরীর সভাপতি হাফেজ মাওলানা সোলাইমান,কুমিল্লা মহানগরী জামায়াতের সহকারি সেক্রেটারী কাউন্সিল মোশাররফ হোসাইন, নাছির আহম্মেদ মোল্লা,কুমিল্লা মহানগরী ছাত্রশিবির সভাপতি নাজমুল হাসান পঞ্চায়েত, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুমিল্লা মহানগরের সদস্য সচিব মাসুকুল বারী কাউছার, এবি পার্টির কুমিল্লা, মহানগরীর সভাপতি গোলামু মুহা. সামদানী এবং জাগপা কুমিল্লা মহানগরীর সভাপতি নজরুল ইসলাম সেলিমসহ ১১ দলের নেতৃবৃন্দ।
কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন, ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে কুমিল্লায় ব্যাপক জনসম্পৃক্ততা তৈরির লক্ষ্যে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণের মাধ্যমে তারা সাধারণ মানুষের কাছে লংমার্চের কর্মসূচি ও উদ্দেশ্য তুলে ধরছেন।
নেতৃবৃন্দ ৫ সেপ্টেম্বরের কর্মসূচিতে কুমিল্লাসহ আশপাশের এলাকার সর্বস্তরের মানুষকে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের...
সজিব মাহমুদকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ছাত্রদলের কমিটি নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। এ ঘটনায় সো...
রাতের আঁধারে পুকুর ভরাট, ৩ জনের এক মাসের কারাদণ্ড
কুমিল্লা প্রতিনিধি।।কুমিল্লার আদর্শ সদর উপজেলায় রাতের আঁধারে পুকুর ভরাটের অভিযোগে অভিযান চালিয়ে তিনজ...
বুড়িচংয়ে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, নারী আহত
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ববিরোধের জেরে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছ...
বুড়িচংয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ইয়াবা-গাঁজাসহ ২ জন আটক,...
মো. জাকির হোসেনকুমিল্লার বুড়িচংয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ২৫ পিস ইয়াবা ও ১২৫ গ্রাম গাঁজাসহ দুই ম...
বুড়িচংয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
কাজী খোরশেদ আলমজাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে...
এজলাসে সাব-রেজিস্ট্রার, তবুও দলিল হলো না অসুস্থ রোগীর!
আয়েশা আক্তারএজলাসে বসেছিলেন সাব-রেজিস্ট্রার। সামনে অপেক্ষমাণ ছিলেন দলিলদাতা ও গ্রহীতারা। তাদের মধ্যে...