প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Sep 2026, 8:45 AM
নজরুল ছিলেন সাম্য, অসাম্প্রদায়িকতা ও মানবতার প্রতীক-ইউএনও অশোক বিক্রম চাকমা
মোঃ আক্তার হোসেন
দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অশোক বিক্রম চাকমা বলেন,
“কবি নজরুল ছিলেন সাম্য, অসাম্প্রদায়িকতা ও মানবতার প্রতীক, তাঁর সৃষ্টি ও
জীবনদর্শন শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে সাহায্য
করবে। সোমবার (৩১ আগস্ট) সকাল ১০ টায় দেবিদ্বার উপজেলা প্রশাসনের উদ্যোগে
উপজেলা পরিষদ হলরুমে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক
প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এই আয়োজনে
স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আরো বলেন, জাতীয় কবি কাজী
নজরুল ইসলামের সাহিত্যকর্ম ও চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে
আমাদের এই আয়োজন।
অনুষ্ঠানে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন দেবিদ্বার উপজেলা
নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা। এ সময় উপজেলা প্রশাসনের
কর্মকর্তা, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দের উপস্থিতিতে
উদ্বোধনী অনুষ্ঠানটি মুখরিত হয়ে ওঠে। এই প্রতিযোগিতায় নজরুলের
সংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও রচনার মতো বিভিন্ন ইভেন্ট অন্তর্ভুক্ত করা
হয়েছে।
উদ্বোধন শেষে স্থানীয় শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় কবির বিভিন্ন
জনপ্রিয় গান ও কবিতা নিয়ে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও শিল্পকলা
একাডেমির শিল্পীদের আয়োজনেএকটি সংক্ষিপ্ত ও মনোজ্ঞ সাংস্কৃতিক
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
এইচএসসিতে শূন্য পাস ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষেকে আজ তলব করেছে...
মাহফুজ নান্টু কুমিল্লা।। ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় একজন শিক্ষার্থীও পাস করেনি—এমন ১...
মাদক ও ইভটিজিং থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে-দাউদকান্দিত...
মাদক ও ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্ত...
বার্ড-এ ২১১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি-তে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ২১১তম বুনিয়াদি প্রশিক্ষ...
হোমনায় মাঠেই শিক্ষার্থীর মৃত্যু!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতায় খেলা চলাকালে অসুস্থ হয়ে...
কুমিল্লায় তিন দিনের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ...
আয়েশা আক্তারকুমিল্লায় তিন দিনের বিশেষ সাঁড়াশি অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগ...
রাসায়নিক দিয়ে কলা পাকানো, অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য ত...
আয়েশা আক্তারকুমিল্লায় ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে কলা পাকানো এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈর...