প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Aug 2025, 10:51 AM
খেলাধুলাই পারে ছাত্র ও যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে -ড.রশিদ আহমেদ হোসাইনী
নিজস্ব প্রতিবেদক
লাকসাম উপজেলার ইছাপুরা ছাত্র সমাজ কর্তৃক আয়োজিত মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার (২আগস্ট)বিকাল ৪টায় অনুষ্ঠিত পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিএমইএ এর মহাসচিব,সাবেক ডাকসু'র সদস্য ও যুবদলের কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক ড.রশিদ আহমেদ হোসাইনী।
এসময় তিনি বলেন, খেলাধুলাকে ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার দলীয়করণের মাধ্যমে ধ্বংস করেছে।দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা পুনরায় সরকার গঠন করে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে সাজানো হবে। তিনি ২০২৪সালের ৩৬জুলাইতে ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে শহীদ হওয়া সকল আন্দোলনকারীর আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের সুস্থতা কামনা করেন। আমরা নতুন স্বাধীনতার মাধ্যমে নিজেদের আবেগ অনুভূতি প্রকাশের সুযোগ পেয়েছি। পাশাপাশি আজকের আনন্দকে আমরা জুলাই বিপ্লবের প্রতি উৎসর্গ করলাম।
তিনি আরো বলেন- মাদকের ছোবল থেকে ছাত্র ও যুব সমাজকে রক্ষা করার অন্যতম মাধ্যম হলো ক্রীড়া।লাকসাম উপজেলা ও পৌরসভার ছাত্র সমাজকে পড়ালেখা ও খেলাধুলার ক্ষেত্রে আমার পক্ষ থেকে সহযোগিতা থাকবে।পরে তিনি আগামী ৫আগস্ট লাকসাম উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে আয়োজিত বিজয় মিছিলে সকলকে অংশগ্রহণের আহবান জানান।
বিশেষ অতিথি ছিলেন লাকসাম পৌরসভা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো.মনিরুজ্জামান মনির, লাকসাম উপজেলা বিএনপি নেতা আতিকুর রহমান লিটন,বিএনপি নেতা ইঞ্জিনিয়ার শিপন।
লাকসাম উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি মো.ছায়েদুল ইসলাম,উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মাইন উদ্দিন সাকিব, বিশিষ্ট ব্যবসায়ী নাইমুল ইসলাম, ইছাপুরা সেন্ট্রাল হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক জাকির হোসেন, লাকসাম উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আজহারুল হক খোকা,লাকসাম উপজেলা যুবদল নেতা আবদুস সাত্তার জুয়েল, লাকসাম সরকারি কলেজ ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস মজুমদার, বিএনপি নেতা রফিকুল ইসলাম, উপজেলা যুবদল নেতা ফরিদ খান,মালয়েশিয়া প্রবাসী মুরাদ হাসান,বিএনপি নেতা আমিনুল ইসলাম, বিএনপি নেতা আলমগীর হোসেন, ইছাপুরা ইয়াং স্টার আইডিয়াল ক্লাবের সভাপতি এস এম সৌরভ প্রমুখ।
গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও আওলাদ হোসেন রবিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা ও পৌরসভা বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
খেলায় শ্রীয়াং সুলতান একাদশ ৪-২গোলে আল আমিন ইনস্টিটিউটকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে আগত অতিথিগণ চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরুস্কার তুলে দেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভোগান্তি ছাড়াই কুমিল্লায় ১১ ভবনের নকশা অনুমোদন, আবেদনকারীদের...
মাহফুজ নান্টুপ্রথমবারের মতো কোনো ধরনের ভোগান্তি ছাড়াই ১১টি ভবনের নকশা অনুমোদন দিয়েছে কুমিল্লা উন্নয়ন...
কসবায় সদ্য ঘোষিত ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেল...
নেপাল চন্দ্র সাহা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাব্রাহ্মণবাড়িয়ার কসবায় সদ্য ঘোষিত উপজেলা ও পৌর ছাত্...
এইচএসসিতে শূন্য পাস প্রতিষ্ঠানগুলো বন্ধের পরামর্শ
মাহফুজ নান্টু কুমিল্লা।এইচএসসি ও সমমানের পরীক্ষায় একজন শিক্ষার্থীও পাস করেনি—এমন ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠ...
কুমিল্লায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল
আয়েশা আক্তারকুমিল্লায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যেকোনো ধরনের গুপ্ত হামলা, নাশকতা ও ষড়যন্ত্র প্রতিহত...
দাউদকান্দিতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১২ নেতাকর্মীকে গ্রে...
কুমিল্লায় এক রাতে পুলিশের সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ১০...
স্টাফ রিপোর্টারকুমিল্লা জেলায় একযোগে সাঁড়াশি অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের...