প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Aug 2026, 12:23 AM
কৃষিজমির মাটি কাটা বন্ধে মুরাদনগর প্রশাসনকে হাইকোর্টের নির্দেশ
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে কৃষি ও পরিবেশ রক্ষায় সুপ্রিম কোর্টে জনস্বার্থে অ্যাডভোকেট
মো. আবুল কালাম আজাদের রিট পিটিশনের নির্দেশনা বাস্তবায়নের রিপোর্ট দিতে
প্রশাসনকে আদেশ দিয়েছে হাইকোর্ট। আদেশে ইউএনও এবং এসি ল্যান্ড এর প্রতি
নির্দেশনায় বলা হয়েছে, উর্বর মাটি খননের ড্রেজার, যন্ত্রপাতি জব্দ করা। অবৈধ ব্রিক ফিল্ড
বন্ধ করা, ড্রেজারে ক্ষতিগ্রস্ত আবাদিজমি ও বালুর গর্ত তদন্ত করা, সময় নির্দিষ্ট করে আবাদি
জমি রক্ষায় কর্মপরিকল্পনা করা, ড্রেজার, ব্রিক ফিল্ডের মাটি কাটায় ক্ষতিগ্রস্ত গর্ত পূর্বের
আবাদি জমিতে ফেরাতে পদক্ষেপ নেয়া।
সোমবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার দ্বৈত বেঞ্চ এ
রিপোর্ট দাখিলের আদেশ দেন। আদেশে কুমিল্লার জেলা প্রশাসক, কুমিল্লার পুলিশ সুপার,
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা, মুরাদনগরের সহকারী কমিশনার(ভূমি), মুরাদনগর ও
বাংগরা বাজার থানার ওসি গণকে অগ্রগতি রিপোর্ট দাখিল করতে নির্দেশনা দেন।
রিটকারী কৃষি ও পরিবেশ ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট মো: আবুল কালাম আজাদ উজ্জল
জানান, বাংলাদেশের সংবিধান অনুচ্ছেদ ২১(১), ১৬, ১৮ক, ৩২ পালনে কুমিল্লা জেলার মুরাদনগর
উপজেলায় অবৈধ ড্রেজার, অবৈধ ব্রিক ফিল্ড বন্ধ, কৃষি জমির উর্বর মাটি কেটে ইটভাটায়
ব্যবহার রোধ করে খাদ্য সংকট মোকাবিলায় কৃষি রক্ষায় দীর্ঘদিন ধরে মুরাদনগরবাসীর প্রাণপণ
চেষ্টা থাকলেও অসাধু ব্যবসায়ীরা কর্তৃপক্ষকে নিষ্ধিসঢ়;ক্রয় রাখা তাদের বেআইনি কর্ম চালিয়ে
যাচ্ছিল। এ অবস্থার অবনতি রুখতে স্থানীয় সাংবাদিকগণ দেশবাসীর নজরে আনতে বিভিন্ন
সময় রিপোর্ট করেছেন। তিনি এলাকাবাসীর মতামত নিয়ে বছরব্যাপী মুরাদনগর উপজেলার
সচেতনতা বৃদ্ধি ও পরিবেশ রক্ষায় পদক্ষেপ নিতে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
মোবা: ০১৯১১-৯৮৪৯৪৬
তাং ২৫-০৮-২০২৬
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
তিতাসে বিদ্যালয়ের অনুষ্ঠানে টিকটকার মামুন স্ত্রী মোহনা...
নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাসামগ্রী প্রদান ও সাং...
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার তিনজন ও এজাহারন...
ব্রাহ্মণপাড়ায় যুবলীগের নেতাকে ছাড়াতে ছাত্রদলের সদস্য সচিব ফয়...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রেপ্তার হওয়া এক যুব...
ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্...
মোঃ আবদুল আলীম খানব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে এক সোহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হ...
মনোহরগঞ্জে হুফ্ফাজুল কোরআন প্রতিযোগিতায় ইয়েসকার্ড পেলো ২৮ প্...
আবুল কালাম আজাদ,কুমিল্লার মনোহরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজ...
কুমিল্লার জলাবদ্ধতা নিরসনে রেল প্রতিমন্ত্রীর সঙ্গে এমপি জসিম...
মো. আনোয়ারুল ইসলামজাইকার অর্থায়নে কুমিল্লা সিটি কর্পোরেশনের আওতায় চলমান আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সি...