প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Aug 2026, 8:47 AM
ব্রাহ্মণপাড়ায় ড্রেজার ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, মাঠে নামছে প্রশাসন
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনের ব্যবহার বন্ধ এবং মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। কৃষিজমি রক্ষায় উপজেলায় অবৈধ ড্রেজার মেশিন শতভাগ বন্ধের পাশাপাশি মাদক, চোরাচালান ও বাল্যবিবাহের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম মাদক, চোরাচালান, বাল্যবিবাহ ও অবৈধ ড্রেজার ব্যবহারের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান। তিনি বলেন, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন কোনোভাবেই সহ্য করা হবে না। একই সঙ্গে মাদকের বিস্তার রোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেনও মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
সভায় অন্যান্য বক্তারাও অবৈধ ড্রেজার দিয়ে কৃষিজমির মাটি কাটা বন্ধ, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং বাল্যবিবাহ রোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করেন।
সভাটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল মতিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সঞ্জয় দেবনাথ, উপজেলা প্রকৌশলী মো. গোলাপ হোসেন ভূইয়া, উপজেলা বিএনপির সহসভাপতি মহসিন কবির সরকার, সাধারণ সম্পাদক মো. আমীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিছুর রহমান রিপন ভূইয়া, মালাপাড়া ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মেদ লাভলু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস মিয়া মাস্টার, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তফা জামান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দিদারুল আলম ভূইয়াসহ বিজিবি ক্যাম্প কমান্ডার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী মাঠপর্যায়ে কঠোর অভিযান পরিচালনা করবে বলে জানানো হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
হকি বিশ্বকাপে ভারতের পদক জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর্জেন্টিনার কাছে ৫-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনা...
৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
বিশাল বহর নিয়ে আগামী মাসে নয়াদিল্লি যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একাধিক কূটনৈতিক সূত্র তার স...
প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম...
কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাশিউল আলম মাসুমকে গ্রেফতার কর...
বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলাকে মাদকমুক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে বুড়িচং থানা পুলিশ। মাদক ব...
উদ্বোধনের চার বছর পর চিকিৎসাসেবার দ্বার খুলল ব্রাহ্মণপাড়ার ন...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়...